Savory Patisapta Recipe: মিষ্টির বদলে ঝাল পাটিসাপটা, ঘরেই বানান নতুন স্বাদের এই বাঙালি পদ

Savory Patisapta Recipe: মিষ্টি নয়, এবার ঝাল পাটিসাপটা বানিয়ে চমকে দিন পরিবারকে। সবজি ও আলুর পুরে তৈরি এই পাটিসাপটা সহজ রেসিপিতে ঘরেই বানানো যায়। জানুন ধাপে ধাপে সম্পূর্ণ প্রণালী।

Savory Patisapta Recipe: মিষ্টি নয়, এবার ঝাল পাটিসাপটা বানিয়ে চমকে দিন পরিবারকে। সবজি ও আলুর পুরে তৈরি এই পাটিসাপটা সহজ রেসিপিতে ঘরেই বানানো যায়। জানুন ধাপে ধাপে সম্পূর্ণ প্রণালী।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Patisapta Recipe: সুস্বাদু পাটিসাপটা।

Patisapta Recipe: সুস্বাদু পাটিসাপটা।

Savory Patisapta Recipe: পাটিসাপটা নাম শুনলেই আমাদের মনে প্রথমে যে ছবিটা ভেসে ওঠে, তা হল নারকেল, খেজুর গুড় আর ক্ষীরের মিষ্টি পুরে ভরা নরম পাতলা পিঠে। পৌষসংক্রান্তি বা শীতের দুপুরে মিষ্টি পাটিসাপটা ছাড়া বাঙালির পিঠেপুলির আড্ডা যেন অসম্পূর্ণ। কিন্তু সেই পরিচিত স্বাদের বাইরেও যে পাটিসাপটার আর এক রকম রূপ রয়েছে, তা অনেকেই জানেন না। ঝাল পাটিসাপটা এমনই একটি পদ, যা একবার খেলে তার স্বাদ অনেকদিন মনে থেকে যায়। যাঁরা মিষ্টির থেকে ঝাল বেশি পছন্দ করেন, তাঁদের জন্য এই পদ নিঃসন্দেহে আলাদা আনন্দের।      

Advertisment

ঝাল পাটিসাপটা আসলে খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়। এতে কোনও জটিল রান্নার কৌশল নেই, আবার স্বাদেও কোনও আপস করতে হয় না। প্রথমে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তা হল পুর তৈরি করা। এই পুরই ঝাল পাটিসাপটার প্রাণ। নানা রকম সবজি একসঙ্গে মিশে এতে তৈরি করে ভরপুর স্বাদ। গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম কিংবা আপনার পছন্দের যে কোনও সবজি ছোট ছোট করে কেটে নিতে হবে। সবজি যত সমান করে কাটা হবে, পুর তত সুন্দর তৈরি হবে।

আরও পড়ুন- নলেন গুড়ের কেক বানিয়ে মুগ্ধ করুন অতিথিদের, বড়দিনে চিনি ছাড়াই মেতে উঠুন আনন্দে!

এরপর একটি কড়াইয়ে সামান্য তেল গরম করে নিতে হবে। তেল গরম হলে তাতে পাঁচফোড়ন, কুচোনো আদা ও লঙ্কা দিতে হবে। এই ফোড়নের গন্ধ ছড়াতেই রান্নাঘরে এক ধরনের মনভোলানো সুবাস তৈরি হবে। এর মধ্যে কাটা সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। সবজিগুলো হালকা নরম হলে সামান্য একটু চিনি যোগ করতে হয়। এই চিনি ঝালের সঙ্গে একটি ভারসাম্য তৈরি করে, যা ঝাল পাটিসাপটার স্বাদকে আরও সুস্বাদু করে তোলে।

আরও পড়ুন- এভাবে পরিবার, বন্ধু ও সহকর্মীদের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস পাঠান, চিরকাল মনে রাখবে!

এরপর দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলু হাতা দিয়ে ভেঙে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় মিশ্রণে জিরে গুঁড়ো, গরম মশলা ও ভাজা মশলার গুঁড়ো যোগ করলে পুরে এক ধরনের দেশি ঘ্রাণ ও স্বাদ আসে। নুন নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর পুর তৈরি হয়ে যাবে। এই পুর খুব বেশি শুকনো বা খুব বেশি ভেজা হওয়া উচিত নয়। মাঝারি নরম হলে পাটিসাপটার মধ্যে তা ভরতে সুবিধা হবে।

আরও পড়ুন- ডিমছাড়া গাজরের কেক বানান ঘরেই, স্বাস্থ্য আর স্বাদে জমবে ক্রিসমাস!

এরপর পাটিসাপটার খোলস তৈরির পালা। একটি পাত্রে আধ কাপ ময়দা ও আধ কাপ সুজি নিতে হবে। তার মধ্যে সামান্য নুন এবং অল্প চিনি দিয়ে শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল যোগ করে একটি মসৃণ ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটার খুব ঘন বা খুব পাতলা হলে চলবে না। ব্যাটার ঠিকঠাক হলে পাটিসাপটা পাতলা ও সুন্দর হবে।

আরও পড়ুন- বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি কিনছেন? সাবধান, হয়ে পড়তে পারেন অসুস্থ!

এরপর উনুনে একটি প্যান বা তাওয়া বসিয়ে তাতে সামান্য ঘি ঘষে নিতে হবে। ঘি গরম হলে এক হাতা ব্যাটার প্যানে ঢেলে গোল করে ছড়িয়ে দিতে হবে। ঠিক যেভাবে মিষ্টি পাটিসাপটা বানানো হয়, সেভাবেই এটি ভাজতে হবে। অল্প আঁচে ব্যাটার বসালে পিঠে সুন্দরভাবে সেদ্ধ হবে এবং রংও ভালো আসবে।

পিঠে একপাশ হয়ে এলে তার মাঝখানে আগে থেকে তৈরি করা ঝাল পুর দিতে হবে। এরপর পাটিসাপটার দুই পাশ ভাঁজ করে মুড়ে দিতে হবে। সামান্য সময় দু’পাশ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ঝাল পাটিসাপটা। বাইরে হালকা খসখসে আর ভিতরে নরম সবজি আর আলুর পুর—এই দুইয়ের মিলনেই তৈরি হবে অনন্য স্বাদ।

অতিথি আপ্যায়নের জন্য যুতসই

ঝাল পাটিসাপটা বিকেলের জলখাবার হিসেবে বা অতিথি আপ্যায়নের জন্য দারুণ একটি পদ। চা বা কফির সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যাবে। শীতের দিনে ঘরোয়া রান্নায় একটু নতুনত্ব আনতে চাইলে এই পাটিসাপটা নিঃসন্দেহে ভালো বিকল্প। মিষ্টির বাইরে এই ঝাল পাটিসাপটা একবার বানালে বারবার খেতে মন চাইবে।

recipe Patisapta