/indian-express-bangla/media/media_files/2025/11/21/vastu-ancestor-photo-rules-south-direction-shubho-niyom-2025-11-21-14-16-58.jpg)
বাড়ির এই দিকে পূর্বপুরুষদের ছবি রাখবেন না, জীবন দুর্বিসহ হয়ে উঠবে
বাস্তুশাস্ত্রে বাড়ির বিভিন্ন জিনিসপত্রের সঠিক অবস্থান সম্পর্কে নানা নির্দেশ রয়েছে। বিশ্বাস করা হয়, বাস্তু নিয়ম মেনে চললে সংসারে সুখ-শান্তি বজায় থাকে এবং নানান সংকট থেকেও মুক্তি পাওয়া যায়। বিশেষত, বাড়িতে পূর্বপুরুষদের ছবি কোথায় রাখা উচিত—তা নিয়ে স্পষ্ট পরামর্শ দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্র। ধারনা, সঠিক দিকে পূর্বপুরুষদের ছবি রাখলে পরিবারে সুখ-শান্তি আসে। পূর্বপুরুষদের আশীর্বাদও মেলে।
আরও পড়ুন- কিশোর কুমার ছিলেন জীবনসঙ্গী, কিন্তু রুমা গুহঠাকুরতা প্রতিষ্ঠিত হয়েছিলেন নিজ গুণে
বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়িতে পূর্বপুরুষদের ছবি রাখার জন্য সবচেয়ে শুভ দিক হল দক্ষিণ। এই দিকটি ‘পিতৃস্থান’বলে পরিচিত। দক্ষিণদিকে ছবি রাখলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং পরিবারের সদস্যদের উপর ইতিবাচক প্রভাব পড়ে বলে বিশ্বাস। তবে সতর্কতা হিসেবে বলা হচ্ছে—পূর্বপুরুষদের ছবি দেয়ালে ঝুলিয়ে রাখা উচিত নয়। এতে বাস্তুদোষের সম্ভাবনা তৈরি হতে পারে।
আরও পড়ুন- Vastu Tips: বাড়ির এই দিকে রাখুন হনুমানজির ছবি, একমাসেই 'ম্যাজিক' দেখুন
এছাড়া কোন কোন জায়গায় পূর্বপুরুষদের ছবি রাখা একেবারেই নিষিদ্ধ—তা নিয়েও সতর্ক করেছে বাস্তুশাস্ত্র। বিশেষ করে শোবার ঘরে এই ধরনের ছবি রাখা অশুভ বলে মনে করা হয়। এতে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ও বিবাদের আশঙ্কা বাড়ে। একই সঙ্গে বাড়িতে পূর্বপুরুষদের একাধিক ছবি রাখার বিরুদ্ধেও সতর্ক করা হয়েছে। এর ফলে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে এবং আর্থিক সমস্যা দেখা দিতে পারে।
বাস্তু মতে, পূর্বপুরুষদের ছবির চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এতে শুভফল মেলে বলে বিশ্বাস। পাশাপাশি জীবিত ব্যক্তিদের ছবি কখনই পূর্বপুরুষদের ছবির পাশে রাখা উচিত নয়। ধারণা, এতে জীবিতদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন- শীতের কামড় থেকে কীভাবে নিরাপদে রাখবেন আদরের পোষ্যকে? জানুন ৫টি সিক্রেট টিপস
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us