/indian-express-bangla/media/media_files/2025/11/21/cats-2025-11-21-16-25-57.jpg)
ভূমিকম্পের সময়....
/indian-express-bangla/media/media_files/2025/11/21/495561724_1260221542129481_1538501921588632146_n-2025-11-21-16-26-35.jpg)
ভূমিকম্পের মুহূর্তে...
শুক্রের সকালে আচমকা কেঁপে উঠল কলকাতা। কম্পন অনুভূত হয়েছে বিভিন্ন প্রান্তে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। মুহূর্তে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক, এর মাঝে জনপ্রিয় ইউটিউবার-অভিনেতা সায়ক চক্রবর্তীর ঘুমভাঙা চোখে কেন মনে হয়েছিল তাঁর মাথা ঘুরছে? সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় সেই কারণ বাতলে দিলেন সায়ক।
/indian-express-bangla/media/media_files/2025/11/21/557557207_1368728967945404_4830979785790943691_n-2025-11-21-16-26-35.jpg)
সায়ক বলেন...
'আমি একটু লেট-রাইজার তবে ঘুমের মধ্যে মাঝে মধ্যে উঠে ওয়াশরুম যাই। আমার বিছানায় পুরো একা ঘুমাই, চারদিকে বালিশ আর মাঝে আমি। দশটা নাগাদ আমি উঠে বাথরুম গেলাম। এসে বিছানায় জাস্ট উলটো হয়ে শুয়েছি, ঠিক তখনি মনে হল খাটটা দুলছে। প্রথমে ভাবলাম এটা কি ভার্টিগোর কারণে হল? পাশে ল্যাম্প শেডও দুলছে, তখন মনে হল ধাক্কা লেগেছে। কিন্তু, যখন ফ্যানের দিকে চোখ গেল দেখছি ওটাও দুলছে। যাঁদের মাথা ঘোরে অর্থাৎ ভার্টিগোর সমস্যা দেখা যায় তখন দুনিয়াটাই দোদুল্যমান মনে হয়। আসলে যাঁদের ভার্টিগো আছে তাঁদের হঠাৎ করেই মনে হয় সব কিছু দুলছে। আজ আমিও কিন্তু, প্রথমে সেটাই ভেবেছিলাম। পরে জানলাম কলকাতায় ভূমিকম্প হয়েছে।'
/indian-express-bangla/media/media_files/2025/11/21/558961681_1382229006595400_7088360346154472710_n-2025-11-21-16-26-35.jpg)
সোশ্যালে সায়কের পোস্ট
সোশ্যাল মিডিয়ায় সায়ক লিখেছেন, 'ভূমিকম্প হল, কেউ বুঝলে?' কমেন্ট বক্সে প্রত্যেকেই নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। অনেকেরই সায়কের মতো মাথা ঘোরার সমস্যাও হয়েছে। কেউ আবার ফ্যানের দোলা দেখে ভূমিকম্প হয়েছে সেই বিষয়ে নিশ্চিত হয়েছি।
/indian-express-bangla/media/media_files/2025/11/21/559665526_1377565410395093_8525469580970275894_n-2025-11-21-16-26-35.jpg)
চেহারার ভোলবদল
দু-দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, এখন আগের চেয়ে অনেক রোগা হয়ে গিয়েছেন। কোন সিরিয়ালের চরিত্র সেটা কেউ বুঝতে পারছেন কিনা সেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। যদিও কারও বুঝতে অসুবিধা হয়নি এটি রানি রাসমণি ধারাবাহিকের সায়ক।
/indian-express-bangla/media/media_files/2025/11/21/580488182_1406763300808637_8124878896525457283_n-2025-11-21-16-26-35.jpg)
বড়লোকিয়া গেম শো
সায়কের বড়লোকিয়া গেম শো-তে অংশ নেন ইন্ডিস্ট্রির সেলেবরা। তাঁদের জন্য নানারকম খেলাধূলার আয়োজন করা হয়। সেই সঙ্গে চলে দেদার আড্ডা। সোশ্যাল মিডিয়ায় সায়কের রয়েছে একটা বিরাট ফ্যান ফলোয়ার্স। তাই অল্পদিনের মধ্যেই এই শো দর্শকের মনেও বিশেষ প্রভাব ফেলেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us