Unusual New Year Traditions 2026: জানালা দিয়ে আসবাব ফেলা থেকে দরজায় বাসন ভাঙা, নববর্ষে পালনের এসব রীতি অবাক করার মত!

Unusual New Year Traditions 2026: নববর্ষ পালন করতে গিয়ে কোথাও জানালা দিয়ে আসবাব ছুঁড়ে ফেলা হয়, কোথাও দরজায় ভাঙা হয় থালা, আবার কোথাও রয়েছে সমুদ্রে ঝাঁপ দেওয়ার রীতি।

Unusual New Year Traditions 2026: নববর্ষ পালন করতে গিয়ে কোথাও জানালা দিয়ে আসবাব ছুঁড়ে ফেলা হয়, কোথাও দরজায় ভাঙা হয় থালা, আবার কোথাও রয়েছে সমুদ্রে ঝাঁপ দেওয়ার রীতি।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Unusual New Year Traditions 2026: নববর্ষ মানে বিশ্বাস এবং লোকাচারের মেলবন্ধন।

Unusual New Year Traditions 2026: নববর্ষ মানে বিশ্বাস এবং লোকাচারের মেলবন্ধন।

Unusual New Year Traditions 2026: শুভ নববর্ষ ২০২৬। ২০২৫ সালের বিদায় ঘণ্টা বাজতে না বাজতেই গোটা বিশ্ব নতুন বছরের আনন্দে মেতে ওঠে। কেউ পরিবারের সঙ্গে ঘরে বসে উদযাপন করেন, কেউ পাহাড়ে বা সমুদ্রের ধারে ছুটি কাটাতে যান, আবার কেউ ক্লাব বা কনসার্টে রাত জাগেন। কিন্তু এই পরিচিত উদযাপনের বাইরেও পৃথিবীর বিভিন্ন দেশে নববর্ষকে স্বাগত জানানোর এমন কিছু অদ্ভুত ও চমকপ্রদ রীতি (Unusual New Year Traditions 2026) রয়েছে, যা জানলে অবাক না হয়ে উপায় নেই।  এনিয়ে কৌতূহল তাই প্রতিবছরই বাড়ে।

Advertisment

কলম্বিয়া

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় নববর্ষের আগের রাতে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। মানুষ হাতে স্যুটকেস নিয়ে রাস্তায় দৌড়াতে শুরু করেন। স্থানীয়দের বিশ্বাস, নতুন বছরের শুরুতে এভাবে স্যুটকেস নিয়ে দৌড়ালে সারা বছর ভ্রমণের সুযোগ বাড়ে এবং বিদেশ যাত্রার সৌভাগ্য আসে। ভ্রমণপ্রিয় কলম্বিয়ানদের কাছে এই রীতি শুধু মজা নয়, বরং নতুন বছরের স্বপ্ন দেখার এক প্রতীক।

আরও পড়ুন- সোনিয়া গান্ধীর পরিবারে বিয়ে, প্রিয়াঙ্কার ছেলে রাইহান বঢড়াকে বিয়ে করতে চলেছেন, কে এই আভিভা বেগ?

ডেনমার্ক

ইউরোপের দেশ ডেনমার্কে নববর্ষ মানেই বন্ধুদের দরজার সামনে ভাঙা থালা-বাসনের স্তূপ। নববর্ষের রাতে ডেনিশরা তাঁদের বন্ধু ও প্রতিবেশীদের বাড়ির দরজায় প্লেট, বাটি ও কাপ ছুঁড়ে ভেঙে দেন। পরদিন সকালে যার দরজার সামনে যত বেশি ভাঙা বাসন থাকে, তাকে তত বেশি সৌভাগ্যবান মনে করা হয়। এই রীতি যতটা অদ্ভুত, ততটাই বন্ধুত্বের প্রতীক।

আরও পড়ুন- 'নতুন বছরের দিনটি প্রতিটি মানুষেরই জন্মদিন', জেনে নিন ছোট, অনুপ্রেরণামূলক উক্তি

স্কটল্যান্ড

স্কটল্যান্ডে নববর্ষ উদযাপনের একটি বিশেষ রীতি রয়েছে, যার নাম 'ফার্স্ট ফুটিং'। ৩১ ডিসেম্বর মধ্যরাত পার হওয়ার পর প্রথম যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করবেন, তাঁর ওপর নির্ভর করে নতুন বছরের সৌভাগ্য। সাধারণত লম্বা, কালো চুলের একজন পুরুষকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। এই বিশ্বাস শতাব্দীপ্রাচীন এবং আজও স্কটিশ (Scottish) সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

আরও পড়ুন- নতুন বছরের জন্য, ঘনিষ্ঠদের দিন হৃদয়ছোঁয়া এইসব শুভেচ্ছাবার্তা!

স্পেন

স্পেনে নববর্ষের রাত মানেই ঘড়ির প্রতিটি ঘণ্টার সঙ্গে একটি করে আঙুর খাওয়া। মধ্যরাতে যখন ১২ বার ঘণ্টা বাজে, তখন ১২টি আঙুর খেতে হয়। বিশ্বাস করা হয়, প্রতিটি আঙুর বছরের একটি মাসের প্রতিনিধিত্ব করে এবং ঠিক সময়ে আঙুর খেতে পারলে পুরো বছর সুখ ও সৌভাগ্যে ভরে উঠবে। এটি স্পেনের সবচেয়ে জনপ্রিয় ও আনন্দঘন প্রথা।

আরও পড়ুন- মেজাজ সতেজ রাখতে আর ঘুম গভীর করতে চান? এই ৬ কায়দায় শরীরে বাড়ান 'সেরাটোনিন'

ইতালি

ইতালিতে নববর্ষে দেখা যায় আরও নাটকীয় দৃশ্য। অনেক জায়গায় মানুষ জানালা ও বারান্দা দিয়ে পুরনো আসবাবপত্র ছুড়ে ফেলেন। এর পেছনে বিশ্বাস একটাই—পুরনো, নেতিবাচক জিনিসগুলোকে বিদায় জানিয়ে নতুন বছরকে একদম ফাঁকা হাতে স্বাগত জানানো। যদিও এখন নিরাপত্তার কারণে এই রীতি অনেক জায়গায় নিয়ন্ত্রিত, তবুও এর প্রতীকী অর্থ আজও রয়ে গেছে।

ব্রাজিল

দক্ষিণ আমেরিকার আরেক দেশ ব্রাজিলে নববর্ষ মানেই সমুদ্র সৈকতে সাদা পোশাকের ঢল। ৩১ ডিসেম্বর রাতে মানুষ সাদা জামা পরে সমুদ্রের ঢেউয়ে ঝাঁপ দেন। বিশ্বাস করা হয়, ঢেউয়ের ওপর সাতবার লাফ দিলে সৌভাগ্য আসে এবং নতুন বছরে মনস্কামনা পূরণ হয়। এই দৃশ্য একদিকে যেমন আধ্যাত্মিক, অন্যদিকে তেমনই চোখ ধাঁধানো।

এইসব অদ্ভুত রীতির পেছনে লুকিয়ে আছে মানুষের আশা, বিশ্বাস আর নতুন করে শুরু করার আকাঙ্ক্ষা। সংস্কৃতি আলাদা হলেও অনুভূতি একটাই—পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে ভালো কিছু ঘটার প্রত্যাশা। তাই শুধু উৎসব নয়, এগুলো আসলে মানুষের মানসিকতার প্রতিচ্ছবি।

new year 2026