Republic Day 2026 Parade: ৭৭তম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ, পতাকা উত্তোলনের সময়, প্রধান অতিথি কারা, বিস্তারিত জানুন

Republic Day 2026 Parade: প্রজাতন্ত্র দিবসের প্যারেড কবে, কখন শুরু হবে? কর্তব্য পথের রুট, বিকল্প রাস্তা ও প্রধান অতিথিদের তালিকা বিস্তারিত জানুন।

Republic Day 2026 Parade: প্রজাতন্ত্র দিবসের প্যারেড কবে, কখন শুরু হবে? কর্তব্য পথের রুট, বিকল্প রাস্তা ও প্রধান অতিথিদের তালিকা বিস্তারিত জানুন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Republic Day 2026 Parade: নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে লালকেল্লায় নিরাপত্তা ব্যবস্থা। (অমিত মেহরার এক্সপ্রেস ছবি)

Republic Day 2026 Parade: নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে লালকেল্লায় নিরাপত্তা ব্যবস্থা। (অমিত মেহরার এক্সপ্রেস ছবি)

Republic Day 2026 Parade: ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হতে চলেছে জাঁকজমকের সঙ্গে। ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী Republic Day Parade। এই উপলক্ষে দেশবাসীর পাশাপাশি আন্তর্জাতিক স্তরেরও নজর থাকবে ভারতের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং গণতান্ত্রিক ঐতিহ্যের প্রদর্শনের দিকে। প্রতিবছরের মত এবারও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।

Advertisment

যে পথে এগোবে কুচকাওয়াজ

প্রজাতন্ত্র দিবসের প্যারেডের সূচনা হবে বিজয় চকের কাছ থেকে এবং সেখান থেকে কুচকাওয়াজ এগোবে কর্তব্য পথ ধরে। এরপর 'সি' হেক্সাগন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি সংলগ্ন রাউন্ড অ্যাবাউট, তিলক মার্গ, বাহাদুর শাহ জাফর মার্গ এবং নেতাজি সুভাষ মার্গ অতিক্রম করে কুচকাওয়াজ শেষ হবে ঐতিহাসিক লালকেল্লায়। এই দীর্ঘ পথজুড়ে সাধারণ মানুষের প্রবেশ এবং যান চলাচলের ক্ষেত্রে একাধিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা ব্যবস্থা

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে অত্যন্ত কড়া। বিশেষ করে নিউ দিল্লি, সেন্ট্রাল ও নর্থ দিল্লি এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, কারণ এই অঞ্চলগুলিতেই সংসদ ভবন, ইন্ডিয়া গেট, লালকেল্লার মত উচ্চ নিরাপত্তা সম্পন্ন স্থানগুলি অবস্থিত। দিল্লি পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য একাধিক স্তরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন- হরমোন ও পেটের স্বাস্থ্যের জন্য সকালের এই জুসে ভরসা সোহা আলি খানের! জানেন সেটা কী?

প্রজাতন্ত্র দিবসের প্যারেডের কারণে দিল্লির গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে কুচকাওয়াজ শেষ না হওয়া পর্যন্ত বিজয় চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত কর্তব্য পথে কোনও যান চলাচল অনুমোদিত হবে না। রবিবার রাত ১০টা থেকে রফি মার্গ, জনপথ এবং মান সিং রোডে কর্তব্য পথ অতিক্রমকারী ক্রস ট্রাফিকও বন্ধ থাকবে।

আরও পড়ুন- খালি পেটে ভিটামিন বি১২ খেলে উপকার না ক্ষতি? জানুন বিশেষজ্ঞের মতামত

সোমবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে 'সি' হেক্সাগন ইন্ডিয়া গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে যতক্ষণ না কুচকাওয়াজ তিলক মার্গ অতিক্রম করে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে তিলক মার্গ, বাহাদুর শাহ জাফর মার্গ এবং সুভাষ মার্গে যান চলাচল বন্ধ রাখা হবে, যদিও কুচকাওয়াজের গতির ওপর নির্ভর করে কিছু সময়ের জন্য ক্রস ট্রাফিক চালু হতে পারে।

আরও পড়ুন- প্রতিদিন খালিপেটে খান এই সাধারণ জিনিসগুলো, শরীরে ১০টি বড় পরিবর্তন দেখবেন চোখের সামনেই

যাত্রীদের সুবিধার জন্য দিল্লি ট্রাফিক পুলিশ একাধিক বিকল্প রুটের কথাও জানিয়েছে। উত্তর-দক্ষিণ করিডরের ক্ষেত্রে রিং রোড, আশ্রম চক, সারাই কালে খান, আইপি ফ্লাইওভার এবং রাজঘাট হয়ে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব-পশ্চিম করিডরের জন্য ভৈরোঁ রোড, মথুরা রোড, সুব্রহ্মণ্যম ভারতী মার্গ এবং পৃথ্বীরাজ রোড ব্যবহার করতে বলা হয়েছে।

আরও পড়ুন- আপনার প্রস্রাবে কি তীব্র গন্ধ? উপেক্ষা নয়, চিনে নিন কোন রোগের লক্ষণ

রেলযাত্রীদের জন্যও বিশেষ ট্রাফিক পরিকল্পনা করা হয়েছে। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছনোর ক্ষেত্রে দক্ষিণ দিল্লি থেকে আসা যাত্রীরা ধৌলা কুয়ান ও বন্দে মাতরম মার্গ ব্যবহার করতে পারবেন। পূর্ব দিল্লি থেকে আসা যাত্রীদের জন্য আইএসবিটি ব্রিজ হয়ে বিকল্প রাস্তা নির্ধারিত হয়েছে। ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশনের ক্ষেত্রেও রিং রোড ও রাজঘাট হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে, তবে কিছু গুরুত্বপূর্ণ স্থানে বাস চলাচল সীমিত করা হবে। আন্তঃরাজ্য বাস পরিষেবার ক্ষেত্রেও একাধিক ডাইভারশন কার্যকর থাকবে এবং অনেক বাস নির্দিষ্ট টার্মিনালে গিয়েই যাত্রা শেষ করবে।

প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2026) একটি বিশেষ আকর্ষণ হল প্রধান অতিথিদের উপস্থিতি। ভারতের আমন্ত্রণে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও লুইস সান্তোস দা কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন এবছরের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাঁরা ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ভারত সফরে থাকবেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। এই রাষ্ট্রীয় সফর ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ (Republic Day 2026 Parade) শুধু একটি অনুষ্ঠান নয়, ভারতের ঐক্য, শক্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের এক গর্বের উদযাপন।

Republic Day Parade