/indian-express-bangla/media/media_files/2025/11/10/bengali-fish-curry-2025-11-10-10-58-49.jpg)
Bengali fish curry: বাঙালির মাছ রান্না।
Bengali fish curry: শীতের দিনে ভাতের সঙ্গে একটু ঝাল শুঁটকি মানেই পরিপূর্ণ সুখ! লটে, কাচকি বা চিংড়ি শুঁটকির চেনা স্বাদের বাইরে কিছু নতুন খেতে চাইলে আজ রেঁধে ফেলুন সিদল শুঁটকি। এই সিদল রান্না শুধু স্বাদে নয়, গন্ধে ও ঘন ঝোলেও আলাদা মাত্রা এনে দেবে।
কী লাগবে, কীভাবে রাঁধবেন?
এজন্য লাগবে ৫টি সিদল মাছ, প্রায় ২৫০ গ্রাম পেঁয়াজ কুচি, কুচোনো বড় একটি গোটা রসুন, স্বাদমতো শুকনো লঙ্কা এবং কাঁচালঙ্কা, অল্প তেল, পরিমাণমতো নুন নিন। প্রশ্ন হচ্ছে কীভাবে রাঁধবেন এই পদ? ঠান্ডা জলে ভালো করে সিদল মাছ ধুয়ে নিন। কখনই গরম জলে ধোবেন না, কারণ অল্প তাপেই মাছ গলে যায়।
আরও পড়ুন- রাষ্ট্রগুরু, ভারতীয় জাতীয়তাবাদের প্রথম আলোকবর্তিকা, জানুন তাঁর অজানা কথা
ধোয়ার সময় মাথা ফেলে আঁশ ছাড়িয়ে নিন। শুকনো লঙ্কা আর কাঁচালঙ্কা একসঙ্গে বেটে রাখুন। যে ঝাল পছন্দ করেন, সেই অনুযায়ী রান্নায় নিন। কড়াইয়ে অল্প তেল গরম করে পেঁয়াজ ও রসুনকুচি দিয়ে দিন। হালকা বাদামি রং না আসা পর্যন্ত কষান। এতে রান্নার ঘ্রাণ ও ঘনত্ব দুই-ই বাড়বে।
আরও পড়ুন- এই দুটি নির্দিষ্ট যোগব্যায়ামে বাড়ে আয়ু! কেন বলা হচ্ছে এমন কথা?
পেঁয়াজ-রসুন তেল ছাড়তে শুরু করলে কড়াইয়ে সিদল শুঁটকি দিয়ে দিন। আঁচ একটু কমিয়ে দিন। কিছুক্ষণ পরই দেখবেন মাছ নিজে থেকেই নরম হয়ে তেলে মিশে যাচ্ছে। এরপর লঙ্কাবাটা দিন এবং ভালোভাবে মিশিয়ে আরও ৫–৬ মিনিট কষিয়ে নিন। শেষে অল্প নুন ছড়িয়ে দিন রান্নায়। আগে দিলে মাছ জল ছেড়ে নরম হয়ে যাবে। যতক্ষণ না তেল ওপরে ভাসতে শুরু করবে, ততক্ষণ রান্না কষাতে থাকুন। তারপর আঁচ বন্ধ করে দিন।
আরও পড়ুন- খুব চুল পড়ছে? দূর করুন এই ৫ ভিটামিনের সমস্যা, চুল হবে ঘনকালো ও মসৃণ!
অনেকেই সিদল শুঁটকির সঙ্গে বেগুন যোগ করেন, এতে পদটি আরও মোলায়েম হয়। সিদল নিজেই তেল ছাড়ে, তাই অতিরিক্ত তেলের প্রয়োজন নেই। স্বাদ বাড়াতে চাইলে রান্নায় সামান্য টমেটো কুচিও যোগ করা যেতে পারে। গরম ভাতের সঙ্গে লেবুর রস এবং কাঁচা পেঁয়াজ দিয়ে এই সিদল শুঁটকি খাওয়ার আনন্দই আলাদা। শীতের দুপুরে এমন খাবার যেন নস্টালজিয়া (nostalgia)!
আরও পড়ুন- রাতে বিছানায় গা এলিয়ে দিলেই দ্রুত ঘুম আসুক, এমনটা চান? আজই কাজে লাগান এই ৮ কায়দা
সিদল শুঁটকি মূলত উত্তর-পূর্ব ভারতের বিশেষত সিলেট ও বরাক উপত্যকার জনপ্রিয় খাবার। এর বিশেষত্ব হল, শুকনো মাছটি প্রাকৃতিক তেলে ভরপুর থাকে। তাই আলাদা করে কষানোর প্রয়োজন পড়ে না। ক্রমশ এটি বাংলার ঘরোয়া রান্নাতেও জায়গা করে নিয়েছে। চেখে দেখতে পারেন একবার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us