Eye Dark Circles: রাতে ঘুমানোর আগে চোখের নীচে লাগান এই দুই তেল, চিরতরে দূর হবে কালো দাগ

Under Eye Dark Circles Remedy: চোখের নীচের কালো দাগ নিয়ে চিন্তিত? দামি ক্রিমে ফল না পেলে ঘরোয়া এই পদ্ধতিটি কাজে লাগানোর চেষ্টা করুন। জানুন, ব্যবহারের নিয়ম ও উপকারিতা।

Under Eye Dark Circles Remedy: চোখের নীচের কালো দাগ নিয়ে চিন্তিত? দামি ক্রিমে ফল না পেলে ঘরোয়া এই পদ্ধতিটি কাজে লাগানোর চেষ্টা করুন। জানুন, ব্যবহারের নিয়ম ও উপকারিতা।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Skincare tips: ত্বকের সৌন্দর্যের টিপস।

Skincare tips: ত্বকের সৌন্দর্যের টিপস।

Under Eye Dark Circles Remedy: দোকানের দামি আন্ডার-আই ক্রিম ব্যবহার করেও অনেকেই ফল পান না। চোখের নীচের কালো দাগ আমাদের মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়, আর এই দাগ ঢাকতে কত মেকআপই না লাগে! কিন্তু আপনি কি জানেন, ঘরোয়া একটি সহজ পদ্ধতিতেই এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব? মাত্র দুই ফোঁটা তেল আপনার রাতের ঘুমের সঙ্গেই ত্বকে এনে দিতে পারে বিরাট পরিবর্তন।

Advertisment

চোখের নীচে কালো দাগের প্রধান কারণ হল- ঘুমের অভাব, মানসিক চাপ, অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহার, শরীরে জলের ঘাটতি এবং জেনেটিক প্রবণতা। তাছাড়া বয়স বাড়লে ত্বকের কোলাজেন কমে যায়, ফলে চোখের নীচের ত্বক পাতলা হয়ে গিয়ে রক্তনালিগুলো বেশি ফুটে ওঠে। এর ফলেই সেই অন্ধকার বৃত্ত বা কালো দাগ পড়ে যায়।

আরও পড়ুন- দোকানের রুম ফ্রেশনারের দরকার নেই, এই কায়দায় ঘর রাখুন সুগন্ধে ভরপুর!

Advertisment

আয়ুর্বেদিক সমাধান: ক্যাস্টর অয়েল এবং আরগান অয়েল

চোখের নীচের কালো দাগ দূর করতে সবচেয়ে কার্যকর প্রাকৃতিক উপাদানগুলির মধ্যে রয়েছে ক্যাস্টর অয়েল (Castor Oil) এবং আরগান অয়েল (Argan Oil)। এই দুটি তেল একসঙ্গে ব্যবহার করলে তা ত্বকের গভীরে পুষ্টি জোগায়, কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ত্বককে করে তোলে উজ্জ্বল আর কোমল।

আরও পড়ুন- কলকাতার ইকো পার্কে চালু হতে চলেছে ভিস্তা ডোম কোচ, কাচের মধ্যে দিয়ে নিন পার্ক ঘোরার আনন্দ!

এই তেল তৈরি করতে কী লাগবে? ১ চা চামচ ক্যাস্টর অয়েল এবং ১ চা চামচ আরগান অয়েল। একটি ছোট পরিষ্কার কাচের বোতলে ক্যাস্টর অয়েল ও আরগান অয়েল মিশিয়ে নিন। ভালোভাবে ঝাঁকিয়ে রাখুন যাতে দুটি তেল একসঙ্গে মিশে যায়। এটি ঘরের তাপমাত্রায় রেখে দিন, ফ্রিজে রাখার প্রয়োজন নেই। ঘুমাতে যাওয়ার আগে মুখ এবং চোখের চারপাশ ভালোভাবে পরিষ্কার করে নিন। ওই মিশ্রণের ২ ফোঁটা আঙুলে নিয়ে চোখের নীচে আলতোভাবে লাগান। আলতো করে ১ মিনিট ম্যাসাজ করুন। সারারাত রেখে দিন এবং সকালে ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন- একটাও পাকা থাকবে না, ঝলমল করবে চুল, কাজে লাগান রান্নাঘরে প্রতিদিন ব্যবহার করা এই জিনিস

ক্যাস্টর অয়েল-এ রয়েছে এমন একটি পদার্থ (Ricinoleic Acid), যা ত্বকের প্রদাহ কমায়, কোলাজেন বাড়ায় এবং চোখের নীচের ত্বককে টানটান করে তোলে। আরগান অয়েল-এ আছে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড (Vitamin E ও Fatty Acids)। যা ত্বকের স্থিতিস্থাপকতা বাড়িয়ে দেয় এবং মৃত কোষ সরিয়ে নতুন কোষ গঠনে সহায়তা করে। নিয়মিত ব্যবহারে ত্বকের রঙের পার্থক্য কমে যায়, ফাইন লাইনও হালকা হয়ে যায়। 

আরও পড়ুন- শীতে মেথি শাক দিয়ে বানান এই ৪ রকমের হেলদি রেসিপি!

এই তেল ব্যবহারের পাশাপাশি, চোখের তলের কালি দূর করতে আরও কিছু কাজ করা জরুরি। সেটা হল- দিনে অন্তত ৭–৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। স্ক্রিন টাইম কমিয়ে আনুন এবং রাতে মোবাইল বা টিভি দেখা এড়িয়ে চলুন। ঠান্ডা দুধে ভেজানো তুলো চোখে ১০ মিনিট রেখে দিলেও চোখের ফোলাভাব কমে যায়। এই ঘরোয়া টিপসটি আয়ুর্বেদিক হলেও, সবার ত্বক এক নয়। প্রথমবার ব্যবহারের আগে হাতের কবজিতে এটি টেস্ট বা পরীক্ষা করা জরুরি। যদি শরীরে অ্যালার্জি বা জ্বালাভাব হয়, সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন।

আরও পড়ুন- ওটস না দালিয়া, হেলদি ব্রেকফাস্ট হিসেবে কোনটা বেশি ভালো? জানুন ডায়েটিশিয়ানের মতামত

সতর্কীকরণ
এই প্রবন্ধটি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে লেখা হয়েছে। এটি কোনও চিকিৎসা পরামর্শ নয়। তাই, ত্বক বা চোখের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

remedy Dark