/indian-express-bangla/media/media_files/2025/11/08/room-freshner-1-2025-11-08-17-01-52.jpg)
Room Freshener: রুম ফ্রেশনার।
Room Freshener Hack: আজকাল বাজারে যত রকম রুম ফ্রেশনার পাওয়া যায়, তার বেশিরভাগই কৃত্রিম সুগন্ধ ও রাসায়নিক পদার্থে ভরপুর। এই রাসায়নিক উপাদানগুলো প্রথমে ঘরে সুগন্ধ আনে ঠিকই, কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে তা শ্বাসযন্ত্র, ত্বক এমনকী পরিবেশেরও ক্ষতি করে। তাই এখন অনেকেই প্রাকৃতিক বা রাসায়নিকহীন রুম ফ্রেশনার খুঁজছেন। এই রুম ফ্রেশনার ঘরকে সুন্দর গন্ধে ভরিয়ে তুলবে। কিন্তু, শরীরের কোনও ক্ষতি করবে না।
রুম ফ্রেশনার নিয়ে সমস্যার একটি দুর্দান্ত সমাধান হল প্রাচীন ঘরোয়া রেসিপি— গোলাপ জল ও কর্পূরের মিশ্রণ। এটি একদিকে যেমন ঘরে কোমল সুগন্ধ ছড়ায়, তেমনই ঘরের বাতাসকে বিশুদ্ধ করে এবং মনকে শান্ত রাখে।
আরও পড়ুন- কলকাতার ইকো পার্কে চালু হতে চলেছে ভিস্তা ডোম কোচ, কাচের মধ্যে দিয়ে নিন পার্ক ঘোরার আনন্দ!
এই রুম ফ্রেশনার তৈরি করতে কী লাগবে?
এই রুম ফ্রেশনার তৈরি করতে লাগবে ১ কাপ গোলাপ জল, ২টি ছোট কর্পূর ট্যাবলেট, হাফ কাপ জল, ১টি প্লাস্টিক বা কাচের স্প্রে বোতল। রুশ ফ্রেশনারটি তৈরি করতে প্রথমে দুটি কর্পূর ছোট করে পিষে নিন। এরপর এককাপ গোলাপ জল তার সঙ্গে মিশিয়ে দিন। মিশ্রণটি পাতলা করার জন্য আধা কাপ জল এতে যোগ করুন। মিশ্রণটি ভালোভাবে নাড়িয়ে নিন, যাতে কর্পূর সম্পূর্ণভাবে মিশে যায়। এবার একটি স্প্রে বোতলে মিশ্রণটি ভরে রাখুন। এই সহজ ধাপগুলির মধ্য দিয়েই তৈরি হয়ে যাবে একদম ভেষজ, ঘরোয়া রুম ফ্রেশনার (DIY Room Freshener Spray)। যা কোনও রাসায়নিক নয়, কোনও কৃত্রিম ঘ্রাণও নয়।
আরও পড়ুন- একটাও পাকা থাকবে না, ঝলমল করবে চুল, কাজে লাগান রান্নাঘরে প্রতিদিন ব্যবহার করা এই জিনিস
এই রুম ফ্রেশনার প্রতিদিন সকালে ও রাতে ঘরের চারপাশে স্প্রে করুন। রান্নাঘর, বাথরুম, বসার ঘর বা শোওয়ার ঘর— যেখানেই ব্যবহার করুন না কেন, সঙ্গে সঙ্গে সতেজতা পাবেন। পরদা, বালিশ, বেডশিটের ওপরেও এই রুম ফ্রেশনার হালকা স্প্রে করলে মন ভালো করে দেওয়া গন্ধ ছড়াবে। মিশ্রণটি একবার তৈরি করলে ১–২ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায়। চাইলে ফ্রিজে রেখে দিলে আরও বেশি দিন টিকে যায়।
আরও পড়ুন- শীতে মেথি শাক দিয়ে বানান এই ৪ রকমের হেলদি রেসিপি!
গোলাপ জল প্রাকৃতিকভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণসম্পন্ন। এটি শুধু ঘরের গন্ধই নয়, বাতাসের ধুলো ও দূষণ কমাতেও সাহায্য করে। অন্যদিকে কর্পূর (Camphor) প্রাচীনকাল থেকেই ঘর পরিশুদ্ধ করতে ব্যবহৃত হয়ে আসছে। আয়ুর্বেদ মতে, কর্পূরের ঘ্রাণ মানসিক চাপ কমায়, মন শান্ত রাখে এবং ঘরে ইতিবাচক শক্তি ছড়ায়।
আরও পড়ুন- ওটস না দালিয়া, হেলদি ব্রেকফাস্ট হিসেবে কোনটা বেশি ভালো? জানুন ডায়েটিশিয়ানের মতামত
আপনি চাইলে এতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা লেমন এসেনশিয়াল অয়েল যোগ করতে পারেন। এতে ঘ্রাণ আরও দীর্ঘস্থায়ী হবে। কর্পূর গুঁড়ো না করে সরাসরি ফোঁটা আকারে মিশিয়ে দিলে মিশ্রণটি আরও হালকা হবে। ব্যবহার করার আগে বোতলটি একবার ঝাঁকিয়ে নিন। এই মিশ্রণ ১০০% প্রাকৃতিক। এতে কোনও কেমিক্যাল নেই। এটি দুর্গন্ধ দূর করে, ঘর সতেজ রাখবে। মন শান্ত করবে, স্ট্রেস কমাবে। খুবই সাশ্রয়ী ও সহজে তৈরি করা যায়। ঘরের বাতাস বিশুদ্ধ রাখতেও এর জুড়িমেলা ভার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us