Constipation Treatment: প্রতিদিন খাবারে থাকুক এই সবজি, কোষ্ঠকাঠিন্য দৌড়ে পালাবে!

Constipation Treatment: কোষ্ঠকাঠিন্য দূর করতে এই সবজি কতটা কাজের? বিশেষজ্ঞের মতামত-সহ জানুন এনজাইম, ফাইবার, হজমের উপকারিতা এবং খাওয়ার সঠিক উপায়।

Constipation Treatment: কোষ্ঠকাঠিন্য দূর করতে এই সবজি কতটা কাজের? বিশেষজ্ঞের মতামত-সহ জানুন এনজাইম, ফাইবার, হজমের উপকারিতা এবং খাওয়ার সঠিক উপায়।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Papaya for Constipation: পেঁপের উপকারিতা জেনে নিন।

Papaya for Constipation: সবজির উপকারিতা অবাক করে দেবে।

Constipation Treatment: আধুনিক জীবনযাত্রায় কোষ্ঠকাঠিন্য এখন একটি খুবই সাধারণ সমস্যা। অনিয়মিত খাদ্যাভ্যাস, কম ফাইবারযুক্ত খাবার খাওয়া, পর্যাপ্ত জল না পান করা এবং শারীরিক পরিশ্রমের অভাব—এই সব কারণেই হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। এর ফলেই অনেক মানুষ প্রতিদিন অস্বস্তিকর কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক সমাধান হিসেবে পেঁপে একটি অত্যন্ত কার্যকর ফল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisment

বিশেষজ্ঞ যা জানিয়েছেন

এই বিষয়ে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডঃ সৌরভ শেঠি একাধিকবার উল্লেখ করেছেন যে পেঁপে হজম প্রক্রিয়াকে স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পেঁপেতে থাকা পাপেইন এবং কাইমোপাপেইন নামের এনজাইম প্রোটিন দ্রুত ভেঙে ফেলতে সাহায্য করে। এর ফলে খাবার সহজে হজম হয় এবং অন্ত্রে চাপ কম পড়ে। যাঁদের দীর্ঘদিন ধরে পেট ভারী লাগা বা গ্যাসের সমস্যা রয়েছে, তাঁদের জন্য পেঁপে বিশেষ উপকারী।

আরও পড়ুন- ট্রেডমিলে এই পথে হাঁটলেই কমবে পেটের মেদ? জানিয়েছেন বিশেষজ্ঞ

পেঁপে (papaya) দ্রবণীয় ও অদ্রবণীয়—দু’ধরনের ফাইবারেই সমৃদ্ধ। এই ফাইবার মলকে নরম করে এবং অন্ত্রের স্বাভাবিক চলাচল বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত পেঁপে খেলে মলত্যাগ সহজ হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমতে শুরু করে। বিশেষ করে যাঁদের ফাইবারের ঘাটতি রয়েছে, তাঁদের খাদ্যতালিকায় পেঁপে যুক্ত করা অত্যন্ত লাভজনক হতে পারে।

আরও পড়ুন- এই ৫টি ভালো অভ্যাস ক্যান্সারের আশঙ্কা কমাতে পারে, জানিয়েছে হু

আরও একটি বড় সুবিধা হল পেঁপেতে প্রায় ৮৮ শতাংশ জল থাকে। শরীর হাইড্রেটেড থাকলে অন্ত্র সঠিকভাবে কাজ করে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমে। অনেক সময় শুধু জল কম পান করার কারণেই এই সমস্যা দেখা দেয়। পেঁপে খাওয়ার মাধ্যমে শরীর প্রয়োজনীয় জল পায়, যা হজমতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন- তুলসী পাতা এভাবে ব্যবহার করুন, ব্রণ দূর করে মুখ হবে স্বাভাবিক উজ্জ্বল

পেঁপে অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটাতেও সাহায্য করে। এই উপকারী ব্যাকটেরিয়াগুলি গাট হেলথ উন্নত করে এবং দীর্ঘমেয়াদে হজমজনিত সমস্যা কমায়। ভালো গাট হেলথ মানেই কম গ্যাস, কম ফাঁপা ভাব এবং নিয়মিত মলত্যাগ। কোষ্ঠকাঠিন্য ছাড়াও পেঁপের আরও নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে। পেঁপে ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত পেঁপে খেলে শরীর সংক্রমণের বিরুদ্ধে ভালোভাবে লড়তে পারে। একইসঙ্গে এতে থাকা পটাসিয়াম ও ফাইবার হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্যও উপকারী, কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

আরও পড়ুন- বলতে গেলে ঘরোয়া জিনিস, এগুলো পিরিয়ডের ব্যথা কমাতে দুর্দান্ত কাজ করে, জানিয়েছেন বিশেষজ্ঞ!

ত্বকের যত্নের ক্ষেত্রেও পেঁপে অত্যন্ত কার্যকর। এতে থাকা ভিটামিন এ ও সি ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে, বলিরেখা কমায় এবং ত্বককে উজ্জ্বল রাখে। যাঁরা ওজন কমাতে চান, তাদের জন্যও পেঁপে বেশ উপকারী। কারণ এতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।

papaya constipation