/indian-express-bangla/media/media_files/2026/02/05/talwiinder-2026-02-05-16-44-20.jpg)
কেন মুখ ঢাকেন তলবিন্দর?
/indian-express-bangla/media/media_files/2026/02/05/talwiinder-2026-02-05-16-46-20.jpeg)
দিশা পাটানির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে ফের শিরোনামে তলবিন্দর
তলবিন্দর সিং সিধু, যিনি ‘তলবিন্দর’ নামেই বেশি পরিচিত, সাম্প্রতিক সময়ে আবারও খবরের শিরোনামে। অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা ঘিরে ভক্তমহলে তৈরি হয়েছে তুমুল কৌতূহল। যদিও দু’জনেই প্রকাশ্যে সম্পর্ক স্বীকার করেননি, তবু একাধিক পাবলিক উপস্থিতি এবং ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত চুপ থাকলেও, তাঁর রহস্যময় ব্যক্তিত্ব বরাবরই আলোচনার কেন্দ্রে।
/indian-express-bangla/media/media_files/2026/02/05/talwiinder-2026-02-05-16-59-22.jpeg)
নূপুর স্যানন ও স্টেবেন বেইনের বিয়েতে একসঙ্গে উপস্থিতি ঘিরে চর্চা
সম্প্রতি নূপুর স্যানন ও স্টেবেন বেইনের বিয়ের অনুষ্ঠানে তলবিন্দর ও দিশা পাটানিকে একসঙ্গে দেখা যায়। বিয়ের আসরে তাঁদের উপস্থিতি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর আলোচনা। অনেকে মনে করছেন, এই উপস্থিতিই তাঁদের সম্পর্কের ইঙ্গিত। যদিও তাঁরা ক্যামেরার সামনে খুব সংযত ছিলেন, তবু ভক্তদের নজর এড়ায়নি তাঁদের কেমিস্ট্রি। ফলে ব্যক্তিগত জীবন যেমন আলোচনায়, তেমনই নতুন করে সামনে এসেছে তলবিন্দরের স্টেজ পার্সোনাও।
/indian-express-bangla/media/media_files/2026/02/05/talwiindewr-2026-02-05-17-01-23.jpeg)
মুখোশ ও ফেস পেইন্টে গড়া তলবিন্দরের রহস্যময় মঞ্চ
তলবিন্দরের সংগীত যেমন আলাদা ধাঁচের, তেমনই আলাদা তাঁর মঞ্চ-উপস্থাপন। মুখোশ ও ফেস পেইন্ট তাঁর পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। লাইভ পারফরম্যান্স হোক বা মিউজিক ভিডিও—মুখ ঢেকে পারফর্ম করাই তাঁর স্বাক্ষর স্টাইল। ভক্তদের কাছে এই লুকই তাঁকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তুলেছে। দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল, কেন এই মুখোশ? অবশেষে সেই রহস্যের জবাব দিলেন শিল্পী নিজেই।
/indian-express-bangla/media/media_files/2026/02/05/talwindewr-2026-02-05-17-21-51.jpeg)
শক্তিমান ও মিস্টার ইন্ডিয়া থেকে পাওয়া সুপারহিরো অনুপ্রেরণা
তলবিন্দর জানান, ছোটবেলায় দেখা ভারতীয় সুপারহিরো চরিত্র বিশেষ করে ‘শক্তিমান’ ও ‘মিস্টার ইন্ডিয়া’ তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সাধারণ মানুষের ভিড়ে থেকেও গোপনে অসাধারণ হয়ে ওঠার ধারণাই তাঁকে টেনেছিল। সেই ভাবনা থেকেই জন্ম নেয় মুখোশধারী পারফর্মারের আইডিয়া। তাঁর মতে, এই সুপারহিরোরা যেমন পরিচয় আড়াল করে কাজ করতেন, তিনিও তেমনভাবেই শিল্পীসত্তাকে সামনে আনতে চেয়েছেন, ব্যক্তিসত্তাকে নয়।
/indian-express-bangla/media/media_files/2026/02/05/talwiinder-2026-02-05-17-24-01.jpeg)
ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই মুখোশের আড়াল বেছে নেওয়া
গায়ক স্পষ্ট জানিয়েছেন, মুখোশ পরার পেছনে বড় কারণ ব্যক্তিগত গোপনীয়তা। খ্যাতির ঝলকানির বাইরে তিনি নিজের স্বাভাবিক জীবনটাকে বাঁচিয়ে রাখতে চান। তিনি মনে করেন, শিল্পী ও ব্যক্তিমানুষ, দুটো সত্তা আলাদা থাকা জরুরি। মুখোশ তাঁকে সেই দূরত্ব বজায় রাখতে সাহায্য করে। এতে ভক্তরা ফোকাস করেন তাঁর গান ও পারফরম্যান্সে, ব্যক্তিগত চেহারা বা জীবনযাপনে নয়।
/indian-express-bangla/media/media_files/2026/02/05/talwiinder-2026-02-05-17-25-35.jpeg)
‘আমি শুধু স্বাভাবিক জীবন চাই’
তলবিন্দরের কথায়, মঞ্চের বাইরের মানুষটি একেবারেই সাধারণ। তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে নয়, স্বাভাবিকভাবে বাঁচতে চান। মুখোশ তাঁকে সেই স্বাধীনতা দেয়—জনপ্রিয়তার চাপ থেকে দূরে থাকার। তাই তাঁর ভাষায়, “রিয়েল আমি শুধু একটা নরমাল লাইফ চাই।” রহস্যময় লুকের আড়ালে লুকিয়ে আছে এক সাদামাটা মানুষ—এই স্বীকারোক্তিই তাঁকে আরও মানবিক করে তুলেছে ভক্তদের চোখে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us