/indian-express-bangla/media/media_files/2026/01/26/republic-day-2026-events-2026-01-26-15-31-27.jpg)
Republic Day 2026 Events: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান।
Republic Day 2026 Events: প্রজাতন্ত্র দিবস মানেই কি শুধু ২৬ জানুয়ারির প্যারেড? এই প্রশ্নটি প্রতি বছরই বহু মানুষের মনে আসে। সকালবেলা টিভিতে বা সরাসরি কর্তব্য পথ (Kartavya Path)-এ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ (Republic Day Parade) দেখার পর অনেকেই ভাবেন, বুঝি আজই শেষ হয়ে গেল সমস্ত অনুষ্ঠান। কিন্তু বাস্তবে বিষয়টা মোটেও এমন নয়। ২৬ জানুয়ারি হল প্রজাতন্ত্র দিবসের মূল দিন। তবে জাতীয় এই উৎসবের আনুষ্ঠানিক উদযাপন কয়েক দিন ধরে চলতে থাকে।
প্রজাতন্ত্র দিবসের ক্ষেত্রেও একই রীতি বজায় রাখা হয়েছে। ২৬ জানুয়ারি হল উৎসবের কেন্দ্রবিন্দু, যেদিন ভারতের সংবিধান কার্যকর হওয়ার স্মরণে জাতি একসঙ্গে উদযাপন করে। এই দিন কর্তব্য পথে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। সামরিক কুচকাওয়াজ, রাজ্য ট্যাবলো, সাংস্কৃতিক পরিবেশনা, বায়ুসেনার ফ্লাই-পাস্ট—সব মিলিয়ে এটি প্রজাতন্ত্র দিবসের সবচেয়ে দৃশ্যমান এবং জনপ্রিয় অংশ।
আরও পড়ুন- প্যারেড, বলিউড নয়! ভারতকে প্রজাতন্ত্র বানাতে বিরাট অবদান বাঙালির
তবে এই প্যারেড শেষ হওয়ার সঙ্গেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ হয়ে যায় না। বরং এখান থেকেই শুরু হয় পরবর্তী অধ্যায়। প্রজাতন্ত্র দিবসের উদযাপন মূলত তিনটি ধাপে হয়। প্রথম ধাপটি হল ২৬ জানুয়ারির মূল অনুষ্ঠান, দ্বিতীয় ধাপটি প্রস্তুতি ও মহড়া পর্ব, আর তৃতীয় ও চূড়ান্ত ধাপটি হল, 'বিটিং রিট্রিট' অনুষ্ঠান (Beating Retreat ceremony)।
আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে বৃষ্টিকেও পরোয়া করেননি অংশগ্রহণকারীরা! দেখুন ছবি
অনেকেই জানেন না, বিটিং রিট্রিট (Beating Retreat) অনুষ্ঠানেই প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষিত হয়। এবছরও (Republic Day 2026) ২৯ জানুয়ারি নতুন দিল্লির বিজ চক (Vijay Chowk)-এ অনুষ্ঠিত হবে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এর আগে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় Beating Retreat-এর ফুল ড্রেস রিহার্সাল। সেখানে সামরিক ব্যান্ডগুলো শেষবারের মত তাদের অনুষ্ঠান পরিবেশনার মহড়া চালায়।
আরও পড়ুন- ২৬ জানুয়ারি কী খোলা এবং বন্ধ থাকবে, জানুন একনজরে
বিটিং রিট্রিট
বিটিং রিট্রিট অনুষ্ঠানের ইতিহাস ব্রিটিশ আমল থেকে চলছে। যুদ্ধক্ষেত্রে সূর্যাস্তের সময় সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার সংকেত হিসেবে এই রীতির সূচনা হয়েছিল। স্বাধীন ভারতে এই অনুষ্ঠানটি একটি প্রতীকী অর্থ বহন করে। এর মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের উদযাপনকে শান্ত, মর্যাদাপূর্ণ এবং সংগীতময় সমাপ্তি হিসেবে তুলে ধরা হয়।
আরও পড়ুন- কেন ২৬ জানুয়ারি পালিত হয় ভারতের প্রজাতন্ত্র দিবস, এর ইতিহাস, তাৎপর্য ও গুরুত্ব জানুন
এই অনুষ্ঠানে অংশ নেন সেনা, নৌ ও বায়ুসেনার ব্যান্ড সদস্যরা। রাষ্ট্রপতি ভবন, নর্থ ও সাউথ ব্লকের পটভূমিতে সামরিক ব্যান্ডের সুর, দেশাত্মবোধক গান এবং ঐতিহ্যবাহী আলোকসজ্জা এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। অনেকের মতে, বিটিং রিট্রিট অনুষ্ঠানের আবহ প্যারেডের থেকেও বেশি। এখানে শক্তি প্রদর্শনের বদলে শৃঙ্খলা ও সৌন্দর্যের ওপর জোর দেওয়া হয়।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us