/indian-express-bangla/media/media_files/2025/11/07/quick-bengali-breakfast-2025-11-07-21-39-24.jpg)
Quick Bengali Breakfast: দ্রুত তৈরির করার মত ব্রেকফাস্টের পদ।
Quick Bengali Breakfast: সকালের ব্রেকফাস্ট হোক বা বিকেলের টিফিন— একদম সহজ এবং স্বাস্থ্যকর একটি পদ হল ভেজ টোস্ট (Veg Toast)। বানাতে মাত্র ৫ মিনিট সময় লাগবে। আর, অত্যন্ত সহজ কায়দায় বানানো যায়। ফলে, যে কেউ এটা বানাতে পারেন। এতে পেটও ভরবে। আবার, মনও ভরবে।
কী লাগবে?
পাউরুটির সঙ্গে নানা সবজি মেশানো এবং বেসন মাখা এই রেসিপিটি শুধু সুস্বাদুই নয়, পুষ্টিকরও। মাল্টিগ্রেন বা ব্রাউন পাউরুটি – ৪ টুকরো, বেসন – হাফ কাপ, পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি – ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা কুচি – ১ চা চামচ, ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ, নুন – স্বাদমতো, লঙ্কাগুঁড়ো – ১/২ চা চামচ, জল – প্রয়োজন মতো, তেল – ভাজার জন্য
আরও পড়ুন- ওষুধ ছাড়াই দ্রুত কমান রক্তচাপ, কাজে লাগান এই ৫ সহজ উপায়!
কীভাবে বানাবেন?
বড় বাটিতে বেসন নিন। সঙ্গে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা ও ধনেপাতা কুচি মিশিয়ে দিন। নুন ও লঙ্কাগুঁড়ো মিশিয়ে দিন। ধীরে ধীরে জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। সেটা খুব পাতলাও হবে না। আবার খুব ঘনও হবে না। মিশ্রণটি এমন হওয়া উচিত যে তা পাউরুটির ওপর ভালোভাবে লেগে থাকবে।
আরও পড়ুন- হজম থেকে চুলের জেল্লা, পান্তা ভাতের গুণ শুনলে অবাক হয়ে যাবেন!
ভাজার কায়দা
প্রতিটি পাউরুটি ত্রিভুজ আকারে কেটে নিন। টুকরোগুলি বেসনের মিশ্রণে ডুবিয়ে গরম তেলে ভেজে নিন। দুই দিক সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। গরম গরম ভেজ টোস্ট পরিবেশন করুন টমেটো সস বা সবুজ ধনেপাতার চাটনির সঙ্গে। চা বা কফির সঙ্গে এটি একেবারে পারফেক্ট স্ন্যাক।
আরও পড়ুন- একটি গানের দুটি শব্দ, কীভাবে ভারতের জাতীয় আন্দোলনের স্লোগান হয়ে উঠল বন্দে মাতরম?
বেসন প্রোটিনে ভরপুর, তাই এটি পেট ভরায় এবং দীর্ঘ সময় খিদে লাগতে দেয় না। সবজি শরীরকে ভিটামিন ও ফাইবার দেয়। কম তেলে ভাজলে এটি ডিপ ফ্রাই খাবারের তুলনায় অনেক স্বাস্থ্যকর। আপনি চাইলে ব্যাটারে মেশানো গাজর বা টমেটোও দিতে পারেন। এয়ার ফ্রায়ারে বানালে এটি আরও হালকা এবং হেলদি হবে। বাচ্চাদের জন্য চিজ ছড়িয়ে বানালে আরও আকর্ষণীয় লাগবে।
ভেজ টোস্ট এমন এক রেসিপি যা একদিকে হেলদি, অন্যদিকে সুস্বাদু। মাত্র ১৫ মিনিটে তৈরি এই খাবার আপনার প্রতিদিনের ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনে এনে দিতে পারে নতুনত্ব। চাইলে এই একই ব্যাটার দিয়ে বেসন চিলা (besan cheela) বা ভেজিটেবল প্যানকেক (vegetable pancake)ও বানাতে পারেন!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us