Vidya Balan Weight Loss Diet: ব্যায়াম ছাড়াই ওজন কমালেন বিদ্যা বালান! ৪৭ বছরের অভিনেত্রীর মেকওভারের রহস্য কী?

Weight Loss Diet: একবছর ধরে কোনও ব্যায়াম না করেই কীভাবে ওজন কমালেন বিদ্যা বালান? ৪৭ বছর বয়সি অভিনেত্রীর ফিটনেসের নেপথ্যে রয়েছে ডায়েট। জানুন তাঁর ওজন কমানোর আসল রহস্য।

Weight Loss Diet: একবছর ধরে কোনও ব্যায়াম না করেই কীভাবে ওজন কমালেন বিদ্যা বালান? ৪৭ বছর বয়সি অভিনেত্রীর ফিটনেসের নেপথ্যে রয়েছে ডায়েট। জানুন তাঁর ওজন কমানোর আসল রহস্য।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Vidya Balan Weight Loss Diet: বিদ্যা বালানের ওজন কমানোর ডায়েট জেনে নিন।

Vidya Balan Weight Loss Diet: বিদ্যা বালানের ওজন কমানোর ডায়েট জেনে নিন।

Vidya Balan Weight Loss Diet: ওজন কমানো মানেই কঠোর ব্যায়াম, জিমে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানো—এই ধারণাটাই যেন আমাদের সমাজে গেঁথে রয়েছে। কিন্তু বলিউড অভিনেত্রী বিদ্যা বালান আবারও প্রমাণ করলেন, সুস্থ ও ফিট থাকার পথ সবার জন্য এক নয়। ৪৭ বছর বয়সে দাঁড়িয়ে তাঁর সাম্প্রতিক মেকওভার দেখে অনুরাগীরা যেমন চমকিত, তেমনই অনুপ্রাণিতও। সবচেয়ে অবাক করার বিষয় হল, এই রূপান্তরের নেপথ্যে কোনও জিম বা ভারী ব্যায়াম নয়, বরং রয়েছে বিদ্যার ডায়েট-কেন্দ্রিক জীবনধারা।

Advertisment

বিদ্যা বালান নিজেই জানিয়েছেন, একবছর ধরে তিনি একেবারেই ব্যায়াম করেননি। চিকিৎসকদের পরামর্শে তাঁকে কিছুদিনের জন্য শরীরচর্চা বন্ধ রাখতে হয়েছিল। সেই সময় তিনি বুঝতে পারেন, শুধু শরীরকে নয়, খাদ্যাভ্যাসকে বুঝে নেওয়াটাই আসল চাবিকাঠি। বহু বছর ধরে ওজন কমানোর চেষ্টা করেও প্রতিবার একই সমস্যার মুখে পড়ছিলেন তিনি—কিছুটা ওজন কমলেও তা আবার আগের চেয়ে বেশি ফিরে আসত।

আরও পড়ুন- কী করলে ২০২৬ সালে ভালো থাকবে শরীর ও মন? খোঁজ পান সুস্থ থাকার গোপন চাবিকাঠির

এই পরিস্থিতিতে চেন্নাইয়ের 'আমুরা' নামের এক পুষ্টি পরামর্শদাতা দলের সঙ্গে দেখা হয় বিদ্যার। সেখানেই তাঁর দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন ঘটে। বিদ্যা জানান, বিশেষজ্ঞরা তাঁকে বলেন যে তাঁর শরীরে আসলে অতিরিক্ত চর্বি নয়, বরং প্রদাহ বা ইনফ্ল্যামেশন রয়েছে। এই কথাটাই তাঁর ফিটনেস জার্নির মোড় ঘুরিয়ে দেয়।

আরও পড়ুন- কেন নতুন বছরের প্রথম দিনেই পালিত হয় কল্পতরু উৎসব? জেনে নিন আসল কারণ

প্রদাহ এমন একটি সমস্যা যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু শরীরের ভিতরে ধীরে ধীরে নানা অসুবিধা তৈরি করে। ওজন বৃদ্ধি, ক্লান্তি, হরমোনের ভারসাম্যহীনতা—সবকিছুর সঙ্গেই এর যোগ থাকতে পারে। বিদ্যাকে পরামর্শ দেওয়া হয়, ওজন কমানোর বদলে প্রথমে প্রদাহ কমানোর দিকে মনোযোগ দিতে। সেই অনুযায়ী তাঁর ডায়েটে যুক্ত হয় প্রদাহ-বিরোধী বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার।

আরও পড়ুন- ২০২৬-এ কবে পাচ্ছেন কতদিনের ছুটি? বেড়ানোর পরিকল্পনা থাকলে বুলিয়ে নিন চোখ!

সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, বিদ্যা লক্ষ্য করেন যে পালং শাক বা কুমড়োর মতো বহু স্বাস্থ্যকর বলে পরিচিত খাবারও তাঁর শরীরের জন্য উপযোগী নয়। এই অভিজ্ঞতার মাধ্যমে তিনি বুঝতে পারেন, 'হেলদি ফুড' বলে কোনও সর্বজনীন ধারণা নেই। এক জনের জন্য যা উপকারী, অন্য জনের শরীরে সেটাই সমস্যা তৈরি করতে পারে। তাই নিজের শরীরের সংকেত শোনা এবং সেই অনুযায়ী খাবার বেছে নেওয়াই সবচেয়ে জরুরি।

আরও পড়ুন- নতুন বছরের প্রথম দিনে বাড়িতে এই জিনিস রাখলে বদলে যেতে পারে ভাগ্য!

এই ডায়েট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিদ্যা মানসিক চাপ কমানোর দিকেও জোর দেন। নিয়মিত বিশ্রাম, নিজের সঙ্গে সময় কাটানো এবং শরীরকে দোষারোপ না করার মানসিকতা তাঁর ফিটনেস যাত্রার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে শরীরের গঠন নিয়ে যে লজ্জা বা সমালোচনার মুখে পড়তে হয়েছে, সেই চাপ থেকে বেরিয়ে আসাও তাঁর জন্য সহজ ছিল না। তবে এই রূপান্তরের মাধ্যমে তিনি যেন নিজের শরীরকেই নতুন করে তৈরি করেছেন।

আরও পড়ুন- ২০২৬ সালে অফিসে এই ৫ ভুল করলে কেরিয়ার আটকে যাবে!

বিদ্যা বালানের এই অভিজ্ঞতা আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। ওজন কমানোই শেষ কথা নয়, বরং সুস্থ থাকা এবং শরীরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই আসল লক্ষ্য হওয়া উচিত। বিশেষ করে ৪০-এর পর বয়স বাড়ার সঙ্গে ফিটনেসের সংজ্ঞাও বদলায়। তখন জোর করে শরীরকে কষ্ট না দিয়ে, খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার ছোট কিন্তু সচেতন পরিবর্তনই দীর্ঘমেয়াদে ফল দেয়।

৪৭-এও আত্মবিশ্বাসী এবং সুস্থ

আজ ৪৭ বছরে দাঁড়িয়ে বিদ্যা বালান শুধু আরও সুন্দর নন, বরং আরও আত্মবিশ্বাসী এবং সুস্থ। তাঁর এই ডায়েট-কেন্দ্রিক ফিটনেস জার্নিই প্রমাণ করে দেয়, ব্যায়াম নয়, বরং সঠিক বোঝাপড়া আর নিজের শরীরের প্রতি যত্নই সত্যিকারের মেকওভারের চাবিকাঠি।

diet vidya balan weight loss