/indian-express-bangla/media/media_files/2025/11/28/cats-2025-11-28-13-46-21.jpg)
দিতিপ্রিয়ার বদলে কে?
/indian-express-bangla/media/media_files/2025/11/28/fwwere-2025-11-28-13-48-49.jpg)
খোঁজ মিলল নতুন অপর্ণার
চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক নিয়ে দীর্ঘ বিতর্কের অবসান। জীতু কমলের সঙ্গে ঘণিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে আপত্তি জানিয়েছিলেন দিতিপ্রিয়া। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। একের পর এক বৈঠকের পরও ভেঙে গেল আর্য-অপর্ণা জুটি। ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গিয়েছেন দিতিপ্রিয়া। আর্যর বিপরীতে নতুন অপর্ণা কে হতে চলেছেন সেই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে খোঁজ মিলল নতুন অপর্ণার।
/indian-express-bangla/media/media_files/2025/11/28/dsdfwerwer-2025-11-28-13-48-49.jpg)
অপর্ণার চরিত্রে কে?
দিতিপ্রিয়ার পরিবর্তে অপর্ণা চরিত্রে উঠে এসেছিল একাধিক নাম। লুক টেস্টের পর চূড়ান্ত হয়েছেন ঝাড়গ্রামের মেয়ে। ইন্ডাস্ট্রির খুব পরিচিত মুখ না হলেও মাইক্রো ড্রামায় কাজ করেছেন। আর থিয়েটারের সঙ্গে রয়েছে বিশেষ যোগ। জেনে নেওয়া যাক আর্যর বিপরীতে অপর্ণা চরিত্রে তাহলে কাকে দেখা যাবে?
/indian-express-bangla/media/media_files/2025/11/28/cdasds-2025-11-28-13-47-01.jpeg)
দিতিপ্রিয়া টু সিরিন
দিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই নতুন অপর্ণার খোঁজ চলছিল। এই চরিত্রে চূড়ান্ত হয়েছেন সিরিন পাল। প্রথমবার ধারাবাহিকে কাজ করবেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/28/sfgdfg-2025-11-28-13-47-01.jpeg)
কে এই সিরিন?
জি ফাইভের মাইক্রো ড্রামা বুলেটের ফাঁদে-দ্য ট্র্যাপ-এ অভিনয় করেছিলেন সিরিন। ঝাড়গ্রামেই কেটেছে ছোটবেলা। সেখানের স্কুল-কলেজেই পড়াশোনা করেছেন। পাঁচ বছর আগে কলকাতায় এসেছেন। থিয়েটারের মাধ্যমে অভিনয়ে অভিষেক। ঝাড়গ্রাম কথাকৃতি-র হাত ধরেই পথ চলা শুরু করেছিলেন। টেলিভিশনের প্রথম কাজ নিয়ে উচ্ছ্বসিত সিরিন। আশা করছেন অনেক কিছু শিখতে পারবেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/28/509797996_18053560928615844_1132486256356103337_n-2025-11-28-13-52-21.jpg)
কবে থেকে দেখা যাবে?
খুব শীঘ্রই ছোট পর্দায় দেখা যাবে। তবে কবে থেকে নতুন অপর্ণা রূপে সিরিনকে দেখা যাবে সেটা অবশ্য এখনও চ্যানেল কর্তৃপক্ষ কিছু জানায়নি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us