Statue of Liberty Replica Collapse: ভয়াবহ ঝড়ে ভেঙে পড়ল 'স্ট্যাচু অফ লিবার্টির প্রতিরূপ', ভাইরাল ভিডিও

Statue of Liberty Replica Collapse: ভয়াবহ ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ল ২৪ মিটার উঁচু স্ট্যাচু অফ লিবার্টির প্রতিরূপ। ভাইরাল ভিডিওতে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত। জেনে নিন পুরো ঘটনা।

Statue of Liberty Replica Collapse: ভয়াবহ ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ল ২৪ মিটার উঁচু স্ট্যাচু অফ লিবার্টির প্রতিরূপ। ভাইরাল ভিডিওতে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত। জেনে নিন পুরো ঘটনা।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Statue of Liberty Replica Collapse: ভেঙে পড়ল মূর্তিটি।

Statue of Liberty Replica Collapse: ভেঙে পড়ল মূর্তিটি।

Statue of Liberty Replica Collapse: দক্ষিণ ব্রাজিলে প্রকৃতির ভয়াবহ রোষের সাক্ষী থাকল গোটা দেশ। সোমবার বিকেলে আচমকা ভয়াবহ ঝড়ে ভেঙে পড়ল নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী স্ট্যাচু অফ লিবার্টির এক বিশাল প্রতিরূপ। রিও গ্রান্ডে দো সুল রাজ্যের পোর্তো আলেগ্রের কাছে গুয়াইবা শহরে এই ঘটনাটি ঘটেছে। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এবং বিশ্বজুড়ে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ঘটনাটি।

Advertisment

এই স্ট্যাচু অফ লিবার্টির প্রতিরূপটি ছিল প্রায় ২৪ মিটার উঁচু এবং সেটি একটি জনপ্রিয় হাভান রিটেল স্টোরের পার্কিং এলাকায় তৈরি করা হয়েছিল। ২০২০ সালে স্টোরটি খোলার সময়ই এই মূর্তিটি বসানো হয়। সোমবার বিকেল তিনটে নাগাদ যখন ঝড় সবচেয়ে তীব্র আকার নেয়, তখন প্রবল বাতাসের চাপে ধীরে ধীরে হেলে পড়তে দেখা যায় মূর্তিটিকে। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে, কীভাবে বাতাসের ধাক্কায় প্রথমে ওপরের অংশ বেঁকে গেল এবং তারপর বিকট শব্দে ভেঙে পড়ল মূর্তিটি।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত বড় দুর্ঘটনা ঘটলেও কেউ আহত হননি। হাভান কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় পার্কিং এলাকা প্রায় ফাঁকাই ছিল। কাছেই একটি ফাস্ট ফুড আউটলেট থাকলেও সেখানে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ভেঙে পড়ার সময় মূর্তির মাথার অংশ মাটিতে আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায়, যা ভিডিওতে স্পষ্টভাবে ধরা পড়েছে।

আরও পড়ুন- এই সময় ভুলেও লেবু জল খাবেন না, নইলে উপকারের বদলে হতে পারে ক্ষতি

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূর্তির মোট উচ্চতা প্রায় ১১৪ ফুট হলেও ক্ষতি হয়েছে মূলত ওপরের ২৪ মিটার অংশের। নীচের কংক্রিটের পেডেস্টাল বা ভিত্তি অক্ষত রয়েছে। ঘটনার পরপরই এলাকা ঘিরে ফেলা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞ দল ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে।

আরও পড়ুন- অর্শ সারাতে কাজে লাগান এই ঘরোয়া উপাদানগুলো, জানুন চিকিৎসার সহজ পদ্ধতি!

গুয়াইবার মেয়র মার্সেলো মারানাতা এই ঘটনায় স্বস্তি প্রকাশ করে জানান, কোনও প্রাণহানি না হওয়াটাই সবচেয়ে বড় বিষয়। পৌরসভা এবং রাজ্যের সিভিল ডিফেন্স একযোগে পরিস্থিতি সামাল দেয়। আশপাশের এলাকায় আর কোনও ঝুঁকি আছে কি না, তা-ও খতিয়ে দেখা হয়।

আরও পড়ুন- শাড়ি পরলেও হতে পারে ক্যানসার? লক্ষণ জেনে সাবধানে থাকার পথ বাতলেছেন বিশেষজ্ঞরা

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ওই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছিল। ঝড়ের আগে থেকেই রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছিল এবং মোবাইলে জরুরি বার্তাও পাঠানো হয়েছিল। এই ঝড়ের জেরে রিও গ্রান্ডে দো সুলের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি, বাড়ির ছাদ উড়ে যাওয়া, গাছ উপড়ে পড়া এবং সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের খবর মিলেছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির কারণে রাস্তায় জল জমে গিয়েছিল।

আরও পড়ুন- ভেষজ পদ্ধতিতে খুশকি থেকে মুক্তি পাওয়ার ১৫টি ঘরোয়া উপায়, জানুন কারণ ও স্থায়ী সমাধান

আবহাওয়াবিদরা যা জানিয়েছেন

আবহাওয়াবিদরা জানিয়েছেন, হঠাৎ করে একটি ঠান্ডা ফ্রন্ট সক্রিয় হওয়াতেই এই আবহাওয়ার বদল। মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা হলেও বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা। কেউ প্রশ্ন তুলছেন মূর্তির নির্মাণমান নিয়ে, আবার কেউ বলছেন প্রকৃতির সামনে মানুষের সব গর্বই তুচ্ছ। হাভান কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, মূর্তিটি সমস্ত প্রয়োজনীয় কারিগরি অনুমোদন নিয়েই তৈরি হয়েছিল। তবু চূড়ান্তভাবে কী কারণে এমন বিপর্যয় ঘটল, তা জানতে প্রযুক্তিগত তদন্ত করা হবে।

Statue of Liberty Collapse