Winter Digestive Problem: শীতকালে পেটের সমস্যা বাড়ে কেন? অজান্তেই এই ভুলগুলো করছেন না তো?

Winter Digestive Problem: শীতকালে হজমের সমস্যায় ভোগেন বহু মানুষ। শীতকালে গ্যাস, কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যা কেন বাড়ে, তার আসল কারণ ও সমাধান জেনে নিন।

Winter Digestive Problem: শীতকালে হজমের সমস্যায় ভোগেন বহু মানুষ। শীতকালে গ্যাস, কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যা কেন বাড়ে, তার আসল কারণ ও সমাধান জেনে নিন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Winter Digestive Problem: জেনে নিন, কী খেলে শীতকালে শরীর থাকবে ঠিকঠাক।

Winter Digestive Problem: জেনে নিন, কী খেলে শীতকালে শরীর থাকবে ঠিকঠাক।

Winter Digestive System: শীত এলেই অনেক মানুষের পেটে বহুরকম সমস্যা শুরু হয়। গ্যাস, কোষ্ঠকাঠিন্য, পেট ভার লাগা বা খাবার হজম না হওয়ার মত হাজারো সমস্যা। মানে, সমস্যা যেন এই সময়টায় লেগেই থাকে। এমনকী, বছরের অন্য সময়ে যাঁদের তেমন কোনও সমস্যা থাকে না, তাঁরাও শীতকালে হঠাৎ করে পেটের অস্বস্তিতে ভুগতে শুরু করেন। এর পিছনে একাধিক কারণ আছে। যার বেশির ভাগই আমাদের প্রতিদিনের অভ্যাসের সঙ্গে জড়িত। 

Advertisment

প্রভাবিত হয় হজমশক্তি

শীতকালে শরীরের স্বাভাবিক কাজকর্মে কিছু পরিবর্তন আসে। ঠান্ডার জন্য শরীরের ভেতরের তাপমাত্রা ধরে রাখতে রক্তসঞ্চালন কিছুটা হলেও ধীর হয়ে যায়। এর প্রভাব পড়ে আমাদের হজমের ওপরে। পাচনতন্ত্র আগের মত সক্রিয় না থাকায়, এই সময় খাবার হজম হতে বেশি সময় লাগে। আর এর ফলে পেট ফাঁপা, গ্যাস বা অস্বস্তিকর অনুভূতি দেখা দেয়।

আরও পড়ুন- সকালে উঠে চা-কফি খাবেন নাকি অন্য কিছু? ভুল অভ্যাসে ক্ষতি হতে পারে শরীরের

এসময় আমাদের সবচেয়ে বড় সমস্যা হল, জল কম খাওয়া। ঠান্ডায় তেষ্টা কম পায়। এজন্য অনেকেই প্রয়োজনের চেয়ে অনেক কম জল পান করেন। এর ফলে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। অন্ত্রের স্বাভাবিক গতিশীলতা ব্যাহত হয়। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা তৈরি হয়। অনেকে বুঝতে পারেন না যে শুধু জল কম খাওয়ার জন্য, শীতকালে পেট পরিষ্কার হতে চায় না।

আরও পড়ুন- আমাদের প্রতিদিনের চা কোন পাত্রে খাওয়া সবচেয়ে ভালো? জানলে, বদলাতে পারেন অভ্যাস

পাশাপাশি, শীতকালে খাদ্যাভ্যাসও বদলে যায়। ঠান্ডার সময় ভারী, তেল-মশলাযুক্ত আর ভাজাভুজির প্রতি সকলেরই আকর্ষণ বাড়ে। কিন্তু, এধরনের খাবার হজম করতে আমাদের পাচনতন্ত্রকে বেশি খাটতে হয়। নিয়মিত এমন খাবার খেলে পেটে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তার ওপর শাকসবজি ও ফলমূল খাওয়ার পরিমাণ অনেকের ক্ষেত্রেই কম থাকে, যার ফলে শরীরে খাদ্যআঁশের বা ফাইবারের ঘাটতি হয়।

আরও পড়ুন- বিশ্বগুরু কলকাতা! বাইরের দুনিয়াকে হেড ম্যাসাজ, শ্যাম্পুর সঙ্গে পরিচয় করিয়েছিলেন এই শহরের নাগরিক

এর পাশাপাশি, শীতকালে আমাদের শরীরচর্চার অভ্যাসে খানিকটা হলেও ভাটা পড়ে। ভোরে ঠান্ডা থাকার জন্য অনেকেই হাঁটাহাঁটি বা ব্যায়াম এই সময়টায় এড়িয়ে যান। শারীরিক পরিশ্রম কমে যাওয়ায় অন্ত্রের স্বাভাবিক গতিও কমে যায়। এর প্রভাব সরাসরি হজমের ওপর পড়ে। নিয়মিত নড়াচড়া না করায় পেট পরিষ্কার হতে দেরি হয়। আর, তাতেই গ্যাসের সমস্যা বাড়ে।

আরও পড়ুন- শীতে খান এই সবজির জুস, প্রতিদিন পান করলে শরীর পাবে অবাক করা উপকার!  

এ ছাড়াও শীতকালে সূর্যের আলো কম হওয়ার জন্যও শরীরের সামগ্রিক কার্যক্ষমতা কিছুটা হলেও কমে যায়। মনমেজাজ খারাপ থাকলে বা অবসাদে ভোগায় হজমেও তার প্রভাব পড়ে। মানসিক চাপ ও অনিয়মিত জীবনযাপন পেটের সমস্যা কয়েকগুণ বাড়িয়ে তোলে।

এই পরিস্থিতিতে শীতকালে পেটের সমস্যা এড়াতে হলে কিছু সহজ অভ্যাস গড়ে তোলা অবশ্যই প্রয়োজন। তার মধ্যে প্রথম হল, পর্যাপ্ত পরিমাণে জল পান করা। তেষ্টা না পেলেও নিয়ম করে জল খাওয়ার অভ্যাস রাখা বেশিরভাগেরই উচিত। উষ্ণ জল পান করলে হজমের পক্ষে সেটা আরও উপকারী হয়। খাবারে শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত বা ফাইবারযুক্ত খাদ্য রাখলে অন্ত্রের কাজ অনেকখানি স্বাভাবিক থাকে।

হালকা শরীরচর্চা, যেমন হাঁটা বা যোগাসনের অভ্যাস শীতকালেও চালিয়ে যাওয়া প্রয়োজন। এতে রক্তসঞ্চালন ভালো হয়। পাচনতন্ত্র সক্রিয় থাকে। অতিরিক্ত ভাজা ও তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। এতে পেটের সমস্যাও অনেকটা কমে যায়। সব মিলিয়ে বলতে গেলে, শীতকালে পেটের সমস্যা অস্বাভাবিক কোনও বিষয় নয়। তবে সঠিক খাদ্যাভ্যাস আর জীবনযাপন মেনে চললে এই সমস্যাগুলি সহজেই নিয়ন্ত্রণে রাখা আমাদের পক্ষে সম্ভব। শরীরের সংকেত বুঝে সময়মতো তাই অভ্যাস বদলালেই শীতকালটাও কাটতে পারে সুস্থতায় এবং স্বস্তিতে।

winter digestive system