/indian-express-bangla/media/media_files/2025/12/04/cleaning-tricks-1-2025-12-04-17-42-44.jpg)
Cleaning Tricks: কাপড় পরিষ্কারের কায়দা।
/indian-express-bangla/media/media_files/2025/12/04/cleaning-tricks-2-2025-12-04-17-42-56.jpg)
কাপড়ে জোরালো দাগ
Stain Removal Tricks: কাপড়ে কফি বা অন্য কোনও কিছুর দাগ পড়া মানেই অনেকের মনে এক ধরণের আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে নতুন বা প্রিয় পোশাকে গাঢ় দাগ লেগে গেলে, তা তুলতে হিমশিম খেতে হয় সকলকেই। এজন্য আমরা সাধারণত শক্তিশালী রাসায়নিকসমৃদ্ধ ডিটারজেন্ট ব্যবহার করি। কিন্তু এই ধরনের রাসায়নিক উপাদান শুধু কাপড়ের রং-ই নষ্ট করে না, সংবেদনশীল চামড়ার ওপরও প্রভাব ফেলে। অথচ বাড়িতেই এমন কিছু সহজ, স্বাভাবিক ও কম খরচের জিনিস আছে, যা ব্যবহার করলে কফি বা রং-এর দাগ খুব সহজেই দূর হয়। অল্প পরিশ্রমেই কোনও ক্ষতি ছাড়াই পোশাক হয়ে যায় একেবারে নতুনের মত।
/indian-express-bangla/media/media_files/2025/12/04/cleaning-tricks-3-2025-12-04-17-43-32.jpg)
লেবুর ব্যবহার
কাপড় থেকে কফির দাগ তুলতে লেবুর রস খুবই কাজের। লেবুর স্বাভাবিক অম্লত্ব দাগের রং ভেঙে দেয় এবং কাপড়ের তন্তুতে থাকা জমাট অংশকে ঢিলে করে দেয়। তাই দাগ পড়ামাত্র কাপড়টি ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। এরপর দাগের অংশে লেবুর রস ভালোভাবে মেখে কিছুটা সময় রেখে দিলে দাগের গভীরতা কমে আসে। পরে আবার জল দিয়ে ধুয়ে নিলে দেখা যাবে দাগ অনেকটাই হালকা হয়ে গেছে। লেবুর মতো প্রাকৃতিক উপাদান ব্যবহারে কাপড় নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে না।
/indian-express-bangla/media/media_files/2025/12/04/cleaning-tricks-4-2025-12-04-17-44-02.jpg)
কাজে লাগান ভিনেগার
কাপড় থেকে দাগ তুলতে ভিনেগারও অত্যন্ত কাজের। কাপড়ের ওপর কফি পড়ে শুকিয়ে গেলে ভিনেগার ও জল সমান অনুপাতে মিশিয়ে দাগের অংশে লাগালে চমৎকার ফল পাওয়া যায়। ভিনেগারের অম্লত্ব দাগের রং হালকা করে দেয়। ফলে ঘষে পরিষ্কার করার দরকার পড়ে না। মাত্র কয়েক মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে দিলেই দাগ অনেকটা মুছে যায়। ভিনেগার ব্যবহারের আরেক সুবিধা হল, এতে কাপড়ের গঠনের পরিবর্তন হয় না। রং নষ্ট হয় না।
/indian-express-bangla/media/media_files/2025/12/04/cleaning-tricks-5-2025-12-04-17-44-49.jpg)
বেকিং সোডার ব্যবহার
বাড়িতে থাকা বেকিং সোডা দাগ তোলার একটি অন্যতম নিরাপদ উপাদান। এতে জল মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করে কফি পড়া স্থানে লাগানো হলে সোডা দাগের যে কোনও আঠালো ভাব টেনে বের করে দেয়। দাগ যদি পুরোনো হয়, তবে পেস্টটি কিছুক্ষণ বেশি সময় রেখে দিতে হয়। পরে হালকা ব্রাশ দিয়ে ঘষে নিলেই দাগ সম্পূর্ণ উঠে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কাপড়ের ধরন অনুযায়ী বেকিং সোডার ব্যবহার অত্যন্ত নিরাপদ।
/indian-express-bangla/media/media_files/2025/12/04/cleaning-tricks-6-2025-12-04-17-45-20.jpg)
বাসন মাজার সাবান
বাড়িতে ব্যবহৃত সাধারণ থালা-বাসন ধোয়ার সাবানও কাপড়ের দাগ তুলতে কাজে লাগে। অল্প সাবান জল ভিনেগারের সঙ্গে মিশিয়ে যদি দাগের অংশে কিছু সময় ভিজিয়ে রাখা হয়, তবে কফির পাশাপাশি তেল বা মশলার দাগও সহজে উঠে যায়। সাবানের মৃদু ফেনা দাগকে তন্তুর ভেতর থেকে তুলে দেয়, ফলে কয়েক মিনিট পরেই কাপড় আবার পরিষ্কার এবং উজ্জ্বল দেখায়।
/indian-express-bangla/media/media_files/2025/12/04/cleaning-tricks-7-2025-12-04-17-46-07.jpg)
কাপড়ের ক্ষতি হয় না
এই সব ঘরোয়া জিনিস ব্যবহারের বড় সুবিধা হল, এগুলো ব্যবহার করলে কাপড়ের কোনও ক্ষতি তো হয়ই না। রাসায়নিক ডিটারজেন্ট ব্যবহার করলে অনেক সময় কাপড়ের স্থায়িত্ব কমে, রং ফিকে হয়ে যায় কিংবা হাতের ত্বকে জ্বালা ধরায়। কিন্তু লেবু, ভিনেগার, বেকিং সোডা কাপড় পরিষ্কারে যেমন সাহায্য করে। তেমনই স্বাস্থ্যকর।
/indian-express-bangla/media/media_files/2025/12/04/cleaning-tricks-8-2025-12-04-17-47-07.jpg)
পোশাক দীর্ঘদিন ভালো রাখাই লক্ষ্য
এই ঘরোয়া পদ্ধতিগুলি শুধুমাত্র কফি নয়, চা, জুস, তেল ও সসের দাগের ক্ষেত্রেও সমান কার্যকর। তাই নতুন প্রিয় পোশাক দাগ পড়ে নষ্ট হওয়ার আগে বাড়ির সহজ উপাদান দিয়ে দাগ তোলার এই পদ্ধতিগুলি মনে রাখলে পোশাক অনেক বছর ভালো থাকবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us