Urinary Hesitation Problem: করতে গিয়ে বারবার আটকে যাচ্ছে প্রস্রাব? জানুন কারণ ও করণীয়

Urinary Hesitation Problem: করতে গিয়ে বারবার আটকে যাচ্ছে প্রস্রাব, ধারাবাহিকতা থাকছে না? কেন হয়, কোন লক্ষণগুলো বিপদের ইঙ্গিত এবং কীভাবে এই সমস্যা কমানো যায়, জানুন বিস্তারিত।

Urinary Hesitation Problem: করতে গিয়ে বারবার আটকে যাচ্ছে প্রস্রাব, ধারাবাহিকতা থাকছে না? কেন হয়, কোন লক্ষণগুলো বিপদের ইঙ্গিত এবং কীভাবে এই সমস্যা কমানো যায়, জানুন বিস্তারিত।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Urinary Hesitation Problem: প্রস্রাবের ধারা কমে যাওয়ার কারণ এবং কীভাবে তা সারাবেন, বিস্তারিত জানুন।

Urinary Hesitation Problem: প্রস্রাবের ধারা কমে যাওয়ার কারণ এবং কীভাবে তা সারাবেন, বিস্তারিত জানুন।

Urinary Hesitation Problem: করতে গিয়ে বারবার আটকে যাচ্ছে প্রস্রাব? ধারাবাহিকতার অভাবের কথা লজ্জায় কাউকে বলতে পারছেন না? এটি এমন এক সমস্যা, যা অনেকেই লজ্জা বা অবহেলার কারণে দীর্ঘদিন চেপে রাখেন। কিন্তু এই সমস্যা শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ সংকেতও হতে পারে। আবার প্রস্রাবের সমস্যা বলতে এমনও বোঝায় (Urinary hesitation problem), যেখানে প্রস্রাবের চাপ থাকলেও তা শুরু হতে দেরি হয়, ধারা খুব দুর্বল হয় অথবা মাঝপথে থেমে যায়। এই অভিজ্ঞতা শুধু অস্বস্তিকর নয়, দৈনন্দিন জীবনে মানসিক চাপও বাড়িয়ে দেয়।

Advertisment

এই সমস্যার কারণ

এই সমস্যার অন্যতম সাধারণ কারণ হল, মূত্রথলির স্নায়ু বা পেশির সঠিকভাবে কাজ না করা। দীর্ঘদিন ধরে প্রস্রাব চেপে রাখার অভ্যাস থাকলে মূত্রথলির স্বাভাবিক সংকোচন ক্ষমতা কমে যেতে পারে। ফলে প্রস্রাবের চাপ তৈরি হলেও ধারা শুরু হতে দেরি হয়। অফিসে কাজের চাপ, দীর্ঘ সময় বাইরে থাকা বা বারবার টয়লেট এড়িয়ে যাওয়ার প্রবণতা এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।

আরও পড়ুন- দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে কাজ করলে কেন ফুলে যাচ্ছে পা? জেনে নিন সহজ সমাধান

Advertisment

পুরুষদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়াও প্রস্রাব আটকে যাওয়ার একটি বড় কারণ। প্রোস্টেট বড় হলে তা মূত্রনালির ওপর চাপ সৃষ্টি করে, যার ফলে প্রস্রাবের ধারা সরু হয়ে যায় বা মাঝপথে আটকে যায়। অনেক সময় সকালে বা রাতে এই সমস্যা বেশি অনুভূত হয়, যা উপেক্ষা করা উচিত নয়।

আরও পড়ুন- হঠাৎ খিদে পেলে ঘরে থাকা উপকরণেই বানান সহজ, পুষ্টিকর এবং সুস্বাদু খাবার

নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালির সংক্রমণ প্রস্রাবের সমস্যা তৈরি করতে পারে। সংক্রমণের ফলে মূত্রনালি জ্বালা ও ফোলাভাব সৃষ্টি করে, যার কারণে প্রস্রাব শুরু হতে অসুবিধা হয় এবং সম্পূর্ণভাবে মূত্রথলি খালি হচ্ছে না এমন অনুভূতি হয়ে থাকে। অনেক সময় এর সঙ্গে জ্বালা, ব্যথা বা ঘন ঘন প্রস্রাবের চাপও দেখা যায়।

আরও পড়ুন- সকালে ঘুম থেকে উঠলেই বমি পায় কেন? কীভাবে থাকবেন সতর্ক, জানুন সহজ সমাধান

অপর্যাপ্ত জল পান করাও এই সমস্যার একটি নীরব কারণ। শরীরে জল কম থাকলে প্রস্রাব ঘন হয়ে যায় এবং মূত্রনালিতে অস্বস্তি তৈরি করে। এতে প্রস্রাবের ধারা স্বাভাবিক হতে চায় না। একইভাবে অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল গ্রহণ মূত্রথলিকে উত্তেজিত করে সমস্যাকে বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন- প্রতি ২–৩ ঘন্টা অন্তর খাওয়া কি সত্যিই ভালো, কী বলছেন চিকিৎসক?

এই সমস্যা কমাতে প্রথমেই জীবনযাপনের কিছু পরিবর্তন জরুরি। নিয়মিত অন্তর প্রস্রাব করার অভ্যাস গড়ে তুললে মূত্রথলি স্বাভাবিক ছন্দে কাজ করতে শেখে। প্রস্রাবের সময় তাড়াহুড়ো না করে শরীরকে শিথিল রাখা গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত চাপ দিলে সমস্যা আরও বাড়তে পারে। ধীরে শ্বাস নেওয়া এবং মন শান্ত রাখলে অনেক ক্ষেত্রেই প্রস্রাবের ধারা সহজে শুরু হয়।

এর পাশাপাশি খাবারের দিকেও নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত ঝাল, মশলাদার খাবার বা কৃত্রিম পানীয় মূত্রনালিতে জ্বালা সৃষ্টি করতে পারে। এর বদলে জল, হালকা খাবার এবং ফাইবারযুক্ত খাদ্য গ্রহণ করলে শরীরের ভেতরের ভারসাম্য ভালো থাকে। দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করলে প্রস্রাব পাতলা হয় এবং মূত্রথলির ওপর চাপ কম পড়ে।

problem Hesitation Urinary