RO Water TDS Level: হু গাইডলাইন অনুযায়ী কত টিডিএস নিরাপদ? আরও জলের আসল সত্য জানুন!

RO Water TDS Level: হু গাইডলাইন (WHO Guideline) অনুযায়ী আরও (RO) জলের সঠিক টিডিএস (TDS) কত হওয়া উচিত জানুন। খুব কম টিডিএস কি শরীরের ক্ষতি করে? পড়ুন বিস্তারিত।

RO Water TDS Level: হু গাইডলাইন (WHO Guideline) অনুযায়ী আরও (RO) জলের সঠিক টিডিএস (TDS) কত হওয়া উচিত জানুন। খুব কম টিডিএস কি শরীরের ক্ষতি করে? পড়ুন বিস্তারিত।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
RO Water TDS Level: আরও জলের টিডিএস স্তর কত হওয়া উচিত, জেনে নিন।

RO Water TDS Level: আরও জলের টিডিএস কত হওয়া উচিত, জেনে নিন।

RO Water TDS Level: জল মানবদেহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলির একটি। শরীরের প্রায় ৬০ শতাংশই জল দ্বারা গঠিত এবং প্রতিটি কোষ, অঙ্গ ও সিস্টেম সঠিকভাবে কাজ করার জন্য বিশুদ্ধ ও খনিজসমৃদ্ধ জলের ওপর নির্ভরশীল। বর্তমানে শহর ও গ্রাম উভয় এলাকাতেই আরও ওয়াটার (RO Water) ব্যবহার বেড়েছে। 

Advertisment

আরও ওয়াটার বলতে সেই জলকে বোঝানো হয়, যা রিভার্স ওসমোসিস (Reverse Osmosis) নামের একটি আধুনিক পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। এই প্রক্রিয়ায় জলকে একটি বিশেষ ঝিল্লি বা মেমব্রেনের মধ্যে দিয়ে উচ্চচাপে প্রবাহিত করা হয়। এর ফলে জলের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস, লবণ, আর্সেনিক, ফ্লোরাইড, সীসার মতো ভারী ধাতু এবং অন্যান্য অনেককিছু আলাদা হয়ে যায়।

আরও পড়ুন- জেনে নিন শীতকালে মুখে গোলাপ জল লাগানোর সঠিক উপায়, ত্বক থাকবে নরম আর কোমল

সহজ ভাষায় বললে, আরও ওয়াটার হল এমন জল, যা অত্যন্ত সূক্ষ্মভাবে পরিশোধিত, যেখানে জলের ক্ষতিকর উপাদানগুলো দূর করা হয়। তবে এই প্রক্রিয়ায় অনেক সময় জলের সঙ্গে থাকা কিছু উপকারী খনিজ পদার্থও কমে যায়। তাই আরও ওয়াটার পান করার ক্ষেত্রে এর টিডিএস স্তর সঠিকভাবে বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে জল বিশুদ্ধ হওয়ার পাশাপাশি তা শরীরের উপকারে লাগে।

আরও পড়ুন- হাড়কাঁপানো ঠান্ডায় ঘরে বসেই করুন এই ৫ সহজ ব্যায়াম, জিমে যাওয়ার দরকার নেই!

মানুষ বিশ্বাস করে আরও (RO) জল মানেই সম্পূর্ণ নিরাপদ জল। কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ নয়। আরও ওয়াটার টিডিএস লেভেল (RO Water TDS Level) যদি সঠিক না হয়, তাহলে সেই জল শরীরের জন্য উপকারের বদলে ক্ষতির কারণও হতে পারে।

আরও পড়ুন- প্রতিদিন সকালে জলের সঙ্গে এটি পান করুন, ত্বক ও চুল হবে উজ্জ্বল!

টিডিএস (TDS) বা টোটাল ডিসলভ সলিডস (Total Dissolved Solids) বলতে বোঝায় জলে দ্রবীভূত মোট খনিজ লবণ ও অজৈব পদার্থের পরিমাণ। এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, সোডিয়ামের মতো অত্যাবশ্যক মিনারেল থাকে। হু গাইডলাইন (WHO Guideline) অনুযায়ী জলের (TDS) শুধু বিশুদ্ধতার নয়, স্বাদ ও পুষ্টিগুণেরও নির্দেশক। হু (WHO)-এর রিপোর্টে বলা হয়েছে, ৩০০ মিলিগ্রাম প্রতি লিটারের নীচে TDS থাকা জল স্বাদের দিক থেকে ভালো হলেও একেবারে কম টিডিএস (TDS) দীর্ঘমেয়াদে শরীরের জন্য আদর্শ নয়।

আরও পড়ুন- দেশি স্বাদে বেগুনের এই সুস্বাদু পদগুলি না খেলে মিস করবেন

অনেক বাড়িতে আরও (RO) লাগানোর সময় ইচ্ছাকৃতভাবে টিডিএস (TDS) ৫০ বা ১০০ সেট করে দেওয়া হয়, কারণ এতে জল মিষ্টি লাগে। কিন্তু পানীয় জলের হু গাইডলাইন (WHO Guideline for Drinking Water) অনুযায়ী ৫০ থেকে ১০০ টিডিএস (TDS) ওয়ালা জল ডিমিনারেলাইজড ওয়াটার হিসেবে ধরা হয়। এই ধরনের জল নিয়মিত পান করলে শরীরে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। দীর্ঘদিন এমন জল পান করলে হাড় দুর্বল হওয়া, পেশীতে টান ধরা, এমনকী হৃদযন্ত্রের সমস্যার ঝুঁকিও বাড়ে।

হু (WHO) আরও সতর্ক করে জানিয়েছে যে খুব কম টিডিএস (TDS) যুক্ত জল শরীরের ইলেক্ট্রোলাইট ব্যালান্স নষ্ট করতে পারে। যখন জলের টিডিএস (TDS) অত্যন্ত কম হয়, তখন সেটি শরীরের ভেতর থেকে মিনারেল শোষণ করতে শুরু করে। এই কারণে একে অনেক সময় ডেড ওয়াটার (Dead Water) বা মৃত জলও বলা হয়। বিশেষ করে শিশু, বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের জন্য খুব কম টিডিএস (TDS) যুক্ত আরও (RO) জল ঝুঁকিপূর্ণ হতে পারে।

হু (WHO)-এর শ্রেণিবিভাগ অনুযায়ী, ৩০০ মিলিগ্রাম প্রতি লিটারের কম টিডিএস (TDS) যুক্ত জল চমৎকার হিসেবে বিবেচিত হলেও ১৫০ থেকে ৩০০ মিলিগ্রাম প্রতি লিটারকে সবচেয়ে ব্যালান্সড ড্রিংকিং ওয়াটার (Balanced Drinking Water) ধরা হয়। এই রেঞ্জে থাকা জলে স্বাদ ভালো থাকে এবং প্রয়োজনীয় মিনারেলও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। ৩০০ থেকে ৬০০ টিডিএস (TDS) যুক্ত জল ভালো, আর ৬০০ থেকে ৯০০ টিডিএস (TDS) যুক্ত জল গ্রহণযোগ্য হলেও স্বাদের দিক থেকে গড় মানের হয়।

আরও ওয়াটার ব্যবহারের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উৎসের জলের টিডিএস। যদি আপনার এলাকার প্রাকৃতিক জলের টিডিএস ৫০০-এর নীচে হয় এবং তাতে আর্সেনিক, ফ্লোরাইড বা সীসার মতো ভারী ধাতু না থাকে, তাহলে আরও ব্যবহার করা আদৌ প্রয়োজনীয় নয়। সাধারণ ইউভি বা ইউএফ ফিল্টারই যথেষ্ট। তবে যদি জলে ভারী ধাতু থাকে এবং ফিল্টার করার পরেও টিডিএস ২৫০ থেকে ৩০০-এর মধ্যে রাখা যায়, তখনই আরও সত্যিকারের উপকারী হয়ে ওঠে।

অনেকেই প্রশ্ন করেন, কত টিডিএস জল একেবারেই পান করা উচিত নয়। হু-এর মতে, ১২০০ মিলিগ্রাম প্রতি লিটারের বেশি টিডিএস যুক্ত জল পানযোগ্য নয়। আবার খুব কম টিডিএস অর্থাৎ ৫০-এর নীচে থাকলেও সেটি নিয়মিত পান করার জন্য সুপারিশ করা হয় না। সঠিক স্বাস্থ্য বজায় রাখতে হলে জলের মধ্যে বিশুদ্ধতা এবং মিনারেলের ভারসাম্য—দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ।

ওয়াটার টিডিএস লেভেল

সবশেষে বলা যায়, আরও ওয়াটার টিডিএস লেভেল নিয়ে অন্ধ বিশ্বাস না করে বিজ্ঞানসম্মত তথ্য জানা জরুরি। জল যত কম, টিডিএস তত ভালো—এই ধারণা সম্পূর্ণ ভুল। হু গাইডলাইন অনুযায়ী ১৫০ থেকে ৩০০ টিডিএস-যুক্ত আরও জলই শরীরের জন্য সবচেয়ে নিরাপদ এবং উপকারী। সঠিক টিডিএস বজায় রেখে যদি আরও জল পান করা যায়, তবে সেই জল সত্যিই শরীরের জন্য 'অমৃত' হয়ে উঠতে পারে।

level RO Water TDS