Yoga for Better Sleep: রাতে শুলেই ঘুম আসবে, এই ৩ যোগাসনে মিলবে দ্রুত সুফল!

Yoga for Better Sleep: রাতে ঘুম আসতে দেরি হয়? ওষুধ নয়, যোগাসনেই মিলতে পারে সমাধান। এই তিনটি আসন কীভাবে অনিদ্রা কমায়, এখানে বিস্তারিত জেনে নিন সহজ ভাষায়।

Yoga for Better Sleep: রাতে ঘুম আসতে দেরি হয়? ওষুধ নয়, যোগাসনেই মিলতে পারে সমাধান। এই তিনটি আসন কীভাবে অনিদ্রা কমায়, এখানে বিস্তারিত জেনে নিন সহজ ভাষায়।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Yoga for Better Sleep: অনিদ্রা দূর করতে প্রতিদিন করুন এই সব যোগাসন।

Yoga for Better Sleep: অনিদ্রা দূর করতে প্রতিদিন করুন এই সব যোগাসন।

Yoga for Better Sleep: আজকের ব্যস্ত জীবনে অনিদ্রা একটি অত্যন্ত সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কাজের চাপ, অতিরিক্ত মোবাইল ও স্ক্রিন ব্যবহার, মানসিক দুশ্চিন্তা এবং অনিয়মিত জীবনযাপনের কারণে অনেকেই রাতে বিছানায় শুয়েও দীর্ঘ সময় ঘুমোতে পারেন না। পর্যাপ্ত ঘুম না হলে শরীর ও মন দুইই ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন ঘুমের অভাবে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, স্মৃতিশক্তি হ্রাস এবং স্নায়বিক দুর্বলতার মত নানা জটিল সমস্যা হতে পারে।

Advertisment

এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই শেষ পর্যন্ত ঘুমের ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। কিন্তু চিকিৎসকদের মতে, নিয়মিত ওষুধ খেয়ে ঘুমানো কোনও স্থায়ী সমাধান নয়। বরং এতে শরীর ধীরে ধীরে ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তাই অনিদ্রা কমাতে প্রাকৃতিক ও নিরাপদ উপায়ের দিকে ঝোঁক বাড়াচ্ছেন বিশেষজ্ঞরা। সেই তালিকায় সবচেয়ে কার্যকর পদ্ধতির মধ্যে রয়েছে যোগাসন। রাতের খাবার খাওয়ার কিছুক্ষণ পরে যদি নির্দিষ্ট কয়েকটি যোগাসন করা যায়, তাহলে স্নায়ু শিথিল হয়, মানসিক চাপ কমে এবং শরীর ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হয়ে ওঠে। এজন্য যোগব্যায়ামকে (Yoga for Better Sleep) আজ বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- শরীরই দিচ্ছে বিপদের সিগনাল? এই শারীরিক লক্ষণগুলি জানিয়ে দেয় অতিরিক্ত মানসিক চাপের কথা

বালাসন

বালাসন হল এমন একটি যোগভঙ্গি যা শরীর ও মনকে একসঙ্গে গভীরভাবে শান্ত করে। এই আসনে বসলে মেরুদণ্ড, ঘাড় এবং কাঁধের ওপর জমে থাকা চাপ ধীরে কমতে শুরু করে। বালাসনে দীর্ঘ এবং গভীর শ্বাস নেওয়ার ফলে স্নায়ুতন্ত্র শান্ত হয় এবং মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে। যাঁরা অতিরিক্ত চিন্তা বা মানসিক অস্থিরতায় ভোগেন, তাঁদের জন্য এই আসন বিশেষ উপকারী। নিয়মিত রাতে বালাসন অভ্যাস করলে বিছানায় শোয়ার পর দ্রুত ঘুম চলে আসতে সাহায্য করে।

Balasana: বালাসন।
Balasana: বালাসন।

উত্থানপদাসন

উত্থানপদাসন মূলত পেট এবং নিম্নাঙ্গের পেশি সক্রিয় করে। তবে এর একটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল, এটি শরীরের রক্তসঞ্চালন উন্নত করে এবং স্নায়ুকে নিয়ন্ত্রণে রাখে। এই আসন করার সময় শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ রাখলে মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হয়। বিশেষ করে যাঁদের রাতে শুয়ে নানা চিন্তা মাথায় ঘোরে, তাঁদের ক্ষেত্রে উত্থানপদাসন মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করে। ফলে শরীর সহজেই বিশ্রামের অবস্থায় পৌঁছতে পারে।

আরও পড়ুন- এই ৩ যোগাসনে মন হয় শান্ত, লেখাপড়া থেকে চাকরি, ব্যবসায় মেলে মারকাটারি সাফল্য!

Uttanpadasana: উত্থানপদাসন।
Uttanpadasana: উত্থানপদাসন।

পশ্চিমোত্তাসন

পশ্চিমোত্তাসন অনিদ্রা কমানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি যোগাসন। এই আসনে শরীর সামনে ঝুঁকে গেলে মেরুদণ্ড প্রসারিত হয় এবং পেটের ওপর হালকা চাপ পড়ে। এর ফলে হজমশক্তি উন্নত হয়, যা ভালো ঘুমের জন্য খুবই জরুরি। অনেক সময় ঠিকমতো হজম না হওয়ার কারণেও রাতে ঘুমে ব্যাঘাত ঘটে। পশ্চিমোত্তাসন নিয়মিত করলে স্নায়বিক চাপ কমে, মন শান্ত হয় এবং শরীর দ্রুত ঘুমের উপযোগী হয়ে ওঠে।

আরও পড়ুন- লেবু, দই, পুদিনা—এই ৫ স্মার্ট জুটি স্ট্রিট ফুডকে করে তুলবে আরও স্বাস্থ্যকর!

Paschimottanasana: পশ্চিমোত্তাসন।
Paschimottanasana: পশ্চিমোত্তাসন।

যোগাসনের সবচেয়ে বড় সুবিধা হল, এগুলোর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। নিয়মিত অভ্যাস করলে ধীরে ধীরে শরীরের স্বাভাবিক ঘুমের ছন্দ ফিরে আসে। তবে মনে রাখতে হবে, যোগাসন করার সময় কোনও তাড়াহুড়ো করা যাবে না। ধীরে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি ভঙ্গি করতে হবে।

আরও পড়ুন- নিয়ম ভাঙলে শাস্তি! এমন ৭ প্রাণী, যারা নিজেরাই আইন বানায়

রাতে ভালো ঘুম পেতে চাইলে যোগাসনের পাশাপাশি জীবনযাপনের দিকেও নজর দেওয়া জরুরি। ঘুমানোর আগে মোবাইল বা টিভি দেখা কমানো, নির্দিষ্ট সময়ে শুতে যাওয়া এবং হালকা খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুললে যোগাসনের সুফল আরও দ্রুত পাওয়া যায়। নিয়মিত যোগাভ্যাস শরীরকে শুধু সুস্থই রাখে না, বরং মানসিক প্রশান্তিও এনে দেয়, যা গভীর এবং আরামদায়ক ঘুমের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

sleep Yoga