/indian-express-bangla/media/media_files/2025/11/06/snake-and-secretary-bird-2025-11-06-14-51-49.jpg)
Snake killer bird: এই পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
Snake Killer Bird: আফ্রিকার বিশাল সাভানা তৃণভূমি অঞ্চলে এমন এক পাখি বাস করে, যার শিকার ধরার ধরন পৃথিবীর অন্য কোনও পাখির সঙ্গে মেলে না। এই পাখির নাম সেক্রেটারি বার্ড (Secretary Bird/Sagittarius serpentarius)। এই পাখি দেখতে রাজকীয় ধাঁচের। আর, শিকার ধরার সময় কিন্তু একেবারে নির্দয়। তার প্রিয় শিকার? সাপ!
ভয়ংকর কৌশল
বেশিরভাগ শিকারি পাখি যেমন বাতাস থেকে নখ বাড়িয়ে শিকার ধরে, সেক্রেটারি বার্ড (Secretary Bird) কিন্তু সেটা করে না। সে মাটিতে হাঁটতে হাঁটতে শিকার খোঁজে। যখন কোনও সাপ চোখে পড়ে, তখন বিদ্যুতের গতিতে দ্রুত লাথি মারে। এতটাই শক্তিশালী সেই লাথি যে সাপের মাথা এক ঝটকায় ফেটে যায়। বিজ্ঞানীদের মতে, একটি সেক্রেটারি বার্ড (Secretary Bird) লাথি মারার সময় তার শরীরের ওজনের প্রায় পাঁচগুণ বল প্রয়োগ করতে পারে মাত্র ১৫ মিলি সেকেন্ডে। যা চোখের পলকের চেয়েও দ্রুত!
আরও পড়ুন- একবার খেলে লেগে থাকবে মুখে, রাতে ডিনারের মেনুতে রাখুন এই সুস্বাদু বাঙালি খাবার
এই পাখির লম্বা পা শক্ত আঁশে ঢাকা থাকে। যা তাকে সাপের কামড় থেকে রক্ষা করে। এছাড়া, এর পাখনা অনেক চওড়া। যা সাপের মনোযোগ ঘোরাতে সাহায্য করে, ঠিক যেমন এক যোদ্ধা তার ঢাল ব্যবহার করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে। এই পাখি পাখনাকেও তেমনভাবেই ব্যবহার করে।
আরও পড়ুন- এই সেই কার্তিক পূর্ণিমার রাত! এরাতেই ঘটেছিল রাসলীলা, ঠিক কী হয়েছিল?
'স্নেক কিলার বার্ড' নামে পরিচিত হলেও সাপই কিন্তু সেক্রেটারি বার্ডের একমাত্র খাবার নয়। এটি ছোট পাখি, ইঁদুর, গিরগিটি, ব্যাঙ, পোকামাকড় এমনকী ছোট খরগোশও খায়! তবে সাপের সঙ্গে এর লড়াই এতটাই নাটকীয় স্তরে পৌঁছে যায় যে, 'স্নেক কিলার বার্ড' তকমা পেয়ে গিয়েছে এই পাখি।
আরও পড়ুন- শীতে সর্দি-কাশি এবং অ্যালার্জি দূরে রাখতে প্রতিদিন পান করুন এই চা!
মূলত সাহারা মরুভূমি সংলগ্ন অঞ্চলে পাখিটিকে দেখা যায়। শিকার করতে মাটিতে হাঁটলেও রাতে বা প্রজননের সময় পাখিটি উড়ে গাছে চলে যায়। এরা বাসা তৈরি করে উঁচু কাঁটাযুক্ত গাছে। সেখানে বাবা ও মা দুই পাখিই ডিম ফোটানোর কাজ করে আর বাচ্চাদের যত্নআত্তি করে। দক্ষিণ আফ্রিকার ‘সতর্কতা’ ও ‘সুরক্ষা’র প্রতীক হিসেবে এই পাখি স্থান পেয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে পাখিটি 'রক্ষাকর্তা পাখি' নামেও পরিচিত।
আরও পড়ুন- অজানা সিদ্ধার্থশংকর, শ্রদ্ধায় স্মরণে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আইনজীবী, কূটনীতিবিদ
দুঃখজনক হলেও সত্যি, আজ এই আশ্চর্য পাখিটি 'বিপন্ন' তালিকাভুক্ত। শহর বাড়ছে, কৃষিজমি বিস্তৃত হচ্ছে, আর তার সঙ্গে কমছে সাভানার মুক্ত অঞ্চল। তাই আবাসস্থল হারিয়ে ধীরে ধীরে কমছে সেক্রেটারি বার্ড (Secretary Bird)–এর সংখ্যাও। পাখিপ্রেমী সংগঠনগুলো এখন সচেতনতা বাড়াতে কাজ করছে, যাতে এই অসাধারণ শিকারির ভবিষ্যৎ প্রজন্মও পৃথিবীর আলো দেখতে পায়। আফ্রিকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই পাখির বিরাট গুরুত্ব রয়েছে। আর, সেই কারণেই পাখিটিকে নিয়ে বিশেষভাবে চিন্তা-ভাবনা করছেন আফ্রিকা মহাদেশের পরিবেশবিদরা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us