/indian-express-bangla/media/media_files/2025/11/15/drinking-little-water-2025-11-15-11-16-12.jpg)
Drinking Little Water: জলপান ব্যাপারটা সাধারণ মনে হলেও, এর ওপর আমাদের শরীর অনেকটাই নির্ভর করে।
Drinking Too Little Water: আমাদের ব্যস্ত জীবনযাপন, কাজের চাপ, ফোন স্ক্রলিং—সবকিছুর ভিড়ে জলপানের মত একটি সহজ অভ্যাস অনেকেই ভুলে যান। অনেকেই আবার গর্বের সঙ্গে বলেন, 'আমি খুব কম জল খাই।' কিন্তু দিনে মাত্র ৫০০ মিলিলিটার জলপান শরীরের জন্য কতটা বিপজ্জনক, তা আমরা অনেকেই জানি না। নিয়মিত এভাবে কম জলপান শরীরকে ভেতর থেকে শুকিয়ে দিতে পারে—যার প্রভাব পড়ে কিডনি, মস্তিষ্ক, ত্বক, হৃদপিণ্ড-সহ প্রায় সব অঙ্গপ্রত্যঙ্গে।
স্বাস্থ্য বিশেষজ্ঞ যা জানিয়েছেন
এই ব্যাপারে স্বাস্থ্য (health) বিশেষজ্ঞ ইপ্সিতা চক্রবর্তী জানিয়েছেন, এত কম জল পানে শরীরে দ্রুত মৃদু থেকে মাঝারি ডিহাইড্রেশন বা জলাভাব দেখা দেয়। শরীর প্রথমে নিজেকে বাঁচাতে ইউরিন আউটপুট বা মূত্রত্যাগ কমিয়ে দেয় এবং পরে শরীরে জল ধরে রাখতে কোষ থেকে জল টেনে নেয়। ফলে মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঝিমঝিম, মূত্র ঘন হয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, ত্বক রুক্ষ হয়ে যাওয়া, শরীর দুর্বল লাগার মত সমস্যা দেখা দেয়। দীর্ঘসময় ধরে জল কম পান করলে শরীরে আরও গুরুতর সমস্যা দেখা দিতে পারে।
আরও পড়ুন- প্রয়াণ দিবসে অজানা সৌমিত্র চট্টোপাধ্যায়! কিংবদন্তি অভিনেতাকে ফিরে দেখা
নেফ্রোলজিস্ট ড. নিশ্চয় ভানুপকষ জানিয়েছেন, কিডনি হচ্ছে শরীরের ফিল্টার বা ছাঁকনি। জল কম থাকলে এই ফিল্টার বা ছাঁকনি কাজ করতে পারে না। কিডনি বর্জ্য (urea, creatinine) ছেঁকে ফেলে। ইলেক্ট্রোলাইট ঠিক রাখে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। শরীরে জল–লবণের ব্যালেন্স বজায় রাখে। জল কমে গেলে মূত্র গাঢ়, ঘন এবং তীব্র গন্ধযুক্ত হয়। ইউরিক অ্যাসিড ও ক্যালসিয়াম অক্সালেট জমে কিডনিতে পাথর তৈরি করে। জিএফআর (GFR) কমতে থাকে।
আরও পড়ুন- রাতের এই ৪ অভ্যাসেই দফারফা হচ্ছে আপনার ঘুমের? এখনই না ছাড়লে ছারখার হতে পারে জীবন!
এই জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট (Glomerular Filtration Rate) হল একটি পরিমাপ। এটা কিডনি কত ভালোভাবে কাজ করছে তা বোঝায়। প্রতি মিনিটে কিডনির গ্লোমেরুলাস (রক্ত পরিশোধক ক্ষুদ্র ফিল্টার) দিয়ে ফিল্টার করা রক্তের পরিমাণ নির্দেশ করে জিএফআর। কিডনির গ্লোমেরুলাস রক্ত থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জল ছেঁকে বের করে দেয়। যা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। জিএফআর হল এই পরিস্রাবণের হার। এটি প্রতিমিনিটে কিডনির গ্লোমেরুলাস (রক্ত পরিশোধক ক্ষুদ্র ফিল্টার) দিয়ে ফিল্টার করা রক্তের পরিমাণকে বোঝায়। জল কম খেলে কিডনিতে রক্তপ্রবাহ কমে যায় (renal perfusion drop)। যা দীর্ঘদিন চললে কিডনি ড্যামেজ করতে পারে। গাড়িতে কম তেল দিলে যেমন ইঞ্জিন নষ্ট হয়ে যায়, তেমনই শরীরে কম জল দিলে কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন- আপনার ওজন কি বেশি? সঠিক কত হওয়া উচিত ছিল, দেখে নিন চার্ট
মস্তিষ্কের ৭০%–এর বেশি অংশই জল। সামান্য জলের অভাবেও মানসিক কর্মক্ষমতা দ্রুত কমে যায়। কম জল খেলে ব্রেন ফগ, মাথা ব্যথা, মনোযোগ কমে যাওয়া, রেগে যাওয়া বা irritability, ক্লান্তি, আলসেমি, স্মৃতিশক্তি কমে যাওয়ার মত সমস্যা দেখা দিতে পারে। গবেষণায় দেখা গেছে, শরীরে মাত্র ১–২% কম জল ঢুকলেও মুড নষ্ট হয়ে যায়।
আরও পড়ুন- প্রতিদিন ঘুমানোর আগে এই তেল লাগান, পা হবে তুলোর মতো নরম!
কী দেখে বুঝবেন যে জল কম খাচ্ছেন?
গাঢ় হলুদ বা হলুদ রঙের মূত্র, দিনে ৩–৪ বারের কম প্রস্রাব হওয়া, তীব্র ক্লান্তি, মাথা ঘোরা, মুখ শুকনো, চোখ শুকনো, ঠোঁট ফেটে যাওয়া, দেহের তাপমাত্রা বেড়ে যাওয়া, দ্রুত হার্টবিট, রক্তচাপ কমে যাওয়া, বিভ্রান্তি, বমি ভাব, অজ্ঞান হয়ে যাওয়া। এগুলো দেখলে সঙ্গে সঙ্গে জলপানের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি।
শরীর থেকে জলাভাব (Drinking Water Crisis) দূর করার কায়দা
ইপ্সিতা চক্রবর্তী জানিয়েছেন, দিনে সারাক্ষণ অল্প–অল্প জল পান করুন। শুধু তৃষ্ণা পেলেই জল খেলে হবে না। তৃষ্ণা লাগার অর্থ, শরীর ডিহাইড্রেশনে গেছে বা শুকিয়ে গেছে। এই শুকোনোর হাত থেকে বাঁচতে সকালে উঠেই এক গ্লাস জল পান করুন। এতে হজমশক্তি বা পরিপাকক্রিয়া সক্রিয় হবে। প্রস্রাবের দিকে নজর রাখুন। হালকা খড়ের রঙের প্রস্রাব মানে শরীরে যথেষ্ট জল আছে। গাঢ় রং মানে শরীরে আরও জল দরকার। পাতিলেবু, পুদিনা, কমলা, বেরি মেশানো জল সুস্বাদু। সবসময় একটি জলের বোতল (Water Bottle) সঙ্গে রাখুন। জল আছে এমন ফল, যেমন- তরমুজ, শসা, কমলা, লেটুস, আনারস খান। শরীর ঘামলে শরীর থেকে জল বেরিয়ে যায়। এজন্য ঘাম হলে বেশি জল খাওয়া উচিত।
চিকিৎসকরা জানিয়েছেন, জলাভাব ধীরে ধীরে আপনার কিডনি, মস্তিষ্ক, হরমোন, ত্বক—সবেরই ক্ষতি করতে পারে। তাই শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন পর্যাপ্ত জল প্রয়োজন। কোনও শরীরের কতটা জল লাগবে, তা বয়স, ওজন, আবহাওয়া এবং শরীরচর্চা বা কোন ব্যক্তি কী ধরনের কাজ করছেন, তার ওপর নির্ভর করে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us