/indian-express-bangla/media/media_files/2025/09/13/cats-2025-09-13-17-51-38.jpg)
দিশার বাবার বক্তব্য
/indian-express-bangla/media/media_files/2024/11/16/V79rAtXmUZrYik4TEhH2.jpg)
দিশার বাড়িতে গুলিবর্ষণ
আচমকা অভিনেত্রীর বাড়ির বাইরে চলল কয়েক রাউন্ড গুলি। অভিযোগ, দিশার বোন খুশবু হিন্দু ধর্মগুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ মহারাজের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। যা হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে। আর সেই কারণেই নাকি গ্যাংস্টার গোল্ডি ব্রার দিশা পাটানির বরেলির বাড়ির বাইরে গুলিবর্ষণ করেছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/13/488046860_18510458107013912_4998961621195698708_n-2025-09-13-17-52-47.jpg)
মেয়ের সমর্থনে বাবার বিবৃতি
দিশা ও খুশবু পাটানির বাবা জগদীশ সিং পাটানি সংবাদসংস্থা এএনআই-কে সন্তানের সমর্থনে বিবৃতিতে বলেছেন, 'মেয়ের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটি পরিবারকে অসম্মান করার ষড়যন্ত্র'। আরও যোগ করেছেন, 'প্রেমানন্দজি মহারাজের বিষয়ে ওঁর নাম টেনে আনা হয়েছে। আমরা সনাতনী, সাধু-সন্তদের শ্রদ্ধা করি। যদি কেউ ওঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে তবে সেটি আমাদের অপমান করার ষড়যন্ত্র।'
/indian-express-bangla/media/media_files/2025/09/13/498012129_18518633662013912_4225042657589871965_n-2025-09-13-17-52-47.jpg)
ঘটনার প্রেক্ষিতে...
দিশা-খুশবুর বাবার সংযোজন, 'দুই অজ্ঞাত হামলাকারী আমার বাড়িতে গুলি চালিয়েছে। পুলিশ যথাসম্ভব ব্যবস্থা নিচ্ছে। বরেলি পুলিশ, এসএসপি, এডিজি সকলে কর্তব্য পালন করছে। গুলিগুলোবিদেশি। আমার অনুমান আট থেকে দশ রাউন্ড গুলি চালানো হয়েছে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি গোল্ডি ব্রার এর দায় স্বীকার করেছে।'
/indian-express-bangla/media/media_files/2025/09/13/awdwq-2025-09-13-17-56-31.jpg)
খুশবু কী বলেছিলেন?
দিশার বোন খুশবু, যিনি ভারতীয় সেনাবাহিনীতে মেজর হিসেবেও কর্মরতা। গত জুলাই মাসে অনিরুদ্ধ আচার্যজি মহারাজের লিভ-ইন সম্পর্ক নিয়ে এক মন্তব্যের প্রতিক্রিয়া জানান। মহারাজ বলেছিলেন, যারা ২৫ বছরের বেশি বয়সী হয়েও অবিবাহিত থাকে তাঁরা সাধারণত চরিত্রহীন। এ বিষয়ে খুশবুর প্রতিক্রিয়া ছিল, 'যে মেয়েরা ২৫ বছরের বেশি বয়সে থেকেও সহবাস করেন তারা অনেকের সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকে। যদি তিনি আমার সামনে থাকতেন আমি তাকে তাঁর ব্যবহৃত শব্দগুলির মানে বুঝিয়ে দিতাম। এগুলো দেশদ্রোহী ভাষা। একই সময়ে, প্রেমানন্দজি মহারাজও প্রেমের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছিলেন, ফলে নেটিজেনরা মনে করেন খুশবু তাঁকেই আক্রমণ করেছেন। তবে খুশবু পরে আরও একটি ভিডিও শেয়ার করে স্পষ্ট করে দেন, ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/13/502728309_18521355754013912_2554191258702973249_n-2025-09-13-17-52-47.jpg)
কোটওয়ালি থানায় এফআইআর
বরেলির এসএসপি এক বিবৃতিতে বলেন, 'আমরা খবর পাই অবসরপ্রাপ্ত সিও জগদীশ পাটানির বাড়িতে দুই মোটরবাইক আরোহী অজ্ঞাত হামলাকারী গুলি চালিয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কোটওয়ালি থানায় বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। পরিবারের সুরক্ষার জন্য সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।' তিনি আরও জানান, 'আমরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আমি ব্যক্তিগতভাবে পরিবারের সঙ্গে দেখা করেছি এবং তাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছি।'


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us