/indian-express-bangla/media/media_files/2025/11/15/vitamin-d-sunlight-2025-11-15-16-21-26.jpg)
Vitamin D Sunlight: সূর্যের আলো থেকে ভিটামিন ডি কখন পাওয়া যায়?
Vitamin D Sunlight: ভিটামিন ডি আমাদের শরীরের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি। মজবুত হাড়, পেশীর শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, মুড ব্যালান্স এমনকী বিপাক ক্রিয়া—সবকিছুতেই ভিটামিন ডি অপরিহার্য ভূমিকা পালন করে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হল, প্রচুর সূর্যালোক পাওয়ার পরও ভারত এবং বাংলাদেশ-সহ দক্ষিণ এশিয়ার অনেক মানুষের মধ্যেই এই ভিটামিনের ঘাটতি দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনযাপন, ঘরের ভেতর বেশি সময় কাটানো, দূষণ এবং অতিরিক্ত সানস্ক্রিন ব্যবহারের কারণে ভিটামিন ডি-এর ঘাটতি বাড়ছে।
তাহলে রোদ থেকে ভিটামিন ডি পাওয়ার সঠিক সময় আসলে কোনটি? সকালের রোদ নাকি বিকেলের রোদ— কোনটিতে থাকে সবচেয়ে কার্যকর ইউভিবি (UVB) রশ্মি? এই প্রশ্নের জবাব অনেকেই ভুলভাবে জানেন। সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. অংশুমান কৌশল এই বিষয়ে সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন।
আরও পড়ুন- সকালে হাঁটার আগে শুধু খেয়ে নিন এই জিনিসটা, বড়সড় রোগভোগ থেকে বেঁচে যাবেন
বেশিরভাগ মানুষ মনে করেন ভোরবেলার কোমল রোদই ভিটামিন ডি বা অতিবেগুনী বি রশ্মি (Ultraviolet-B rays) পাওয়ার জন্য সবচেয়ে ভালো। কিন্তু একথা ঠিক নয়। বিশেষজ্ঞের মতে, সূর্যের এই রশ্মি সকাল ৭টার আগে পৃথিবী পৃষ্ঠে পৌঁছয়ই না। অর্থাৎ ভোরের সূর্যের আলো ভিটামিন ডি তৈরিতে কাজে লাগে না। ভিটামিন ডি উৎপাদনের জন্য ত্বকের কোলেস্টেরলের সূর্যের রশ্মিতে প্রতিক্রিয়া ঘটানো জরুরি। সূর্যের এই রশ্মি না থাকলে ভিটামিন ডি তৈরি হবে না। ভিটামিন ডি উৎপাদনের জন্য ত্বকের কোলেস্টেরলকে UVB রশ্মির সঙ্গে প্রতিক্রিয়া করতে হয়।
আরও পড়ুন- দিনে ১ লিটারও জল খাচ্ছেন না! শরীরে কী হচ্ছে জানেন?
ডা. কৌশলের মতে, সকাল ১০টা থেকে বিকেল ৩টা, সূর্যালোক থেকে ভিটামিন ডি পাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত। এই সময় ইউভিবি রশ্মি সবচেয়ে শক্তিশালী থাকে। আর, সূর্যের ছায়া সবচেয়ে ছোট থাকে। এই সময় ত্বকে সঠিকভাবে রোদ লাগে এবং কম সময়েই ভিটামিন ডি তৈরি হয়। চিকিৎসক কৌশল বলেন, 'প্রতিদিন ১০–১৫ মিনিট সরাসরি রোদে থাকুন—হাত, পা আর মুখ যেন সূর্যের আলোয় থাকে। সানস্ক্রিন লাগিয়ে থাকলে ভিটামিন ডি তৈরি হবে না।'
জানালার কাচ ভেদ করে কি ভিটামিন ডি পাওয়া যায়?
অনেকেই ঘরের ভেতর জানালার পাশে বসে থাকাকে সূর্যালোক নেওয়া মনে করেন। কিন্তু এটি ভুল ধারণা। ইউভিবি রশ্মি কাচ ভেদ করতে পারে না। তাই জানালার আলো ভিটামিন ডি তৈরি করতে পারে না।
আরও পড়ুন- প্রয়াণ দিবসে অজানা সৌমিত্র চট্টোপাধ্যায়! কিংবদন্তি অভিনেতাকে ফিরে দেখা
যাঁরা দিনের বেশিরভাগ সময় ঘরের ভিতরে থাকেন, যেখানে শহুরে দূষণ বেশি, যাঁরা সবসময় সানস্ক্রিন ব্যবহার করেন, যাঁরা রোদে কম যান, বয়স্ক মানুষ যাঁরা সহজে ঘর থেকে বের হন না- তাঁদের শরীরের ভিটামিন ডি কম লাগে। ডা. কৌশল জানিয়েছেন দক্ষিণ এশিয়ার ৮০–৯০% মানুষ ভিটামিন ডি-এর ঘাটতিতে ভোগেন। এর ফলে হাড়ের ক্ষয়, বারবার সর্দি-কাশি লাগা, পেশী দুর্বলতা, ক্লান্তি ও বিষণ্নতার ঝুঁকি বাড়ে।
আরও পড়ুন- রাতের এই ৪ অভ্যাসেই দফারফা হচ্ছে আপনার ঘুমের? এখনই না ছাড়লে ছারখার হতে পারে জীবন!
তবে উপায় আছে। যাঁরা সূর্যালোক কম পান, তাঁরা খাবার থেকে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করতে পারেন। স্যালমন, টুনার মত চর্বিযুক্ত মাছ, কড লিভার তেল, ডিমের কুসুম, মাশরুম, দইয়ে ভিটামিন ডি থাকে। তবে, ডিপ ফ্রাই বা বেশি তাপে রান্না করলে ভিটামিন ডি নষ্ট হয়ে যায়। যাঁদের রক্তে ভিটামিন ডি-এর মাত্রা ২০ এনজি/এমএল-এর নীচে, তাঁদের সাপ্লিমেন্ট লাগতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি। এই প্রসঙ্গে ডা. কৌশল বলেন, 'প্রয়োজনে সাপ্লিমেন্ট নিন। কিন্তু, কখনও অতিরিক্ত নেবেন না। সাপ্লিমেন্ট সর্বদা চর্বিযুক্ত খাবারের সঙ্গে নিন।'
একইসঙ্গে চিকিৎসকরা কয়েকটি বিষয়েও সাবধান করে দিয়েছেন। সেগুলো হল- রোদে যেন দীর্ঘক্ষণ কেউ না থাকেন, সূর্যের তাপে পুড়ে যাওয়ার ঘটনা যেন না ঘটে। অতিরিক্ত ভিটামি ডি সাপ্লিমেন্টে খাওয়া উচিত নয়। নিয়মিত রক্ত পরীক্ষা করানো দরকার। শিশুদের সূর্যের আলোয় বেশিক্ষণ রাখা উচিত নয় বলেই তাঁরা জানিয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us