Winter Health Tips: শীতকালে হাত ও পায়ের আঙুল ফুলে যায় কেন? ব্যথা বা চুলকানি কমাতে জানুন ঘরোয়া প্রতিকার!

Winter Health Tips: শীতকালে হাত ও পায়ের আঙুল ফুলে যাওয়া, লালচে ভাব, ব্যথা ও চুলকানির সমস্যায় ভুগছেন? কারণ জানুন, সহজ ঘরোয়া প্রতিকারে দ্রুত আরাম পান।

Winter Health Tips: শীতকালে হাত ও পায়ের আঙুল ফুলে যাওয়া, লালচে ভাব, ব্যথা ও চুলকানির সমস্যায় ভুগছেন? কারণ জানুন, সহজ ঘরোয়া প্রতিকারে দ্রুত আরাম পান।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Winter Health Tips: হাত-পা ফুলে যাওয়ার কারণগুলো জানুন।

Winter Health Tips: হাত-পা ফুলে যাওয়ার কারণগুলো জানুন।

Winter Health Tips: শীতকাল এলেই শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। ঠান্ডা বাতাস, কম তাপমাত্রা এবং রক্ত সঞ্চালনের পরিবর্তনের কারণে অনেকেরই হাত বা পায়ের আঙুল ফুলে যাওয়ার সমস্যা শুরু হয়। প্রথমে আঙুলে হালকা চুলকানি বা জ্বালাভাব অনুভূত হলেও ক্রমশ সেই জায়গা লালচে আর ব্যথাযুক্ত হয়ে উঠতে পারে। অনেক ক্ষেত্রে আঙুল বাঁকানোও কষ্টকর হয়ে পড়ে। এই সমস্যা সাধারণত শীতের সময় বেশি দেখা যায়। বিশেষ করে যাঁদের রক্ত সঞ্চালন দুর্বল, তাঁদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে।

Advertisment

শীতকালে ঠান্ডার প্রভাবে শরীরের রক্তনালিগুলি সংকুচিত হয়ে যায়। এর ফলে হাত ও পায়ের আঙুলে পর্যাপ্ত রক্ত পৌঁছতে দেরি হয়। আবার হঠাৎ গরম পরিবেশে এলে রক্তনালিগুলি দ্রুত প্রসারিত হয়, যার ফলে আঙুলে ফোলাভাব, লালচে ভাব এবং ব্যথা দেখা দেয়। অনেক সময় দীর্ঘক্ষণ ঠান্ডা জলে কাজ করলেও এই সমস্যা বাড়ে। বিশেষ করে শীতকালে বাসন ধোয়া বা কাপড় কাচার সময় ঠান্ডা জল ব্যবহার করলে আঙুলে এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে।

আরও পড়ুন- ৫১ বছর বয়সেও ২৫-এর মতো পেশীবহুল শরীর, জানুন বলিউডের গ্রিক গডের ফিটনেস রহস্য

যদি শীতের শুরুতে আঙুলে হালকা ফোলাভাব বা চুলকানি অনুভূত হয়, সেক্ষেত্রে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলেই মেলে আরাম। হালকা গরম জলে লবণ বা বেকিং সোডা মিশিয়ে তাতে হাত এবং পা কিছুক্ষণ ডুবিয়ে রাখলে ফোলাভাব কমতে সাহায্য করে। এই পদ্ধতিতে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় এবং চুলকানিও অনেকটাই কমে যায়। দিনে একবার এইভাবে হাত এবং পা ভিজিয়ে রাখা তাই উপকারী। 

আরও পড়ুন- বলের মতো নরম এবং তুলতুলে রুটি বানাতে এই ৭টি কথা অবশ্যই মনে রাখুন!

রসুন ও সরিষার তেলের ম্যাসাজও শীতকালে আঙুল ফোলা কমাতে দারুণ কার্যকর। রসুনে প্রদাহ বিরোধী গুণ রয়েছে, যা ফোলাভাব এবং ব্যথা কমাতে সাহায্য করে। সরিষার তেলে কয়েক কোয়া রসুন হালকা ভেজে সেই তেল ঠান্ডা হলে আঙুলে এবং পায়ে ম্যাসাজ করলে রক্ত চলাচল ভালো হয়। নিয়মিত এই ম্যাসাজ করলে আঙুলে জমে থাকা শক্তভাব ক্রমশ কমে যায়। চাইলে প্রতিদিন সকালে খালিপেটে এক বা দুই কোয়া কাঁচা রসুন খাওয়াও উপকারী হতে পারে।

আরও পড়ুন- মুখোশধারী মানুষদের বদ উদ্দেশ্য চট করে ধরে ফেলেন এই ৪ রাশি, অভিনয় এঁদের সামনে টেকে না!

শীতকালে শরীরের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। যতটা সম্ভব ঠান্ডা জল এড়িয়ে চলা উচিত। ঘরের কাজে গরম বা ঈষৎ উষ্ণ জল ব্যবহার করলে আঙুলে ঠান্ডার প্রভাব কম পড়ে। বাইরে বেরোনোর সময় আরামদায়ক ও বন্ধ জুতা পরা উচিত, যাতে পায়ের আঙুল ঠান্ডা না হয়। একইভাবে হাত ঢাকার জন্য গ্লাভস ব্যবহার করলেও উপকার পাওয়া যায়।

আরও পড়ুন- সদর দরজায় এই ৪ জিনিস রাখলেই অশুভ শক্তি ঢুকতে পারবে না, বাড়িতে বাড়বে পজিটিভ এনার্জি!

এর পাশাপাশি, খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। শীতকালে বাদাম, আস্ত শস্য, সবুজ শাকসবজি এবং মৌসুমি ফল খেলে শরীর ভিতর থেকে উষ্ণ থাকে। এতে রক্ত সঞ্চালন ভালো হয় এবং আঙুল ফোলার সমস্যা কমে। পর্যাপ্ত জল পান করাও জরুরি, কারণ শরীর আর্দ্র থাকলে ত্বকের সমস্যাও কম হয়। 

চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত

যদিও সাধারণত এই সমস্যা খুব একটা গুরুতর নয়, তবুও দীর্ঘদিন ধরে আঙুল ফুলে থাকা, তীব্র ব্যথা বা ত্বকে ঘা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে বেশিরভাগ ক্ষেত্রে নিয়মিত যত্ন এবং ঘরোয়া প্রতিকারেই শীতকালীন এই সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

health winter tips