/indian-express-bangla/media/media_files/2025/09/06/cats-2025-09-06-14-08-39.jpg)
জমজমাট জন্মদিন
/indian-express-bangla/media/media_files/2025/09/06/adwd-5-2025-09-06-14-09-29.jpg)
রুবেলের জমজমাট জন্মদিন
৫ সেপ্টেম্বর ছিল টেলি অভিনেতা রুবেল দাসের জন্মদিন। জীবনের এই বিশেষ দিনটা বেশ ধুমধাম করেই পালন করেছেন। নেপথ্যে অবশ্যই রুবেল ঘরনি শ্বেতা ভট্টাচার্য। শুক্রের বিকেলেই বরের বার্থডে সেলিব্রেশনের কয়েক ঝলক শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর শনিবার সকালে জন্মদিন সেলিব্রেশনের রঙিন মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/06/adwd-7-2025-09-06-14-09-29.jpg)
বার্থডে থিম
নিত্যদিনের প্রতিচ্ছবিই যেন বার্থডে থিম। বিছানার উপর পপকর্ণ নিয়ে ল্যাপটপে মুভি টাইম এনজয় করছেন রুবেল-শ্বেতা। তারই প্রতীকী ছবি শেয়ার করেছেন শ্বেতা।
/indian-express-bangla/media/media_files/2025/09/06/adwd-1-2025-09-06-14-09-29.jpg)
আহারে-বাহারে
প্রিয়তমর জন্মদিন বলে কথা। এলাহি আয়োজন না হলে হয় নাকি? পঞ্চব্যঞ্জনে রুবেলের জন্য জন্মদিনে বিশেষ আয়োজন করেছেন শ্বেতা। ফুলের পাঁপড়ি দিয়ে সাজানো খাবারের টেবিলে বরের পছন্দের পদ সাজিয়েছেন অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2025/09/06/adwd-2-2025-09-06-14-09-29.jpg)
জন্মদিনের স্পেশাল সাজ
মনের মানুষের জন্মদিনে স্পেশাল সাজগোজ না করলেই নয়। ছবি পোস্ট করে শ্বেতা লিখেছেন, 'বরের জন্মদিন বলে কথা। সাজুগুজু তো করতেই হবে। '
/indian-express-bangla/media/media_files/2025/09/06/adwd-4-2025-09-06-14-09-29.jpg)
ফ্যামিলি টাইম
জন্মদিনে পরিবারের সঙ্গে কাটিয়েছেন রুবেল। সাজানো খাবারের থালার সামনে পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক মুহূর্তে রুবেল।
/indian-express-bangla/media/media_files/2025/03/17/emWidqLmS18rxqjIUu6A.jpg)
রুবেলের জন্য
জন্মদিনের শুভেচ্ছাবার্তায় প্রেম নিবেদন করে শ্বেতা লিখলেন, 'তুমি খুব ভাল থেকো। সব সময় এই রকম হাসি খুশি থেকো। জীবনে অনেক সাফল্য আসুক আর তোমার পাশে আমি থাকব সারাজীবন। ভালোবাসি আর সারাজীবন ভালবেসে আগলে রাখব তোমায়। তোমার মতো সুন্দর মনের একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি এই পৃথিবীর সবচেয়ে ধনী মহিলা।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us