/indian-express-bangla/media/media_files/2025/11/17/dewer-2025-11-17-16-40-21.jpg)
বিতর্কের মাঝে আপকামিং এপিসোডের ঝলক
/indian-express-bangla/media/media_files/2025/11/17/583902515_1240858268073430_839214694028177425_n-2025-11-17-16-44-38.jpg)
চিরদিনই তুমি যে আমার ঘিরে জটিলতা
সাম্প্রতিক অতীতে দিতিপ্রিয়া-জীতুর কোন্দল প্রকাশ্যে আসতেই একেবারে শোরগোল। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। সেই বিবাদ মিটতেই ফের নতুন করে শুরু আরও এক সমস্যা। দিতিপ্রিয়া তাঁর সহ অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে আপত্তি জানিয়েছেন। সেই নিয়ে প্রাণ ওষ্ঠাগত প্রযোজনা সংস্থার। সত্যিই ধারাবাহিক বন্ধ হয়ে যাবে নাকি এই সমস্যার সমাধান হবে? উত্তরের অপেক্ষায় এই মেগার সঙ্গে যুক্ত কলাকুশলী থেকে দর্শক।
/indian-express-bangla/media/media_files/2025/11/17/cc-5-2025-11-17-16-42-21.jpeg)
আসন্ন এপিসোডের ক্লিপিং
জীতু-দিতিপ্রিয়ার আশান্তি এখনও পর্যন্ত কোনওভাবেই আর্য-অপর্ণার চরিত্রে ছাপ ফেলেনি। বরং এখনও এই মেগার দর্শক অন স্ক্রিন জুটির রসায়ন একেবারে চেটেপুটে উপভোগ করছে সিরিয়ালপ্রেমীরা। এর মাঝেই প্রকাশ্যে আপকামিং এপিসোডের ঝলক।
/indian-express-bangla/media/media_files/2025/11/17/cc-3-2025-11-17-16-42-21.jpeg)
আর্যর স্মৃতি ফেরাতে
বিজনেস টাইকুন আর্য সিংহ রায়কে খুনের দায়ে গ্রেফতার করা হয়েছিল অপর্ণাকে। পুলিশের চোখে ফাঁকি দিয়ে অবশেষে আর্য স্যারকে খুঁজে পেয়েছে অপু। পুলিশও বুজেছে অপু নির্দোষ। এদিকে আর্যর স্মৃতিভ্রষ্ঠ হয়েছে দেখে দু'চোখে অশ্রুধারা। স্মৃতি ফেরাতে কী পদক্ষেপ অপর্ণার?
/indian-express-bangla/media/media_files/2025/11/17/cc-2-2025-11-17-16-42-21.jpeg)
অপুর উদ্যোগ
আর্যর স্মৃতি ফেরাতে নিজেদের পছন্দের জায়গায় আর্যকে নিয়ে গেল অপর্ণা। সেখানে গিয়ে রাস্তার দোকানে বসে খাওয়ার সময় ঘটল এক অনভিপ্রেত ঘটনা। তারই ঝলক দেখে নিন।
/indian-express-bangla/media/media_files/2025/11/17/cc-1-2025-11-17-16-42-21.jpeg)
মেঘরাজকে দেখে...
রাস্তার দোকানে বসে খাওয়ার সময় আর্য দেখতে পেল মেঘরাজকে। সঙ্গে সঙ্গে গলা টিপে ধরে, এদিকে চিন্তিত হয়ে কাকে ফোন করছে অপু? একইসঙ্গে কিঙ্করের চোখে ধরা পড়ে যাওয়ার আতঙ্কে নিজের বিপদ ডেকে আনলো মীরা! সোমবার সন্ধ্যা সাড়ে ছ'টায় চিরদিনই তুমি যে আমার-এ মিলবে এই প্রশ্নের উত্তর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us