/indian-express-bangla/media/media_files/2026/01/05/yoga-tips-2026-01-05-18-03-08.jpg)
Yoga Tips: মনের ওপর থেকে চাপ কমাতে করুন যোগাসন।
Yoga Tips: আধুনিক জীবনে মানসিক চাপ যেন নিত্যসঙ্গী। অফিসের কাজের চাপ, সময়সীমা পূরণের তাগিদ, বসের প্রত্যাশা, সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা—সব মিলিয়ে মনের ওপর চাপ বাড়তেই থাকে। তার প্রভাব সরাসরি পড়ে কাজের ওপর। মন অশান্ত থাকলে মনোযোগ নষ্ট হয়, সিদ্ধান্ত নিতে ভুল হয়, ছোটখাটো বিষয়েও বিরক্তি জন্মায়। এর ফলে অনেক সময়ই বসের বকুনির মুখে পড়তে হয়। অথচ একটু মানসিক স্থিরতা থাকলেই অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব।
শরীরের মত মনও যত্ন চায়। কিন্তু, ব্যস্ত জীবনে আলাদা করে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে মানসিক চাপ জমে তা উদ্বেগ, অনিদ্রা, উচ্চ রক্তচাপ এমনকী হতাশার দিকে নিয়ে যেতে পারে। তাই সময় থাকতে মনের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। এই জায়গাতে যোগাসনের ভূমিকা অনস্বীকার্য। নিয়মিত যোগাভ্যাস শুধু শরীর নয়, মনকেও স্থির এবং শান্ত করে।
আরও পড়ুন- লেবু, দই, পুদিনা—এই ৫ স্মার্ট জুটি স্ট্রিট ফুডকে করে তুলবে আরও স্বাস্থ্যকর!
সুখাসন (Sukhasana)
বিশেষ কিছু যোগাসন রয়েছে, যেগুলি নিয়মিত করলে মন শান্ত থাকে, চিন্তা কমে এবং কাজে ভুল হওয়ার প্রবণতা অনেকটাই হ্রাস পায়। এর মধ্যে প্রথমটি হলো সুখাসন। এই আসনটি দেখতে সহজ হলেও মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত কার্যকর। শিরদাঁড়া সোজা রেখে বসে ধীরে ধীরে শ্বাস নেওয়ার মাধ্যমে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে। এর ফলে স্নায়ু শান্ত হয়, উদ্বেগ কমে এবং মনোযোগ ক্ষমতা বৃদ্ধি পায়। নিয়মিত সুখাসন অভ্যাস করলে কাজের সময় মন ছুটে বেড়ায় না এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়।
আরও পড়ুন- নিয়ম ভাঙলে শাস্তি! এমন ৭ প্রাণী, যারা নিজেরাই আইন বানায়
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2026/01/05/sukhasan-2026-01-05-18-04-32.jpg)
আনন্দ বালাসন (Ananda Balasana)
এর পরের গুরুত্বপূর্ণ আসনটি হল আনন্দ বালাসন। সারাদিনের শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে এই আসনের জুড়িমেলা ভার। এই আসনে শরীর ঢিলে হয়ে আসে এবং মনের ভিতরে জমে থাকা চাপ ক্রমশ কমতে শুরু করে। অফিস থেকে ফিরে মাথার ভিতর ঘুরতে থাকা কাজের চিন্তা থামাতে এই আসন অত্যন্ত কার্যকর। এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং গভীর বিশ্রামের অনুভূতি দেয়।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2026/01/05/anand-balasana-2026-01-05-18-05-11.jpg)
বালাসন (Balasana)
তৃতীয় যে আসনটি মানসিক চাপ কমাতে বিশেষ সাহায্য করে, সেটি হলো শিশু আসন বা চাইল্ড পোজ বা বালাসন। এই আসনে শরীর ভাঁজ করতে হয়, ফলে মস্তিষ্কের দিকে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে যে মানসিক ক্লান্তি ও একঘেয়েমি তৈরি হয়, তা দূর করতে এই আসন খুব উপকারী। নিয়মিত চাইল্ড পোজ করলে মানসিক অস্থিরতা কমে, ধৈর্য বাড়ে এবং কাজে মনোযোগ ধরে রাখা সহজ হয়।
আরও পড়ুন- দাগমুক্ত ও উজ্জ্বল ত্বকের রহস্য কী? এতদিনে এই টিপস ফাঁস তামান্নার
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2026/01/05/child-pose-or-balasana-2026-01-05-18-06-22.jpg)
এই তিনটি যোগাসনের সবচেয়ে বড় সুবিধা হল, এগুলি করতে খুব বেশি সময় লাগে না বা জায়গার প্রয়োজন নেই। অফিস যাওয়ার আগে বা কাজের ফাঁকে কয়েক মিনিট সময় বের করলেই এই আসনগুলি করা সম্ভব। নিয়মিত অভ্যাস করলে ধীরে মনের ওপর থেকে চাপ কমে আসবে, কাজের দক্ষতা বাড়বে এবং অযথা ভুলের সংখ্যাও কমবে। তার সঙ্গে বসের বকুনি থেকেও অনেকটা রেহাই পেতে পারেন। লেখাপড়ার ক্ষেত্রে দুর্দান্ত ফল মিলবে। শিক্ষক-শিক্ষিকাদের দেওয়া শিক্ষা মনে গেঁথে থাকবে।
আরও পড়ুন- ঘুমাতে যাওয়ার আগে চোখের নীচে এটি লাগান, কালো দাগ ও বলিরেখা ধীরে অদৃশ্য হবে
সব মিলিয়ে বলা যায়, মানসিক শান্তি কোনও বিলাসিতা নয়। বরং, এটি হল সুস্থ ও সফল জীবনের অন্যতম শর্ত। নিয়মিত যোগাসন অভ্যাস করলে শুধু শরীর নয়, মনও শক্তিশালী হয়। আর শান্ত মন থাকলেই কাজের জায়গায় আত্মবিশ্বাস বাড়ে, ভুল কমে এবং সাফল্যের পথ আরও মসৃণ হয়ে ওঠে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us