Type 1 vs Type 2 Diabetes: টাইপ ১ নাকি টাইপ ২ ডায়াবেটিস, কোনটি বেশি ক্ষতিকারক? কীভাবে করবেন নিয়ন্ত্রণ?

Type 1 vs Type 2 Diabetes: টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিসের পার্থক্য, কারণ ও ঝুঁকি নিয়ে অনেকেরই বিভ্রান্তি রয়েছে। কনসালট্যান্ট ডায়েটিশিয়ান কণিকা মালহোত্রা জানালেন, কীভাবে লাইফস্টাইল বদলে এই দুই ধরনের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব।

Type 1 vs Type 2 Diabetes: টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিসের পার্থক্য, কারণ ও ঝুঁকি নিয়ে অনেকেরই বিভ্রান্তি রয়েছে। কনসালট্যান্ট ডায়েটিশিয়ান কণিকা মালহোত্রা জানালেন, কীভাবে লাইফস্টাইল বদলে এই দুই ধরনের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Diabetes treatment: ডায়াবেটিস চিকিৎসা।

Diabetes treatment: ডায়াবেটিস চিকিৎসা।

Type 1 vs Type 2 Diabetes: আজকের ব্যস্ত জীবনে ডায়াবেটিস বা 'শর্করা রোগ' এক বড় উদ্বেগে পরিণত হয়েছে। ঘরে ঘরে এই রোগ ছড়িয়েছে। এই রোগের দুইটি (Types) প্রধান ধরন হল— টাইপ ১ এবং টাইপ ২। এনিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও অনেক বিভ্রান্তি রয়েছে। যদিও উভয় ক্ষেত্রেই শরীরের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়, তবু টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিসের কারণ, চিকিৎসা পদ্ধতি এবং তার প্রতিক্রিয়া সম্পূর্ণ আলাদা।

Advertisment

টাইপ ১ ডায়াবেটিস

টাইপ ১ ডায়াবেটিস সাধারণত শৈশব বা কৈশোরে শুরু হয়। এতে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ভুল করে অগ্ন্যাশয়ের ইনসুলিন তৈরির কোষগুলিকে ধ্বংস করে ফেলে। ফলে শরীরে ইনসুলিনের অভাব দেখা দেয়, যা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার কারণ হয়। এই ব্যাপারে ডায়েটিশিয়ান কণিকা মালহোত্রা বলেন, 'টাইপ ১ রোগীরা প্রতিদিন ইনসুলিন ইনজেকশন ছাড়া থাকতে পারেন না, কারণ শরীর আর ইনসুলিন তৈরি করতে পারে না।' এই ধরণের ডায়াবেটিস হঠাৎ করেই বিপজ্জনক অবস্থা বা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস—এর দিকে নিয়ে যেতে পারে, যা জরুরি চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে।

আরও পড়ুন- আধুনিক বাংলা গানের অনন্য সুরকার, রত্নেশ্বর মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি!

Advertisment

টাইপ ২ ডায়াবেটিস

টাইপ ২ ডায়াবেটিস অনেক বেশি সাধারণ ব্যাপার। এটি সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায়। এখানে শরীর ইনসুলিন তৈরি করলেও সেটি সঠিকভাবে ব্যবহার করতে পারে না—এই অবস্থাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। এটি মূলত অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিষ্ক্রিয় জীবনের ফলাফল। মালহোত্রা বলেন, 'যদি নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং ওষুধ ঠিকভাবে খাওয়া হয়, টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।'

আরও পড়ুন- শীতের সকাল, দেখুন পবিত্র গঙ্গার ঘাট আর এক অন্যরকম বেনারস

ইনসুলিনের অভাবে পরিস্থিতি বিপজ্জনক হতে পারে

বিশেষজ্ঞের মতে, 'টাইপ ১ ডায়াবেটিসে অল্প সময়ের মধ্যে ঝুঁকি বেশি। কারণ ইনসুলিনের অভাবে দ্রুত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে, টাইপ ২ ডায়াবেটিস ধীরে ধীরে শরীরের দীর্ঘমেয়াদি ক্ষতি করে। যেমন হার্টের রোগ, কিডনি বিকল হওয়া বা দৃষ্টিশক্তি নষ্ট হওয়া।' অর্থাৎ, টাইপ ১ ডায়াবেটিসে তাত্ক্ষণিক ঝুঁকি বেশি, কিন্তু টাইপ ২ ডায়াবেটিস দীর্ঘমেয়াদে মারাত্মক হতে পারে, যদি সেটাকে অবহেলা করা হয়।

আরও পড়ুন- উত্তর কলকাতার শতাব্দীপ্রাচীন কালীমন্দির, যেখানে চুরি যাওয়া গয়না ফিরে এসেছিল অলৌকিকভাবে!

এই দুই ধরনের ডায়াবেটিসেই নিয়মিত যত্ন নিলে ঝুঁকি অনেকাংশে কমানো যায়। এজন্য প্রতিদিন রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা, স্বাস্থ্যকর, কম চর্বিযুক্ত এবং কম চিনিযুক্ত খাবার খাওয়া, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম করা, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা, ধূমপান ও অতিরিক্ত মদ্যপান থেকে দূরে থাকা জরুরি। এই ব্যাপারে ডা. কণিকা মালহোত্রা বলেন, 'নিয়মিত ডাক্তারের পরামর্শ ও রক্ত পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে সমস্যা ধরা পড়লে অনেক বড় জটিলতা এড়ানো যায়।'

আরও পড়ুন- ঘরেই বানান কাঁচা লঙ্কার গুঁড়ো, টাটকা থাকবে মাসের পর মাস

টাইপ ১ এবং টাইপ ২—উভয়ই ডায়াবেটিসের রূপ আলাদা। কিন্তু দু’টির ক্ষেত্রেই নিয়ন্ত্রণ সম্ভব। সঠিক চিকিৎসা, ইনসুলিন ব্যবস্থাপনা, নিয়মিত মনিটরিং এবং স্বাস্থ্যকর জীবনযাপন ডায়াবেটিস রোগীদের সুস্থ জীবন দিতে পারে।
 এই ব্যাপারে ডা. মালহোত্রা বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধারাবাহিক থাকা। প্রতিদিনের সামান্য সচেতনতা জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে।'

diabetes Types