Sesame Chikki: শীতকালে ঘরেই বানান তিল ও গুড়ের চিট, দেখে নিন কীভাবে সহজে বানাবেন!

Sesame Chikki Recipe: শীতকালে ঘরেই বানান খাস্তা ও সুস্বাদু তিল এবং গুড়ের চিক্কি (Sesame Chikki)। ক্যালসিয়াম, আয়রন, হেলদি ফ্যাটে ভরপুর এই মিষ্টি শুধু স্বাদেই নয়, স্বাস্থ্যেও দারুণ।

Sesame Chikki Recipe: শীতকালে ঘরেই বানান খাস্তা ও সুস্বাদু তিল এবং গুড়ের চিক্কি (Sesame Chikki)। ক্যালসিয়াম, আয়রন, হেলদি ফ্যাটে ভরপুর এই মিষ্টি শুধু স্বাদেই নয়, স্বাস্থ্যেও দারুণ।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Sesame Chikki Recipe: ঘরেই বানান দুর্দান্ত মিষ্টি।

Sesame Chikki Recipe: ঘরেই বানান দুর্দান্ত মিষ্টি।

Sesame Chikki Recipe: শীতকাল মানেই গুড় আর তিলের স্বর্গীয় যুগলবন্দি! এই সময়ে অনেকেই শরীর গরম রাখতে ও পুষ্টি বাড়াতে তিল-গুড়ের মিষ্টি খেয়ে থাকেন। তিল এবং গুড় দুটোই প্রাকৃতিক শক্তিদায়ক খাদ্য উপাদান, যা হাড় মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে।

Advertisment

ঐতিহ্যবাহী ভারতীয় মিষ্টি

তিলের বীজে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, জিংক এবং হেলদি ফ্যাট, যা হাড়কে শক্তিশালী করে ও চুল-ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। অন্যদিকে, গুড় শরীর পরিষ্কার রাখে এবং হজমে সাহায্য করে। এই দুই উপাদান মিলে তৈরি হয় একদম ঐতিহ্যবাহী ভারতীয় মিষ্টি — তিল চিক্কি (Sesame Chikki)।

আরও পড়ুন- শীতকালে রোগ দূরে রাখতে প্রতিদিন খান আমলকির এই সহজ পদ

তিল চিক্কি বানাতে লাগবে ১ কাপ তিল, আধা কাপ গুড়, ২ টেবিল চামচ ঘি, আধা চা চামচ এলাচ গুঁড়ো, ২ টেবিল চামচ কাজু ও বাদাম কুচি, ২ টেবিল চামচ জল। তিল চিক্কি বানাতে প্রথমে মাঝারি আঁচে শুকনো কড়াইতে তিল ভাজুন। যতক্ষণ না হালকা সোনালি হয়ে সুগন্ধ বের হয় ভেজে যান। এরপর একটি প্যানে ঘি গরম করুন, তাতে গুড় ও সামান্য জল দিন। ধীরে ধীরে ঘি গলিয়ে নিন যতক্ষণ না তা সিরার মত ঘন হয়।

Advertisment

আরও পড়ুন- টুনা স্যান্ডউইচে মেয়োনিজ মিশিয়ে খাচ্ছেন, জানেন কী হতে পারে? বরং এগুলো মিশিয়ে খান

গুড়ের সিরা তৈরি হলে তাতে ভাজা তিল, এলাচ গুঁড়ো এবং বাদাম কুচি দিন। সেই মিশ্রণটা ভালোভাবে নেড়ে সব উপকরণ মিশিয়ে নিন যাতে মিশ্রণটি ঘন হয়। একটি তেল মাখানো থালায় মিশ্রণটি ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। ইচ্ছা হলে সেই মিশ্রণে আরও কিছু বাদাম ছিটিয়ে দিন। ঠান্ডা হলে পছন্দমতো আকারে কেটে নিন। এভাবেই তৈরি হয়ে যাবে খাস্তা, মিষ্টি ও পুষ্টিকর তিল চিক্কি।

আরও পড়ুন- নিউমোনিয়া হলে কী খাবেন? প্রতিদিনের ডায়েটে রাখুন এই বিশেষ খাবারগুলি

এর উপকারিতাও বিরাট। শীতকালে শরীর গরম রাখে। এই মিষ্টি ক্যালসিয়াম এবং আয়রনে সমৃদ্ধ। হজমে সহায়তা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরকে প্রাকৃতিকভাবে এনার্জি দেয়। অতিরিক্ত গুড় দিলে চিক্কি বেশি নরম হবে, তাই সিরা একটু ঘন করা উচিত। চাইলে তিলের সঙ্গে চিনাবাদামও মেশাতে পারেন। এয়ারটাইট জারে এই তিল চিক্কি রেখে দিলে ২ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।    

recipe Chikki