/indian-express-bangla/media/media_files/2025/11/22/social-smoking-heart-failure-1-2025-11-22-13-29-20.jpg)
Heart Damage: হৃদযন্ত্রের ক্ষতি।
/indian-express-bangla/media/media_files/2025/11/22/social-smoking-heart-failure-2-2025-11-22-13-30-43.jpg)
সামাজিক অনুষ্ঠানে সিগারেট খাওয়া
Social Smoking Heart Failure: সামাজিক অনুষ্ঠানে সিগারেট খাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি বিরাট ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন শুধু পার্টিতে, বন্ধুদের সঙ্গে আড্ডায় বা বিশেষ কোনও উপলক্ষে এক-দুটি সিগারেট খেলে শরীরের তেমন ক্ষতি হয় না। এমনটা যাঁরা ভাবেন, তাঁরা নিজেদেরকে ধূমপায়ী হিসেবেও ভাবেন না। কিন্তু বাস্তবটা ঠিক এর উলটো। আধুনিক গবেষণা বারবার প্রমাণ হয়েছে যে খুব অল্প ধূমপানও শরীরের ভয়ংকর ক্ষতি করতে পারে। যা সময়ের সঙ্গে হৃদপিণ্ডকে দুর্বল করে হার্ট ফেল-এর ঝুঁকি বাড়িয়ে দেয়।
/indian-express-bangla/media/media_files/2025/11/22/social-smoking-heart-failure-3-2025-11-22-13-32-20.jpg)
নিয়মিত ধূমপান না করা
সামাজিক ধূমপান বলতে বোঝায় এমন ধূমপান যেখানে কেউ নিয়মিত সিগারেট খান না। কিন্তু, সামাজিক পরিবেশে সুযোগ পেলেই সিগারেট হাতে নেন। যেমন কোনও অনুষ্ঠানে, পার্টিতে, ক্লাবের আড্ডায়, বন্ধু-বান্ধবের সঙ্গে মজা করার সময়, অফিসের চাপ বা মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে—এসব পরিস্থিতিতে অনেকেই সিগারেট খান। তাঁদের ধারণা, একটি সিগারেট তাঁদের তেমন কোনও ক্ষতি করবে না। অথচ শরীর প্রতিটি সিগারেটের ক্ষতিকর রাসায়নিক একইভাবে গ্রহণ করে এবং তার প্রভাবও একইরকম ক্ষতিকারক।
/indian-express-bangla/media/media_files/2025/11/22/social-smoking-heart-failure-4-2025-11-22-13-33-03.jpg)
নিকোটিন রক্তচাপ হঠাৎ বাড়িয়ে দেয়
সিগারেটে থাকা নিকোটিন রক্তচাপ হঠাৎ বাড়িয়ে দেয় এবং হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত করে তোলে। একবার ধূমপান করলেই হৃদয়ের ভেতরে হঠাৎ চাপ বাড়ে। এমনকী সপ্তাহে মাত্র একদিন বা মাসে কয়েকবার ধূমপান করলেও এই হঠাৎ চাপ পড়া ধারাবাহিকভাবে হৃদয়ের ভেতরের পেশি দুর্বল করতে থাকে। হৃদয়ের রক্তনালীগুলি সময়ের সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায়, নমনীয়তা কমে যায় এবং রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। ফলে হৃদপিণ্ডকে বেশি জোরে পাম্প করতে হয়, যা দীর্ঘমেয়াদে হার্ট ফেইল হওয়ার অন্যতম প্রধান কারণ।
/indian-express-bangla/media/media_files/2025/11/22/social-smoking-heart-failure-5-2025-11-22-13-33-38.jpg)
রক্তের অক্সিজেন মাত্রা দ্রুত কমায়
সিগারেটের ধোঁয়া রক্তের অক্সিজেন মাত্রা দ্রুত কমিয়ে দেয়। ধোঁয়ার রাসায়নিক রক্তের ভেতর এমনভাবে মিশে যায় যে অক্সিজেনের জায়গা দখল করে নেয়। এর ফলে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছতে সমস্যা হয়। তখন হৃদপিণ্ডকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিশ্রম করে রক্ত পাম্প করতে হয়। সামাজিক ধূমপানকারীদের মধ্যে তাই অনেক সময় বুক ধড়ফড়, বুকে চাপ অনুভব, মাথা ঘোরা বা অতিরিক্ত ক্লান্তি দেখা যায়।
/indian-express-bangla/media/media_files/2025/11/22/social-smoking-heart-failure-6-2025-11-22-13-34-47.jpg)
শরীরে লুকানো প্রদাহ তৈরি হয়
ধূমপানের ফলে শরীরে লুকানো প্রদাহ তৈরি হয়, যা চোখে দেখা যায় না। এই প্রদাহ বা ফোলাভাব দীর্ঘদিন ধরে চলতে থাকলে হৃদপেশী দুর্বল হয়ে পড়ে। একসময় হৃদয়ের ছন্দও নষ্ট হতে থাকে। অনিয়মিত হৃদস্পন্দন বা হৃদয়ের তালে অসামঞ্জস্য দেখা দিলে ভবিষ্যতে হার্ট ফেইল-এর সম্ভাবনা আরও বেড়ে যায়। সামাজিক ধূমপানকারীরা নিজেরা মনে করেন তাঁরা নিরাপদ, কারণ তাঁরা প্রতিদিন ধূমপান করেন না। কিন্তু শরীর এই ছোট ছোট ধোঁয়াকেও বিপদের সংকেত হিসেবে গ্রহণ করে এবং ভেতরে ভেতরে ক্ষতি শুরু হয়ে যায়।
/indian-express-bangla/media/media_files/2025/11/22/social-smoking-heart-failure-7-2025-11-22-13-35-24.jpg)
বড় বিপদ হল পরোক্ষ ধূমপান
সামাজিক পরিবেশে ধূমপানের আরেকটি বড় বিপদ হল পরোক্ষ ধূমপান। অনেক সময় দেখা যায় একজন মানুষ একটি সিগারেট খেলেও চারপাশের ১০ জনের ধোঁয়া শরীরে ঢুকে যায়। পার্টি, অনুষ্ঠান, বিয়ে, ক্লাব—এসব জায়গায় পরোক্ষ ধোঁয়ার পরিমাণ বেশি থাকে। এই ধোঁয়ায় যে সব বিষাক্ত রাসায়নিক থাকে, সেগুলোও হৃদয়ের ওপর একই ধরনের ক্ষতি করে। গবেষণায় দেখা গেছে যে পরোক্ষ ধূমপানের কারণে হঠাৎ হৃদরোগ, স্ট্রোক এবং হৃদযন্ত্রের দুর্বলতা বেড়ে যাওয়ার আশঙ্কা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
/indian-express-bangla/media/media_files/2025/11/22/social-smoking-heart-failure-8-2025-11-22-13-36-04.jpg)
অল্প সময়ে হয়ে উঠতে পারে নিয়মিত অভ্যাস
অনেকেই মনে করেন যে সামাজিক ধূমপান অভ্যাসে পরিণত হয় না। কিন্তু নিকোটিনের প্রভাব অত্যন্ত সূক্ষ্ম। প্রথমে মাঝে মাঝে সিগারেট খাওয়া আনন্দদায়ক মনে হলেও ধীরে ধীরে মস্তিষ্ক সেই আনন্দের প্রতি আসক্ত হয়ে পড়ে। তখন অল্প সময়ে তা নিয়মিত অভ্যাসে পরিণত হতে পারে। একসময় দেখা যায় সপ্তাহে একবারের সিগারেট ধীরে ধীরে প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। এর ফলে হৃদয়ের ক্ষতি আরও দ্রুতগতিতে বাড়তে থাকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us