/indian-express-bangla/media/media_files/2026/01/25/vitamin-b12-empty-stomach-1-2026-01-25-15-07-08.jpg)
Vitamin B12 Empty Stomach: কখন খাবেন ভিটামিন বি১২ সাপ্লিমেন্ট?
Vitamin B12 Empty Stomach: ভিটামিন বি১২ আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন, যা স্নায়ুর স্বাস্থ্যের উন্নতি, লোহিত রক্তকণিকা তৈরি এবং এনার্জি মেটাবলিজমে বড় ভূমিকা পালন করে। আজকের ব্যস্ত জীবনে ক্লান্তি, দুর্বলতা, মনোযোগের অভাব কিংবা হাত-পায়ে ঝিনঝিনে ভাবের মতো সমস্যায় ভুগে অনেকেই ভিটামিন বি১২ সাপ্লিমেন্ট (Vitamin B12 supplement) খাওয়া শুরু করেন। কিন্তু প্রশ্ন একটাই, খালি পেটে ভিটামিন বি১২ খাওয়া কি সত্যিই নিরাপদ?
চিকিৎসকদের মতে, ভিটামিন বি১২ (Vitamin B12) একটি জলে দ্রবণীয় ভিটামিন (water-soluble vitamin)। অর্থাৎ এটি শরীরে জমে থাকে না, অতিরিক্ত অংশ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। এই কারণেই বি১২ সাপ্লিমেন্ট নেওয়ার ক্ষেত্রে সময় নিয়ে খুব বেশি কড়াকড়ি নেই। খাবারের সঙ্গে বা খাবার ছাড়াও এটি খাওয়া যায় এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই শোষণে তেমন পার্থক্য দেখা যায় না।
বিশেষজ্ঞরা যা জানিয়েছেন
বিশেষজ্ঞরা বলছেন, খালি পেটে ভিটামিন বি১২ নিলে কিছু ক্ষেত্রে এর প্রভাব সামান্য দ্রুত দেখা যেতে পারে। বিশেষ করে চিবানোর মত ট্যাবলেট (chewable tablet) বা সাবলিঙ্গুয়াল ট্যাবলেট (sublingual tablet) যেগুলো জিভের নীচে রেখে গলানো হয়, সেগুলি খালি পেটে খেলে হজম প্রক্রিয়ায় অন্য পুষ্টির সঙ্গে প্রতিযোগিতায় যেতে হয় না। ফলে ভিটামি বি১২ গ্রহণ (Vitamin B12 absorption) কিছুটা দ্রুত হতে পারে। যাঁরা সকালের দিকে ক্লান্তি বা এনার্জির অভাব অনুভব করেন, তাঁরা অনেক সময় সকালে উঠে খালি পেটে বি১২ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
আরও পড়ুন- প্রতিদিন খালিপেটে খান এই সাধারণ জিনিসগুলো, শরীরে ১০টি বড় পরিবর্তন দেখবেন চোখের সামনেই
তবে সব শরীর একরকম নয়। খালি পেটে বি১২ খাওয়া সকলের জন্য সমানভাবে উপযোগী নাও হতে পারে। যাঁদের হজমশক্তি সংবেদনশীল, তাঁরা খালি পেটে সাপ্লিমেন্ট নিলে হালকা বমিভাব, পেটে অস্বস্তি বা গ্যাসের মতো সমস্যা অনুভব করতে পারেন। বিশেষ করে যাঁদের অ্যাসিড রিফ্লাক্স (acid reflux), গ্যাসট্রাইটিস (gastritis) বা পেপটিক আলসারের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে খালি পেটে বি১২ খাওয়া অস্বস্তিকর হতে পারে।
আরও পড়ুন- আপনার প্রস্রাবে কি তীব্র গন্ধ? উপেক্ষা নয়, চিনে নিন কোন রোগের লক্ষণ
এমন পরিস্থিতিতে চিকিৎসকরা সাধারণত খাবারের পর ভিটামিন বি১২ খাওয়ার পরামর্শ দেন। এটা খাবারের সঙ্গে খেলে পেটের জ্বালা বা অস্বস্তির সম্ভাবনা অনেকটাই কমে যায়। যদিও এতে শোষণ কমে যায় না, বরং এটি শরীরের জন্য আরও আরামদায়ক। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের মর্নিং সিকনেস (morning sickness) বা বমিভাবের প্রবণতা থাকে, তাদের জন্যও খাবারের পর বি১২ নেওয়াই তুলনামূলক নিরাপদ।
আরও পড়ুন- গমের রুটি বানানোর আগে এই ৫টি জিনিস মেশান, ওজন কমবে দ্রুত
ভিটামিন বি১২ খেলে কিছু হালকা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন সামান্য মাথাব্যথা, বমিভাব, পেট ফাঁপা বা মুখে ধাতব স্বাদ। তবে এই উপসর্গগুলি সাধারণত অল্প সময়ের মধ্যেই সেরে যায় এবং গুরুতর সমস্যার আশঙ্কা খুবই কম। যেহেতু ভিটামিন বি১২ জলে দ্রবণীয় (Vitamin B12 water-soluble), তাই অতিরিক্ত ডোজ (overdose) হওয়ার ঝুঁকিও তুলনামূলক কম।
আরও পড়ুন- নতুন করে সুস্থ জীবনের শুরু, ৫০ মানেই শেষ নয়, চিকিৎসক জানালেন প্রতিদিন কী দরকার
তবে যারা একসঙ্গে একাধিক সাপ্লিমেন্ট বা ওষুধ খান, তাঁদের ক্ষেত্রে সময় বেছে নেওয়া গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক সময় খালি পেটে একাধিক সাপ্লিমেন্ট খেলে পেটে চাপ পড়ে এবং অস্বস্তি বাড়ে। তাই বি১২-সহ অন্যান্য ভিটামিন বা মিনারেল একসঙ্গে খেলে খাবারের পর খাওয়াই বেশি সুবিধাজনক।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজের শরীরের প্রতিক্রিয়া বোঝা। যদি খালি পেটে ভিটামিন বি১২ (Vitamin B12) খেয়ে কোনও সমস্যা না হয়, তাহলে তা নেওয়া নিরাপদ। আবার যদি অস্বস্তি হয়, তাহলে নির্দ্বিধায় খাবারের পর খাওয়া উচিত। দীর্ঘদিন ধরে যদি বমিভাব, মাথা ঘোরা বা অন্য কোনও সমস্যা চলতে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি।
সব মিলিয়ে বলা যায়, খালি পেটে ভিটামিন বি১২ খাওয়া সাধারণভাবে নিরাপদ এবং অনেকের ক্ষেত্রেই প্রয়োজনীয়। তবে কমফোর্ট (comfort) এবং টলারেন্সই (tolerance) এখানে মূল চাবিকাঠি। শরীর যেভাবে সবচেয়ে ভালোভাবে গ্রহণ করে, সেভাবেই ভিটামিন বি১২ সাপ্লিমেন্ট (Vitamin B12 supplement) খাওয়াই বুদ্ধিমানের কাজ।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us