/indian-express-bangla/media/media_files/2025/11/10/ewdwewr-2025-11-10-17-59-12.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/11/10/veteran-actor-dharmendra-on-ventilator-support-in-mumbai-hospital-2025-11-10-15-53-56.jpg)
কেমন আছেন অভিনেতা?
প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র গুরুতর অবস্থায় আছেন এবং ভেন্টিলেটরে রাখা হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই এই খবরে শোরগোল। তবে ধর্মেন্দ্রর অবস্থা মোটেই সংকটজনক নয় বলে দাবি করেছে পরিবার। আগামী ডিসেম্বর ৯০ বছরে পা দেবেন অভিনেতা। তার আগে গত এক সপ্তাহ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন। শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন পর্দার বীরু। সূত্র জানিয়েছে, অভিনেতা এখন পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/10/adwerewrw-2025-11-10-18-02-49.jpg)
গুজব উড়িয়ে...
সানি দেওলের ঘনিষ্ঠ সূত্র এই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। জানানো হয়েছে 'ভেন্টিলেটরে থাকার খবরটি সম্পূর্ণ ভুয়ো। ধর্মেন্দ্র গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন কিন্তু তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়নি। সানি দেওল সকালে হাসপাতালে গিয়ে বাবাকে দেখে এসেছেন এবং এখন বাড়িতে আছেন। যদি পরিস্থিতি এতটাই গুরুতর হত তাহলে পুরো পরিবারই হাসপাতালে থাকত।'
/indian-express-bangla/media/media_files/2025/11/10/awdewqwe-2025-11-10-18-02-49.jpg)
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
গত ৩১ অক্টোবর ধর্মেন্দ্র নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তাঁর টিমের তরফে জানানো হয়, 'চিন্তার কিছুই নেই। অভিনেতা ভাল আছেন এবং প্রায়ই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান। এবারও সেই কারণেই তিনি হাসপাতালে ভর্তি আছেন। কেউ তাঁকে হাসপাতালে দেখে ফেলায় ভক্তদের মধ্যে অযথা গুজব ছড়িয়ে পড়েছে কিন্তু উদ্বেগের কিছু নেই।'
/indian-express-bangla/media/media_files/2025/11/10/dharmendra-critical-fact-check-2025-11-10-18-02-49.jpg)
নতুন ছবি
র্মেন্দ্রকে শীঘ্রই দেখা যাবে পরিচালক শ্রীরাম রাঘবনের ছবি ‘ইক্কিস’-এ। যেখানে তাঁর সহ-অভিনেতা হিসেবে রয়েছেন আগস্ত্য নন্দা ও সিমর ভাটিয়া। এই চলচ্চিত্রটি ২১ বছর বয়সে শহিদ হওয়া দ্বিতীয় লেফটেন্যান্ট অরুণ খেতরপালের জীবনী অবলম্বনে নির্মিত।
/indian-express-bangla/media/media_files/2025/11/10/qweqweeq-2025-11-10-18-02-49.jpg)
অভিনয়ে অভিষেক
১৯৬০ সালে দিল ভি তেরা হম ভি তেরে চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ধর্মেন্দ্রর। ১৯৬০-এর দশকে অনপঢ, বন্দিনী, অনুপমা এবং আয়া সাওয়ান ঝুম কে ছবিতে সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us