যে সব গান ছাড়া কালীপুজো, দীপাবলি অসম্পূর্ণ

পান্নালাল ভট্টাচার্যের গলায় শ্যামা সংগীত না শুনলে কালী পুজোর মেজাজটাই অসম্পূর্ণ থাকে।

By: Kolkata  Updated: October 27, 2019, 10:47:52 AM

পুজোর গান বলতে যা বুঝি আমরা, সে সব বেশিরভাগই দুর্গাপুজোর গান। কালীপুজোর গান বললেই মনে আসে যে সব সুর, সবই শ্যামা সঙ্গীতের। দুর্গা এবং কালী দুই পুজোর মধ্যে বড়জোর সপ্তাহ তিনেকের ব্যবধান। কিন্তু শরতের মেঘ বিদায় নিয়েছে, সন্ধে নামলেই হালকা হিমেল ভাব। আকাশ অন্ধ করা আঁধার। এই পরিবেশে ঘোর নাস্তিকেরও ভক্তি আসে সুরে সুরে।

আর শ্যামা সংগীতের কথা বললেই শিল্পী পান্নালাল ভট্টাচার্যের কথা না বললে আলোচনা শুরুই করা যায় না। হৃদয় উপড়ে সব ভক্তি নিংড়ে নিয়ে গাইতেন পান্নালাল।

পান্নালালের বাছাই করা কয়েকটা শ্যামা সংগীত রইল পাঠকের জন্য:

১) আমার সাধ না মিটিল

২) সকলি তোমারি ইচ্ছা

আরও পড়ুন, দুই বাংলার সংস্কৃতি বুকে নিয়ে বড়িশা শান্তি সঙ্ঘের শ্যামা পুজো

৩) আমি সব ছেড়ে মা

৪) এ কেমন করুণা কালী

৫) ওই শ্যামা বামা কে

৬)বসন পরো মা

৭) দোষ কারো নয় গো মা

পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে শ্যামা সংগীতও বেশ জনপ্রিয়

৮) শ্যামা নামে লাগল আগুন (কথা ও সুর- কাজী নজরুল ইসলাম)

৯) বামা, কে রে এল

১০) মহাবিদ্যা আদ্যাশক্তি

১১) জানো না রে মন (সাধক কমলাকান্ত)

১২) আছি রে দাঁড়ায়ে (সাধক কমলাকান্ত)

কালী পুজো, দীপাবলী ভালো কাটুক সব্বার। অন্ধকার কেটে আলো আসুক প্রতি ঘরে।

Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Latest News in Bangla by following us on Twitter and Facebook

Web Title:

Songs for kali puja 2019 diwali shyama sangit153791

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com.
Advertisement

ট্রেন্ডিং
BREAKING
X