/indian-express-bangla/media/media_files/2025/11/14/ewdewdrwer-2025-11-14-14-29-23.jpg)
রুক্মিণীর শিশুদিবস পালন
/indian-express-bangla/media/media_files/2025/11/14/wdwew-2025-11-14-14-29-58.jpg)
রুক্মিণীর শিশুদিবস উদযাপন
১৪ নভেম্বর শিশুদিবস। আজকের দিনটা কী ভাবে সেলিব্রেট করছেন টলিপাড়ার বিনোদিনী রুক্মিণী মৈত্র? সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট নিজেই খোলসা করলেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/14/481673586_1222965452520573_4818492784162653712_n-2025-11-14-14-29-58.jpg)
বাবাকে হারানোর পরও...
বাবাকে হারিয়েছেন অনেক আগেই। তবুও কী ভাবে বাবার সঙ্গে আজকের দিনটি সেলিব্রেট করলেন রুক্মিণী? রিয়েল নয় রিল লাইফ বাবার সঙ্গে ছবি পোস্ট করে শিশুদিবস উদযাপনে মেতেছেন অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2025/11/14/485759182_1235151644635287_1014460681380759854_n-2025-11-14-14-29-58.jpg)
হাঁটি হাঁটি পা পা মুক্তির প্রাক্কালে
আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে হাঁটি হাঁটি পা পা। বাবা-মেয়ের গল্পের নেপথ্যে ছবি বুনেছেন পরিচালক অর্ণব মিদ্যা। বাবার চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। তাই ছবি মুক্তির আগে পর্দার বাবার সঙ্গে ছবি ভাগ করে কী লিখলেন?
/indian-express-bangla/media/media_files/2025/11/14/download-2025-11-14-14-29-58.png)
আমার সবচেয়ে বড় বাচ্চা...
রুক্মিণী লিখেছেন, 'আমার সবচেয়ে বড় বাচ্চাকে শুভ শিশুদিবসের শুভেচ্ছা। পাপা। আপনাদেরও কী একইরকম অনুভূতি?' সিনেমার গল্পটাও অনেকটা এইরকমই। বাবাকে একদম বাচ্চাদের মতোই সামলাবেন অভিনেত্রী। সেই ছায়াই বাস্তবের লেখনিতে।
/indian-express-bangla/media/media_files/2025/11/14/wsqwwqq-2025-11-14-14-29-58.jpg)
রুক্মিণী-চিরঞ্জিৎ জুটির প্রথম ছবি
প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধলেন রুক্মিণী মৈত্র ও চিরঞ্জিৎ চক্রবর্তী। সিনেমার ট্রেলার ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। সেলুলয়েডে বাবা-মেয়ের চরিত্র দর্শকের মনে কতটা প্রভাব ফেলবে সেই উত্তরের জন্য ২৮ নভেম্বর পর্যন্ত অপক্ষা করতেই হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us