New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/nusrat-2.jpg)
মা হলেন নুসরত, কী বলছেন 'প্রাক্তন' নিখিল জৈন?
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/1-5.jpg)
নুসরত জাহানের সন্তানসম্ভবা হওয়ার খবরে নেটদুনিয়ায় যখন তুমুল শোরগোল, তার মাঝেই প্রকাশ্যে আসে একটি খবর। স্বামী নিখিল জৈন (Nikhil Jain) নাকি সাংসদ-অভিনেত্রীর বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন, তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে। সেই খবর আদৌ কতটা সত্য? /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/3-4.jpg)
শুক্রবার সকাল থেকেই টলিপাড়ার অন্দরে জোর শোরগোল। ফিসফাসও কম নয়! কানাঘুষো শোনা যাচ্ছে, নুসরত জাহান (Nusrat Jahan) নাকি মা হতে চলেছেন। সাংসদ-অভিনেত্রী নিজে যদিও এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন। তবে, ঘনিষ্ঠমহল বলছে, যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ও নুসরতের জীবনে নয়া অধ্যায়ের সূচনা হতে চলেছে। সেই খবর শুনেই কি রেগে গিয়ে নিখিল জৈন মামলা দায়ের করেছেন? /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/2-4.jpg)
নীরবতা ভাঙলেন নুসরতের স্বামী। আজ্ঞে, আইনত তাঁদের বিবাহ বিচ্ছেদ এখনও হয়নি। গত ৬ মাস ধরেই তাঁরা আলাদা বাড়িতে থাকেন। মুখ দেখাদেখি বন্ধ। পাশাপাশি কানাঘুষো শোনা যায়, অভিনেত্রীর বালিগঞ্জের ফ্ল্যাটেই নাকি যশ দাশগুপ্ত এখন বেশিরভাগ সময় কাটান। অতঃপর অনাগত সন্তানের পিতৃ পরিচয় নিয়েও কাটাছেঁড়া কম চলছে না সোশ্যাল মিডিয়ায়। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/6-4.jpg)
স্বামী নিখিল জৈন জানিয়েছেন, যেদিনই তিনি জানতে পেরেছেন যে, নুসরত আর তাঁর সঙ্গে থাকতে চান না, সেই দিনই তিনি দেওয়ানি মামলা দায়ের করেছেন। অভিনেত্রীর সন্তানসম্ভবা হওয়ার সঙ্গে কোনওরকম সম্পর্ক নেই এর। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/5-4.jpg)
আগামী জুলাই মাসে নিখিলের দায়ের করা সেই মামলা শুনানি রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি পেশায় বিপণন ব্যবসায়ী সাফ জানিয়ে দিয়েছেন যে, নুসরতের গর্ভে তাঁর সন্তান নেই। ভবিষ্যতে কোনওদিন তাঁদের সম্পর্ক ঠিক হবে না বলেও জানান তিনি। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/8-5.jpg)
নিখিল আরও জানান, যেহেতু ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি, তাই অ্যানালমেন্ট করেই বিচ্ছেদ চান তিনি। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/4-4.jpg)
সেই প্রেক্ষিতে নিয়মানুযায়ী, নুসরতকে শুধুমাত্র আদালতে গিয়ে অফিশিয়ালি জানাতে হবে যে, নিখিলের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/7-4.jpg)
উল্লেখ্য, নিখিলের কাছ থেকেই জানা যায় যে, ১০ সেপ্টেম্বর অভিনেত্রী নুসরতের সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য তারিখ।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us