/indian-express-bangla/media/media_files/eKr2TqIcsdyA0dXnTeNO.jpg)
জোড়া ঘটনায় মন খারাপ শ্রীলখার
/indian-express-bangla/media/media_files/2025/11/20/584795137_10232934678533987_3754204478831669627_n-2025-11-20-16-26-37.jpg)
আবেগপ্রবণ শ্রীলেখা
২০ নভেম্বর শ্রীলেখার জীবনের একটি বিশেষ দিন। সোশ্যাল মিডিয়া পোস্টে তারই প্রতিফলন। বৃহস্পতিবার সকালে ফেসবুক পোস্টে মনখারাপ করা একটি পোস্ট শেয়ার করেছেন শ্রীলেখা।
/indian-express-bangla/media/media_files/2025/11/20/583630498_10232934680414034_1757753558927094167_n-2025-11-20-16-26-37.jpg)
মন খারাপ অভিনেত্রীর
২০ নভেম্বর শ্রীলেখার জীবনের বিশেষ দিন। সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী। যদিও সেসব এখন অতীত, স্বামী-স্ত্রীর পথ আলাদা হয়েছে অনেকদিন আগেই। আবার এই দিনটিতেই আবার শ্রীলেখার বাবার জন্মদিন।
/indian-express-bangla/media/media_files/2025/11/20/585536343_10232934733255355_7760030023489497596_n-2025-11-20-16-26-37.jpg)
বিষন্নতা...
আজকের দিনে এই দুই ঘটনার কথা উল্লেখ করে শ্রীলেখা লিখেছেন, '২০ নভেম্বর বাবার জন্মদিন আর আমার বিয়ের দিন। দুটোর কোনওটাই নেই আবার কোথাও একটা আছে। ভাষায় বোঝানো সম্ভব নয়।'
/indian-express-bangla/media/media_files/2025/11/20/587184226_10232934678093976_2011480288615874467_n-2025-11-20-16-26-37.jpg)
শ্রীলেখার আপশোস
চার বছর আগে ২৫ সেপ্টেম্বর বাবাকে হারিয়েছেন। দিনটা তিনি ভোলেননি, চলতি বছরে ২৫ সেপ্টেম্বর দিনটা বেমালুম ভুলে গিয়েছিলেন শ্রীলেখা মিত্র। আর সেই ভুলের জন্যই যন্ত্রণায় ছটফট করেছেন। আপশোস করে লিখেছিলেন, '২৫ সেপ্টেম্বর ২০২১...বাবা...গতকাল যে ২৫ তারিখ ছিল সারাদিনে একবারও মনে পড়ল না!! ২৫-এ যে বাবা গিয়েছিল সেটাও ভুলিনি অথচ কাল যে ২৫ সেপ্টেম্বর ছিল একটিবারের জন্য মনে পড়ল না?'
/indian-express-bangla/media/media_files/2025/11/20/cats-2025-11-20-16-28-08.jpg)
স্পষ্টবাদী শ্রীলেখা
শ্রীলেখা মিত্র যে স্পষ্টবাদী সে কথা আলাদা করে বলার প্রয়োজনই পড়ে না। যে কোনও বিষয়ে সোজাসাপটা বক্তব্য রাখেন অভিনেত্রী। ঠিক যেমন নিজের ভুলে যাওয়ার কথাটাও প্রকাশ্যে বলতে দ্বিধাবোধ করেননি। সরকারের সমালোচনা থেকে অবলা প্রাণীদের বিরুদ্ধে হওয়া অন্যায় সব কিছুতেই রাখঢাক না করেই কথা বলেন শ্রীলেখা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us