Surendranath Bandopadhyay: রাষ্ট্রগুরু, ভারতীয় জাতীয়তাবাদের প্রথম আলোকবর্তিকা, জানুন তাঁর অজানা কথা

Rastraguru Surendranath Bandopadhyay: রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রারম্ভিক যুগের এক উজ্জ্বল নক্ষত্র। ছিলেন জাতীয় আন্দোলনের অগ্রদূত।

Rastraguru Surendranath Bandopadhyay: রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রারম্ভিক যুগের এক উজ্জ্বল নক্ষত্র। ছিলেন জাতীয় আন্দোলনের অগ্রদূত।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Rastraguru Surendranath Bandopadhyay: রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

Rastraguru Surendranath Bandopadhyay: রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

Rastraguru Surendranath Bandopadhyay: ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কিছু নাম আছে যাঁদের ছাড়া সেই কাহিনি অসম্পূর্ণ। রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (Sir Surendranath Banerjee) তাঁদেরই একজন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রারম্ভিক যুগের এক উজ্জ্বল নক্ষত্র, যাকে সমগ্র দেশ 'রাষ্ট্রগুরু' সম্মানে ভূষিত করেছিল।

Advertisment

১৮৪৮ সালের ১০ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন সুরেন্দ্রনাথ। তাঁর পিতা দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই সময়ের খ্যাতনামা চিকিৎসক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও দৃঢ়চেতা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়ান সিভিল সার্ভিস (ICS) পরীক্ষায় সফল হন— যা সেই সময়ে ভারতীয়দের জন্য ছিল প্রায় অসম্ভব।

আরও পড়ুন- এই দুটি নির্দিষ্ট যোগব্যায়ামে বাড়ে আয়ু! কেন বলা হচ্ছে এমন কথা?

Advertisment

১৮৭১ সালে সহকারি ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেটে যোগ দেন সুরেন্দ্রনাথ। কিন্তু ব্রিটিশ প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে অল্পদিনেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই অন্যায় তাঁর মনে জাতীয় চেতনার আগুন জ্বেলে দেয়। তিনি ইংল্যান্ডে ফিরে গিয়ে ব্রিটিশদের সামনে ভারতের পক্ষে যুক্তি তুলে ধরেন এবং পরে দেশে ফিরে শিক্ষা ও রাজনীতিকে হাতিয়ার করে জাতীয় জাগরণ শুরু করেন।

আরও পড়ুন- খুব চুল পড়ছে? দূর করুন এই ৫ ভিটামিনের সমস্যা, চুল হবে ঘনকালো ও মসৃণ!

শিক্ষকতা

১৮৭৫ সালে দেশে ফিরে তিনি শিক্ষকতার মাধ্যমে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে শুরু করেন। মেট্রোপলিটন ইনস্টিটিউশন, ফ্রি চার্চ কলেজ ও রিপন কলেজে অধ্যাপনা করেন— এই রিপন কলেজই পরে তাঁর নামানুসারে 'সুরেন্দ্রনাথ কলেজ' নামে পরিচিত হয়। 

আরও পড়ুন- রাতে বিছানায় গা এলিয়ে দিলেই দ্রুত ঘুম আসুক, এমনটা চান? আজই কাজে লাগান এই ৮ কায়দা

১৮৭৬ সালে তিনি ভারত সভা (Indian Association) প্রতিষ্ঠা করেন। যা ছিল ভারতীয়দের রাজনৈতিক অধিকার আদায়ের প্রথম বড় পদক্ষেপ। এই সংগঠন পরবর্তীতে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভিত্তি তৈরি করে। ১৮৮৬ সালে কংগ্রেসের সঙ্গে ভারত সভা একীভূত করার মাধ্যমে সুরেন্দ্রনাথ ভারতের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক ঐক্যের প্রতীক হয়ে ওঠেন।

আরও পড়ুন- শীতে প্রচুর মেলে, সবগুলোই উপকারি, কিন্তু আমলকি নাকি অ্যাভোকাডো আপনার জন্য কোনটা বেশি ভালো?

১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুরেন্দ্রনাথ প্রথম সারির নেতা হিসেবে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে শুরু হয় স্বদেশি আন্দোলন— যেখানে ভারতীয়দের মধ্যে একতা, স্বনির্ভরতা ও জাতীয় গর্বের জোয়ার বইতে থাকে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে তিনি ১৯১৮ সালে কংগ্রেস থেকে সরে দাঁড়ালেও জাতীয় ঐক্যের পক্ষে কাজ করে গেছেন। ১৯২১ সালে তিনি নাইট উপাধি পান এবং বাংলার মন্ত্রী হিসেবে ১৯২১–১৯২৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন সমাজ সংস্কারক। বিধবা বিবাহ, মেয়েদের শিক্ষার প্রসার, সামাজিক পুনর্গঠনের কাজে তিনি ছিলেন সক্রিয়। রাজা রামমোহন রায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উনবিংশ শতাব্দীর নবজাগরণ আন্দোলনকে তিনি আরও এগিয়ে নিয়ে যান। ১৯২৫ সালের ৬ আগস্ট ৭৭ বছর বয়সে রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন। কিন্তু তাঁর রেখে যাওয়া আদর্শ, জাতীয়তাবাদ এবং মানবতার বার্তা আজও সমান প্রাসঙ্গিক।

Rastraguru Surendranath Bandopadhyay