/indian-express-bangla/media/media_files/2025/11/11/cats-2025-11-11-18-05-15.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/11/11/klklk-4-2025-11-11-18-05-45.jpeg)
কফি হাউসের সেই আড্ডাটা..
.কফি হাউসের সেই আড্ডা টা আজ আর নেই' মান্না দে-র কালজয়ী গানের নস্ট্যালজিয়ায় আজও ভেসে যায় আপামর বাঙালি। নতুনের ভিড়ে আজও বন্ধুত্বের গান মানে আজও কফি হাউজের আড্ডার একটা আলাদাই মাধুর্য রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম, ১৩ থেকে ৮৩ এই গানে মনের মাঝে ভিড় জমায় বহু স্মৃতি। এবার নতুন রূপে নতুন সাজে বড় পর্দায় আসছে 'কফি হাউসের সেই আড্ডাটা'।
/indian-express-bangla/media/media_files/2025/11/11/klklk-5-2025-11-11-18-05-45.jpeg)
নস্ট্যালজিয়ায় ভাসবে তিলোত্তমা
জেনি সরকার আর দীপায়ন মন্ডলের নির্দেশনায় বড় পর্দায় আসছে এই গান। রূপা গঙ্গোপাধ্যায়, দোলন রায়, সুব্রত দত্ত অনুষা বিশ্বনাথন, সৌম্য মুখোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য সহ টলিপাড়ার একঝাঁক তারকা নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক। মুক্তি পেল সিনেমার চরিত্রের প্রথম ঝলক।
/indian-express-bangla/media/media_files/2025/11/11/klklk-6-2025-11-11-18-05-45.jpeg)
রহস্যে মোড়া গল্প
ফেলে যাওয়া মাটির টানে বিদেশ থেকে স্বদেশে ফেরেন সুজাতা। উত্তরবঙ্গের এক পুরনো চা বাগানের বাগানবাড়ি থেকে হঠাৎ তিনি নিখোঁজ। অন্যদিকে ঠাকুমার খোঁজে বিলেত ফেরৎ নাতনি আহেরি যখন বাগানবাড়ির আনাচকানাচে তন্ন তন্ন করে খুঁজছে তখনই তার হাতে আসে একটি ডায়েরি। পুরনো চিঠি আর ছয় বন্ধুর গল্পকথা! তারপর? এই রহস্যের বুনোটে এগোবে সিনেমার গল্প।
/indian-express-bangla/media/media_files/2025/11/11/klklk-7-2025-11-11-18-05-45.jpeg)
উত্তরের অপেক্ষায়
ছবির প্রসঙ্গে পরিচালক জেনি বলেছেন, 'আজও মান্না দে-র গাওয়া 'কফি হাউস' গানটির সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। সেই গান-ই এবার সিনেমার বিষয়। সুজাতা, রমা, নিখিলেশ, ডি’সুজ়া, অমল, মইদুল এই ছয় বন্ধুর কিছু কথা গানের দৌলতে শ্রোতারা জানেন। কিন্তু, সবটা জানেন কী? ছয় বন্ধুর কেউ কি কারও প্রেমে কখনও পড়েছিলেন? কেন রমা রায় দুরন্ত অভিনেতা হয়েও শেষজীবনে মানসিক রোগী? সংসার জীবনে সুখী সুজাতার শেষজীবন কেমন? সব উত্তর মিলবে এই ছবি।'
/indian-express-bangla/media/media_files/2025/11/11/klklk-1-2025-11-11-18-05-45.jpeg)
মুক্তির দিনক্ষণ
এই মুহূর্তে 'কফি হাউসের এর সেই আড্ডা টা'- র এডিটিং এর কাজ চলছে।২০২৬ এ ছবি মুক্তির মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us