/indian-express-bangla/media/media_files/2025/11/12/mayonnaise-to-tuna-sandwiches-2025-11-12-13-35-11.jpg)
Mayonnaise to tuna sandwiches: ব্রেকফাস্ট হিসেবে টুনা স্যান্ডউইচ অনেকেরই বেশ পছন্দের।
Mayonnaise to tuna sandwiches: টুনা স্যান্ডউইচ এক জনপ্রিয় খাবার। প্রোটিনে ভরপুর এই খাবার অনেকেই প্রতিদিনের লাঞ্চ বা ব্রেকফাস্টে খেয়ে থাকেন। কিন্তু আপনি কি জানেন, এতে মেয়োনিজ মেশালে এই হেলদি স্যান্ডউইচ একেবারে ক্যালোরি ও ফ্যাটে ভর্তি খাবারে পরিণত হয়? সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, মেয়োনিজের অতিরিক্ত ফ্যাট এবং সোডিয়াম টুনার স্বাভাবিক উপকারিতা নষ্ট করে দেয় এবং দীর্ঘমেয়াদে হার্ট ডিজিজের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
টুনা স্যান্ডউইচের গোপন বিপদ
অনেকে ভাবেন টুনা স্যান্ডউইচ মানেই হেলদি, কারণ এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও লিন প্রোটিন থাকে। কিন্তু মেয়োনিজ যোগ করলে সেই হেলথ ফ্যাক্টরটা অনেকটাই কমে যায়। ফুডস (Foods) নামের এক বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, সাধারণ মেয়োনিজে থাকা স্যাচুরেটেড ফ্যাট শরীরে খারাপ কোলেস্টেরল (LDL) বাড়ায় এবং হার্টের ক্ষতি করতে পারে।
আরও পড়ুন- নিউমোনিয়া হলে কী খাবেন? প্রতিদিনের ডায়েটে রাখুন এই বিশেষ খাবারগুলি
এছাড়াও, টিনজাত টুনায় আগে থেকেই লবণ থাকে। মেয়োনিজ যোগ করলে সোডিয়ামের পরিমাণ আরও বেড়ে যায়, যা হাই ব্লাড প্রেসারের রোগীদের জন্য ক্ষতিকর। মনে রাখতে হবে, এক্ষেত্রে মেয়োনিজ বাদ মানেই স্বাদের ক্ষতি না! তার বদলে এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। এগুলো টুনার স্বাদ, তার ক্রিমভাব এবং পুষ্টি—তিনটিই বজায় রাখে।
আরও পড়ুন- গাড়িতে উঠলে কারও বমিবমি লাগে, কেউ থাকেন দিব্যি, এই কায়দায় সহজেই মিলবে সমাধান!
মেয়োনিজ বাদে টুনার সঙ্গে খাওয়ার মত স্বাস্থ্যকর বিকল্প কী কী?
১. Greek Yogurt (গ্রিক দই)
গ্রিক দই মেয়োনিজের সেরা বিকল্প। এতে প্রোটিন অনেক বেশি এবং ক্যালোরি অনেক কম থাকে। এটি শরীরকে হজমে সহায়ক প্রোবায়োটিক দেয়। ফলে ভালো হজম হয়।
২. Avocado (অ্যাভোকাডো)
অ্যাভোকাডো মেশানো টুনা স্যালাড শুধু সুস্বাদুই নয়, এতে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট হার্টের জন্য খুব উপকারী। এছাড়া এতে ফাইবার এবং পটাশিয়ামও থাকে।
৩. Olive Oil ও Vinegar (অলিভ অয়েল এবং ভিনেগার)
মেডিটেরানিয়ান স্টাইলের টুনা স্যালাডে মেয়োনিজের বদলে অলিভ অয়েল, লেবুর রস বা ভিনেগার ব্যবহার করুন। এতে ফ্যাট থাকবে ‘গুড’ টাইপের এবং স্বাদও হবে আরও হালকা।
৪. Hummus (হিউমাস)
হিউমাসে প্রোটিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি টুনার সঙ্গে মিশিয়ে খেলে একটি হেলদি ও ফিলিং স্ন্যাকস হয়ে যায়।
৫. Cottage Cheese (ছানার পনির)
কটেজ চিজে প্রোটিন অনেক বেশি এবং এতে ক্যালোরি তুলনামূলকভাবে কম। টুনার সঙ্গে কটেজ চিজ মিশিয়ে খেলে এটি একটি ব্যালান্সড এবং স্বাস্থ্যকর খাবারে পরিণত হয়।
আরও পড়ুন- প্রয়াণবার্ষিকীতে অজানা মনোজ মিত্র! কিংবদন্তি নাট্যকারের অভিনয় রয়েছে বাঙালির হৃদয়জুড়ে!
মেয়োনিজের বদলে টুনার সঙ্গে এগুলো খেলে শরীরের ক্যালোরি কমবে, স্যাচুরেটেড ফ্যাট কমবে, সোডিয়াম কমবে, হজমের স্বাস্থ্য এবং হৃদপিণ্ডের স্বাস্থ্যও ভালো হবে। পাশাপাশি ওজনও দীর্ঘদিন নিয়ন্ত্রণে থাকবে। মেয়োনিজ তৈরি হয় সাধারণত সয়াবিন তেল এবং ডিম দিয়ে, যা বড় আকারের ফ্যাক্টরি ফার্মিং সিস্টেমে উৎপাদিত হয়—এর ফলে কার্বন নির্গমন হয়। আর, পরিবেশের ক্ষতি হয়। অন্যদিকে অলিভ অয়েল বা অ্যাভোকাডো ভিত্তিক বিকল্প তুলনামূলকভাবে বেশিদিন টেকে এবং পরিবেশবান্ধব।
আরও পড়ুন- আপনার পেট ব্যথা কি সাধারণ? নাকি পিছনে রয়েছে ৬টি বিপজ্জনক রোগের কোনও একটি?
এছাড়াও, মেয়োনিজ-যুক্ত টুনা স্যালাড ফ্রিজের বাইরে রাখলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু অলিভ অয়েল বা অ্যাভোকাডো ভিত্তিক বিকল্পগুলো তুলনামূলকভাবে নিরাপদ ও টাটকা থাকে। সেই কারণে প্রথমে আপনার টুনা স্যালাডে থাকা মেয়োনিজের অর্ধেক অংশ কমিয়ে দিন এবং বাকি অর্ধেকে গ্রিক দই বা অ্যাভোকাডো মিশিয়ে নিন। কয়েকদিনের মধ্যেই দেখবেন, আপনি আগের স্বাদ আর মিস করছেন না।
সতর্কীকরণ
এই লেখাটি শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে। এটি কোনও মেডিক্যাল পরামর্শ নয়। ব্যক্তিগত ডায়েট বা স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us