/indian-express-bangla/media/media_files/2025/12/18/poush-month-2025-12-18-10-49-14.jpg)
Poush Month Rules: ভালো থাকতে জেনে নিন পৌষ মাসের নিয়মকানুন।
Poush Month Rules: শুরু হয়ে গেল বাঙালির প্রিয় পিঠেপুলির মাস পৌষ। শীতের আমেজ, নতুন ধানের চাল আর গ্রামবাংলার উৎসব মিলিয়ে এই মাস বাঙালির জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। তবে ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পৌষ মাসকে শুভ কাজের জন্য উপযুক্ত সময় বলে মনে করা হয় না। বাংলা ক্যালেন্ডারের নবম মাস পৌষকে মল মাস হিসেবেও চিহ্নিত করা হয়েছে। এই কারণেই এই মাসে কিছু কাজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
হিন্দু শাস্ত্র অনুসারে, কোনও শুভ কাজ শুরু করার আগে দিনক্ষণ বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয়, সঠিক সময়ে কাজ শুরু করলে সেই কাজে সাফল্য আসে এবং বাধাবিপত্তি কম হয়। কিন্তু পৌষ মাসে এমন কোনও শুভ দিনক্ষণ পাওয়া যায় না বলেই এই মাসকে শুভ কর্মবিমুখ বলা হয়। জ্যোতিষ মতে, এই সময় সূর্য ধনু রাশিতে অবস্থান করে, যা বৃহস্পতির রাশি। বৃহস্পতির ক্ষেত্রে সূর্যের অবস্থান শুভ কাজের পক্ষে অনুকূল নয় বলেই মনে করা হয়।
কী করবেন না
পৌষ মাস জুড়ে তুলসীগাছের বিশেষ যত্ন নেওয়ার কথা বলা হয়েছে। এই সময় তুলসীপাতা ছেঁড়া একেবারেই নিষেধ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, তুলসী হল বিষ্ণুর প্রিয় এবং এই মাসে তুলসীগাছের কোনও ক্ষতি হলে বিষ্ণুদেব অসন্তুষ্ট হন। তাই পৌষ মাসে তুলসীগাছে আঘাত না লাগা, পাতা না ছেঁড়া এবং গাছ শুকিয়ে যেতে না দেওয়ার বিষয়ে সতর্ক থাকা উচিত।
আরও পড়ুন- বাড়ি বা দোকানে আয়না লাগানোর সঠিক দিক জানেন তো? ভুল হলে হতে পারে বড় ক্ষতি!
মল মাস পৌষে বড় কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়। বাড়ি কেনা, জমি কেনা, নতুন কোনও চুক্তিতে সই করা বা ব্যবসায়িক বড় সিদ্ধান্ত এই সময় না নেওয়াই ভাল বলে মনে করা হয়। শাস্ত্রমতে, এই সময়ে শুরু করা কাজ দীর্ঘমেয়াদে বাধার সম্মুখীন হতে পারে।
আরও পড়ুন- মীন রাশির ২০২৬ সাল কেমন যাবে? স্বাস্থ্য, প্রেম, বিবাহ, কর্ম ও অর্থভাগ্য সম্পর্কে জানুন
পৌষ মাসে সামাজিক আচরণেও বিশেষ সতর্কতা জরুরি। এই সময় কোনও দুঃস্থ বা অসহায় মানুষকে অবহেলা বা অপমান করা একেবারেই উচিত নয়। বরং নিজের সাধ্যমতো দানধ্যান ও সাহায্য করলে তা শুভ ফল দেয় বলে বিশ্বাস করা হয়। পৌষ মাসে করা দান বহুগুণে ফিরে আসে এমন ধারণাও প্রচলিত রয়েছে।
আরও পড়ুন- কেমন কাটবে ২০২৬? মেষ রাশির স্বাস্থ্য, অর্থ, প্রেম, কেরিয়ার সম্পর্কে বিস্তারিত জানুন
এই মাসে বিয়ে, পাকা কথা, আশীর্বাদ, অন্নপ্রাশন কিংবা গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান আয়োজন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। শাস্ত্রমতে, এই সময় নতুন কোনও শুভ অধ্যায় শুরু না করাই শ্রেয়।
আরও পড়ুন- বান্ধবীর সঙ্গে পোশাক ভাগ করে পরেন? শাস্ত্র বলছে, ফল হতে পারে মারাত্মক!
তবে শুধুই নিষেধ নয়, পৌষ মাসে কিছু নিয়ম মেনে চললে জীবনে শুভ প্রভাব পড়ে বলে বিশ্বাস করা হয়। এই মাসে প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যদেবের পুজো করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। সূর্যকে জল অর্পণ করলে স্বাস্থ্য ভালো থাকে এবং জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।
পৌষ মাস জুড়ে শ্রীবিষ্ণু ও শ্রীকৃষ্ণের আরাধনা বিশেষ গুরুত্ব পায়। বিশ্বাস করা হয়, এই সময়ে বিষ্ণু ও কৃষ্ণের পুজো করলে জীবনের দুঃখ-কষ্ট দূর হয় এবং মানসিক শান্তি লাভ হয়। অনেকেই এই মাসে নিয়মিত নামজপ ও ভগবদ্গীতা পাঠ করেন।
সকাল ও সন্ধ্যায় তুলসীগাছের পুজো করা এবং প্রদীপ জ্বালানোও অত্যন্ত শুভ বলে ধরা হয়। সকালবেলা তুলসীগাছে জল দেওয়া হলে সংসারে শান্তি বজায় থাকে বলে লোকবিশ্বাস রয়েছে। বৃহস্পতির কৃপা পেতে পৌষ মাসে বৃহস্পতিবার বিশেষ কিছু নিয়ম মানা হয়। এই দিন সকালে গরুকে গুড় ও রুটি খাওয়ালে বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায় বলে ধারণা করা হয়।
সম্ভব হলে এই মাসে সপ্তাহে অন্তত একদিন সাত্ত্বিক আহার গ্রহণ করা খুবই শুভ। সেই দিন মাছ, মাংস, পেঁয়াজ ও রসুন পরিহার করলে মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধতা বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। সব মিলিয়ে বলা যায়, পৌষ মাস মানেই সংযম, ভক্তি ও আত্মশুদ্ধির সময়। শাস্ত্রসম্মত নিয়ম মেনে চললে এই মাস জীবনে শান্তি ও শুভ শক্তি এনে দিতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us