/indian-express-bangla/media/media_files/2025/11/24/how-to-make-chingri-malaikari-2025-11-24-10-37-40.jpg)
How to make Chingri Malaikari: এভাবে সহজে বানিয়ে ফেলুন চিংড়ি মাছের মালাইকারি।
Quick Chingri Malai Curry: খুব অল্প জিনিস দিয়েই মাত্র ১০ মিনিটে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন চিংড়ি মাছের মালাইকারি (Malaikari)। সামান্য জিনিস দিয়ে এবং কম সময়ে তৈরি হওয়ায় বাড়িতে কোনও অতিথি আসলে তড়িঘড়ি এই মাছের পদ বানিয়ে নিতে পারেন। চলুন, দেখে নেওয়া যাক, কীভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করবেন।
কীভাবে বানাবেন?
এজন্য পরিমাণমতো চিংড়ি মাছ নিতে হবে। তা ধুয়ে, কেটে নিতে হবে। এখানে ৩০০ গ্রাম চিংড়ি মাছের ওপর ভিত্তি করে রেসিপিটি দেওয়া হল। এজন্য নেওয়া হয়েছে হাফ কাপের মত নারকেল বাটা। নারকেল বাটা ছেঁকে শুধু দুধটাও ব্যবহার করতে পারেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিন দুই থেকে তিন চামচ সরষের তেল। এবার তার মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। সঙ্গে, সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিন। সঙ্গে দিতে পারেন একচামচ জিরের গুঁড়ো। আর একচামচ ধনের গুঁড়ো। সঙ্গে নিন স্বাদ অনুযায়ী নুন। এগুলোর সঙ্গে হাফ কাপ নারকেলের দুধ ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে চিংড়ি মাছগুলো দিন। মনে রাখবেন এগুলো কিন্তু, কড়াই উনানে বসানোর আগেই করা হচ্ছে।
আরও পড়ুন- বিড়ালদেরও ডিমেনশিয়া হতে পারে, আপনার পোষ্য সেই কষ্টে ভুগছে না তো?
এর পাশাপাশি চার থেকে পাঁচটি এলাচ থেঁতো করে কড়াইয়ের ওই মিশ্রণে দিয়ে দিন। এরপর মিশ্রণের সঙ্গে হাফ কাপ জল মিশিয়ে নিন। চার-পাঁচটে কাঁচালঙ্কা চিরে ওই মিশ্রণে দিয়ে দিন। প্রয়োজনে নারকেলের সঙ্গে কাঁচালঙ্কা বেটেও মিশ্রণে দিতে পারেন। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে সেখানে কড়াইটা বসিয়ে দিন। এতে মিশিয়ে দিন হাফ কাপ চিনি। তাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে উনুনে বসিয়ে টানা ৫ মিনিট রেখে দিন।
আরও পড়ুন- রবি ঘোষ চেয়েছিলেন বডিবিল্ডার হতে, হয়ে গেলেন প্রবাদপ্রতিম কমেডিয়ান
এরপর গ্যাসের আঁচটাকে আরও একটু কমিয়ে কড়াইয়ের ঢাকনা সরিয়ে ভিতরের মিশ্রণটাকে নাড়িয়ে নিন। মাছগুলোকে উলটে পালটে দিন। এরপর ছোট্ট সাইজের টমেটো ওই মিশ্রণে দিয়ে দিন। বড় সাইজের টমেটো হলে হাফ টমেটো ওই মিশ্রণে দিয়ে দিন। এরপর মিশ্রণটা ভালো করে নাড়িয়ে কড়াইটা ঢেকে রেখে আরও ১০ মিনিট তা উনানের আঁচে বসিয়ে রাখুন।
আরও পড়ুন- পান গোলাপি উজ্জ্বল ত্বক, এই সবজির রসেই ত্বক করুন কোরিয়ানদের মত ঝলমলে
এরপর পাঁচ মিনিট পর ঢাকনাটিকে খুলে সামান্য হাফ চা চামচ আটা দুই চামচের মত জলে গুলে কড়াইয়ের মিশ্রণটিতে দিয়ে দিতে হবে। এতে পাতলা ঝোল অনেকটাই ঘন হয়ে যাবে। তবে, না চাইলে আটা দেওয়ার দরকার নেই। চাইলে আটার জায়গায় আধা চা চামচ ময়দাও মিশ্রণটিতে মিশিয়ে নিতে পারেন। তবে কর্নফ্লাওয়ার দেবেন না।
আরও পড়ুন- অভিশপ্ত দুর্গ, যেখানে নাকি আজও ঘুরে বেড়ায় প্রেতাত্মারা! রাতে থাকে বন্ধ
এরপর গ্যাস বন্ধ করে চিংড়ি মাছের এই মালাইকারি পরিবেশন করতে পারেন। পেঁয়াজ, রসুন ছাড়া তৈরি হলেও ধরতে পারবেন না যে এটা পেঁয়াজ-রসুন ছাড়াই তৈরি হয়েছে। এর স্বাদ হবে এতটাই সুন্দর। ট্রাই করে দেখুন এই রেসিপিটি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us