Vishwakarma Puja Mantra: বিশ্বকর্মা পূজায় করুন এই মন্ত্র জপ, আরতি! মিলবে বিরাট সাফল্য

Vishwakarma Puja Mantra: বিশ্বকর্মা পুজোর শুভ মুহূর্ত, মন্ত্র জানুন। আরতি পাঠ করুন। এই পূজায় ভক্তিভরে উপাসনা করলে জীবনে মিলবে সাফল্য। কর্মক্ষেত্রেও হবে বিরাট অগ্রগতি।

Vishwakarma Puja Mantra: বিশ্বকর্মা পুজোর শুভ মুহূর্ত, মন্ত্র জানুন। আরতি পাঠ করুন। এই পূজায় ভক্তিভরে উপাসনা করলে জীবনে মিলবে সাফল্য। কর্মক্ষেত্রেও হবে বিরাট অগ্রগতি।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Vishwakarma Puja Mantra

Vishwakarma Puja Mantra: বিশ্বকর্মা পুজোর মন্ত্র এখানে জেনে নিন।

Vishwakarma Puja 2025: প্রতি বছর ১৭ সেপ্টেম্বর সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করেন, সেই দিনটি পালিত হয় বিশ্বকর্মা জয়ন্তি বা বিশ্বকর্মা পূজা হিসেবে। হিন্দু শাস্ত্র মতে, ভগবান বিশ্বকর্মা সৃষ্টির প্রথম শিল্পী, স্থপতি ও নির্মাতা। তিনি দেবতাদের প্রাসাদ, অস্ত্র, রথ এবং অলঙ্কার নির্মাণ করেছিলেন। তাই তাঁকে 'দেব-শিল্পী' ও 'বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার' বলা হয়।

Advertisment

এই দিনে কারখানা, অফিস, দোকান, গাড়ি, মেকানিক, দর্জি থেকে শুরু করে প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত-সহ বিভিন্ন পেশার লোকজন বিশ্বকর্মা দেবের পূজা করেন। বিশ্বাস করা হয়, ভক্তিভরে বিশ্বকর্মা দেবের পূজা করলে কর্মজীবনে সাফল্য, ব্যবসায় উন্নতি এবং পরিবারের সুখ-শান্তি আসে।

আরও পড়ুন- প্রতিকারে বদলাতে পারে দুর্ভাগ্য? জানুন রাশিফলের আজকের টিপস!

বিশ্বকর্মা পূজা ২০২৫-এর শুভ মুহূর্ত

তিথি শুরু: ১৭ সেপ্টেম্বর, রাত ১২:২১ মিনিটে (১৬-১৭ মধ্যরাত্রি), তিথি শেষ: ১৭ সেপ্টেম্বর, রাত ১১:৩৯ মিনিটে। ভক্তরা এই সময়ের মধ্যে স্নান-ধ্যান সেরে পূজা করতে পারেন। নিয়ম অনুযায়ী, ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হয়। পূজার জায়গায় ভগবান বিশ্বকর্মার ছবি বা প্রতিমা রাখতে হয়। ভগবান বিশ্বকর্মাকে ফুল, ধূপ, প্রদীপ, ফল, প্রসাদ দিয়ে আরাধনা করতে হয়। বিশেষ করে মন্ত্র জপ এবং আরতি পাঠ ভগবানকে সন্তুষ্ট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisment

আরও পড়ুন- ট্রাম্পের শুভেচ্ছা, মেসির উপহার! ৭৫তম জন্মদিনে মোদী যেন 'বিশ্বগুরু'

বিশ্বকর্মা পূজা মন্ত্র (Vishwakarma Puja Mantra)

নমস্তে বিশ্বকর্মায়, ত্বমেব কর্তৃতা সদা। শিল্প বিধায় সর্বত্র, ত্বং বিশ্বেশো নমো নমঃ।। এর পাশাপাশি যে মন্ত্রগুলো জপ করলে সংসারে অশান্তি দূর হয়ে আনন্দ, সমৃদ্ধি এবং সফলতা আসে, সেগুলো হল- আধার শক্তপে নমঃ, কুময়ি নমঃ, অনন্তম নমঃ, বিশ্বরক্ষকায় নমঃ, পঞ্চবক্রায় নমঃ। বিশ্বকর্মা পূজার আরতি মন্ত্র হল- জয় শ্রী বিশ্বকর্মা, প্রভু জয় শ্রী বিশ্বকর্মা। সকল সৃষ্টি কে কর্তা, রক্ষক  শ্রুতি ধর্মা।।

আরও পড়ুন- প্রায় ৯০% ভক্ত বিশ্বকর্মার জন্মবৃত্তান্ত জানেন না! জানুন সেই রহস্য

এবং

আরও পড়ুন- বিশ্বকর্মার সঙ্গে পুজো পেতেন এই কলকাতায়, তাঁর ছেলেরা ছিলেন রামায়ণেও!

কখন, কেন বিশ্বকর্মা পুজো করা হয়?

নতুন কাজ শুরু করার আগে শুভ সময় বেছে এই পুজো করা হয়। মনে করা হয় যে, কারখানা, অফিস, দোকান বা যন্ত্রপাতির পূজা করলে দুর্ঘটনা কমে যায়। কর্মজীবনে উন্নতি ও ব্যবসায়ে অগ্রগতি হয়। পরিবারে সুখ-শান্তি এবং আর্থিক সমৃদ্ধি আসে।

2025 Vishwakarma Puja