/indian-express-bangla/media/media_files/2025/11/10/walking-benefits-2025-11-10-14-46-42.jpg)
Walking Benefits: হাঁটায় কি আদৌ স্বাস্থ্যের কোনও উন্নতি হয়?
Walking Benefits: অনেকেই মনে করেন দিনে কয়েকবার অল্প করে হাঁটলে শরীরচর্চা সম্পূর্ণ হয়। আবার কারও মতে নিয়মিত দৌড়লে শরীর থাকে সুস্থ। এনিয়ে বিতর্ক নতুন নয়, দীর্ঘদিনের। অতীতে এই ব্যাপারে প্রচুর গবেষণা হয়েছে। সম্প্রতিও গবেষণা হয়েছে এনিয়ে। তাতে উঠে এসেছে আসল সত্যিটা।
হাঁটা না দৌড়, কোনটা উপকারী?
গবেষণায় ধরা পড়েছে, একটানা অন্তত ১৫ মিনিট হাঁটা শরীরের জন্য অনেক বেশি উপকারী। এমনটাই দাবি করেছে অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন (Annals of Internal Medicine) পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্ট। এই রিপোর্টটি প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ মাদ্রিদের গবেষক বোর্জা দেল পোজো ক্রুজ ও তাঁর নেতৃত্বাধীন দল। তাঁরা ৩৪,০০০ জনের হাঁটার অভ্যাসের ওপর সমীক্ষা করেছেন।
আরও পড়ুন- বিধবারাই জন্ম দিয়েছিলেন একের পর এক সুস্বাদু পদ, বাঙালি পেয়েছে অনন্য স্বাদের নিরামিষ রান্না!
গবেষকরা লক্ষ্য করেছেন, যাঁরা প্রতিদিন ৫,০০০ থেকে ৮,০০০ স্টেপ হাঁটেন, তাঁদের মধ্যে যাঁরা একটানা ১৫ মিনিট বা তার বেশি সময় ধরে নিয়মিত হাঁটেন, তাঁদের মৃত্যু এবং হৃদরোগের ঝুঁকি ৮০% থেকে ৭০% কমে যায়। বিশেষজ্ঞদের মতে, হৃদস্পন্দনের নিয়ন্ত্রণ, রক্তসঞ্চালন, শ্বাসক্রিয়া ঠিকমত হতে সময় লাগে।
আরও পড়ুন-খুব চুল পড়ছে? দূর করুন এই ৫ ভিটামিনের সমস্যা, চুল হবে ঘনকালো ও মসৃণ!
ছোট স্টেপে হাঁটা শুরু করার আগে শরীর সেসব প্রক্রিয়ায় বা কায়দায় পুরোপুরি অভ্যস্ত হতে পারে না। গবেষক দলের সদস্য ড. রবার্ট গার্সটজেন এই প্রসঙ্গে বলেছেন, 'শরীরকে সক্রিয় করতে সময় লাগে। তাই বেশিক্ষণ হাঁটায় হৃদপিণ্ডের উপকার হয়।'
আরও পড়ুন- শীতের সকালে লোটে আর কাচকির একঘেয়েমি কাটাতে, ঝাল পেঁয়াজ-রসুনে করুন বাজিমাত!
তবে কি অল্প হাঁটায় কোনও লাভ নেই? না, তেমনটা কিন্তু না। গবেষকরা স্পষ্ট জানিয়েছেন, অল্প হাঁটাও ভালো। কিন্তু, সুযোগ থাকলে দিনে অন্তত একবার দীর্ঘসময় ধরে হাঁটা উচিত (Short walks don’t fail, but longer ones work better)। দৈনন্দিন জীবনে কীভাবে হাঁটার পরিমাণ বাড়াবেন, সেটাও একটা বড় ব্যাপার।
আরও পড়ুন- এই দুটি নির্দিষ্ট যোগব্যায়ামে বাড়ে আয়ু! কেন বলা হচ্ছে এমন কথা?
সেই ব্যাপারে গবেষকরা জানিয়েছেন, দৈনিক হাঁটার পরিমাণ বাড়াতে অফিস বা বাড়ির বাসস্টপের একস্টেপ আগে বাস থেকে নেমে পড়া উচিত। দুপুরে ১৫ থেকে ২০ মিনিট হাঁটার অভ্যাস করা উচিত। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় হাঁটার অভ্যাস করা উচিত। পার্কে বা ছাদে প্রতিদিন নির্দিষ্ট সময়ে হাঁটা উচিত। এইভাবেই শরীর একটানা হাঁটায় অভ্যস্ত হয়ে যাবে বলে গবেষকরা জানিয়েছেন।
আরও পড়ুন- রাষ্ট্রগুরু, ভারতীয় জাতীয়তাবাদের প্রথম আলোকবর্তিকা, জানুন তাঁর অজানা কথা
তাঁদের মতে, দীর্ঘ সময় হাঁটলে শুধু শরীর নয়, মনও শান্ত হয়। গবেষণায় দেখা গেছে, একটানা হাঁটা মানসিক চাপ কমায়। এতে ঘুম ভালো হয় এবং মনোযোগ বাড়ে। গবেষকরা জানিয়েছেন, দিনে যত স্টেপই হাঁটুন, অন্তত ১৫-২০ মিনিট একটানা হাঁটা উচিত। একটানা হাঁটা হৃদপিণ্ডের জন্য ভালো। হাঁটা বয়সজনিত ঝুঁকি কমায় এবং সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এই সব কারণেই গবেষকরা পরামর্শ দিয়েছেন, কাজের বিরতিতে ছোট পদক্ষেপে হাঁটুন। তবে, সুস্থতার জন্য দীর্ঘপথ হাঁটাই উচিত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us