Top 10: ভারতের সবচেয়ে দামি ১০ ব্র্যান্ড, নতুন তালিকায় এবার বিরাট চমক!

Top 10 Most Valuable Indian Brands 2025: তালিকায় এবারই প্রথমবারের মতো টিসিএস (TCS)-কে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে এইচডিএফসি ব্যাংক (HDFC Bank)।

Top 10 Most Valuable Indian Brands 2025: তালিকায় এবারই প্রথমবারের মতো টিসিএস (TCS)-কে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে এইচডিএফসি ব্যাংক (HDFC Bank)।

author-image
Chinmoy Bhattacharjee
আপডেট করা হয়েছে
New Update
HDFC Bank: এইচডিএফসি ব্যাংক।

HDFC Bank: এইচডিএফসি ব্যাংক।

Top 10 Most Valuable Indian Brands 2025: ভারতের অর্থনীতি পৃথিবীর দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে অন্যতম। শিল্প, প্রযুক্তি, আর্থিক পরিষেবা, ই-কমার্স—প্রতিটি ক্ষেত্রেই ভারতীয় ব্র্যান্ডগুলির প্রভাব এখন আন্তর্জাতিক পর্যায়ে দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে প্রতিবছর প্রকাশিত কান্তারের ব্র্যান্ডজ রিপোর্ট একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড, যেখানে ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলির তালিকা প্রকাশিত হয়। ২০২৫ সালের তালিকাটি আরও বেশি তাৎপর্যপূর্ণ কারণ এতে দেখা গেছে দেশের অর্থনীতি কেমনভাবে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি, ব্র্যান্ডগুলি যে নিজেদের মূল্যমান বাড়াতে সক্ষম হয়েছে। তারও প্রমাণ ধরা পড়েছে এই তালিকায়।

Advertisment

প্রথম স্থানে পরিবর্তন

২০২৫ সালের প্রতিবেদনের সবচেয়ে বড় চমক হল প্রথম স্থান পরিবর্তন। এতদিন শীর্ষস্থানে ছিল দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের প্রধান সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস। কিন্তু এই বছর তাদের তিন বছরের আধিপত্য ভেঙে শীর্ষে উঠে এসেছে এইচডিএফসি ব্যাংক। আর্থিক পরিষেবার ক্ষেত্রে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকটি এই বছর তাদের ব্র্যান্ড মূল্যমান গত বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে। ২০১৪ সালে প্রথম ব্র্যান্ডজ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকে এইচডিএফসির মূল্যমান প্রায় তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন- দাঁত বা মাড়ির সমস্যায় ভুগছেন, জানেন অবহেলায় কী হতে পারে?

ভিত্তিমূলক পরিষেবা, প্রযুক্তি, আর্থিক ক্ষেত্র—এই তিনটি খাত দেশের শীর্ষ দশ ব্র্যান্ডের তালিকায় এখনও প্রাধান্য ধরে রেখেছে। তবুও একটি সংস্থা বিশেষভাবে নজর কাড়ছে তার দ্রুত বৃদ্ধির কারণে। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেল এই বছর শীর্ষ দশের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া ব্র্যান্ড। গত বছরের তুলনায় তারা প্রায় ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে একটি উল্লেখযোগ্য সাফল্য।

Advertisment

আরও পড়ুন- আটা মেখে ফ্রিজে রেখে দিচ্ছেন, জানেন আপনার কী হতে পারে?

এই বছরের তালিকায় নতুন এক শক্তিশালী প্রবেশ ঘটিয়েছে সিমেন্ট শিল্পের গুরুত্বপূর্ণ সংস্থা আল্ট্রাটেক। সপ্তম স্থানে থেকে তাদের অভিষেকই প্রমাণ যে ভারতীয় নির্মাণখাতের গুরুত্ব ক্রমবর্ধমান আর বাজারে তাদের অবস্থানও বেশ শক্ত। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেরা দশ ব্র্যান্ড একত্রে পুরো র‍্যাংকিংয়ের প্রায় অর্ধেক অর্থমূল্য ধরে রেকেছে। এর ফলে বোঝা যায় দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো কতটা শক্তিশালী এবং বাজারে তাদের উপস্থিতি কতটা প্রভাবশালী হয়ে উঠেছে।

আরও পড়ুন- শীত পড়তেই অসুস্থতায় খাবি খাচ্ছেন? এই কয়টি নিয়ম মানলেই থাকবেন ফিট!

যদিও সামগ্রিক ব্র্যান্ড মূল্যবৃদ্ধির হার কিছুটা কমে ছয় শতাংশে নেমে এসেছে, তবুও দ্রুততম বাড়ন্ত সংস্থাগুলির বৃদ্ধি আশাব্যঞ্জক। সেরা দশ দ্রুততম বাড়ন্ত ব্র্যান্ডের গড় বৃদ্ধি প্রায় বিয়াল্লিশ শতাংশ। সেটাই ধরা পড়েছে এই প্রতিবেদনে। এর চেয়েও বড় বিষয় হচ্ছে, এই বৃদ্ধির তালিকায় যে সংস্থাটি সবচেয়ে আলো ছড়িয়েছে তা হল অনলাইন খাদ্য সরবরাহ সংস্থা জোম্যাটো। পরপর দ্বিতীয় বছর সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া ব্র্যান্ড হিসেবে প্রথম স্থানে রয়েছে তারা। একবছরে তাদের ব্র্যান্ড মূল্যমান প্রায় উনসত্তর শতাংশ বৃদ্ধি পেয়ে ছয় শ’ কোটি ডলারে পৌঁছেছে। এর ফলে ভারতের ডিজিটাল অর্থনীতির শক্তি এবং অনলাইন পরিষেবা ক্ষেত্রের বিপুল সম্ভাবনা ফের প্রমাণিত হল।

Top 10 Indian