/indian-express-bangla/media/media_files/2025/11/18/cats-2025-11-18-14-11-30.jpg)
সোনা দার জন্মদিনে ঝিনুকের শুভেচ্ছা
/indian-express-bangla/media/media_files/2025/11/18/475766448_1151839886306502_5728325139429553938_n-2025-11-18-14-12-09.jpg)
আবীরের জন্মদিনে...
১৮ নভেম্বর 'সোনা দা' আবারী চট্টোপাধ্যায়ের জন্মদিন। প্রথমবার প্রিয় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা, মানুষ হিসেবে আবীর চট্টোপাধ্যায় ঠিক কী রকম? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে বার্থ ডে বয়কে নিয়ে কথা বললেন 'ঝিনুক' ইশা।
/indian-express-bangla/media/media_files/2025/11/18/556613433_1342687067226376_4647513912137179068_n-2025-11-18-14-12-09.jpg)
ক্লিন বোল্ড ইশা
'গুপ্তধনের সন্ধানে করার আগে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে চিনতাম কিন্তু মানুষটা সম্পর্কে তো কোনও ধারণা ছিল না। প্রথমবার দেখে আমি জাস্ট ক্লিন বোল্ড। পছন্দের তারকাকে সামনে থেকে দেখলে ঠিক যেটা হয় আমারও সেটাই হয়েছিল। সেই সময় আমি শট দিতে পারতাম না কারণ চোখের সামনে দেখছি আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী এঁরা সকলে একসঙ্গে হাসছে আবার পরক্ষণেই শট দিচ্ছে! আর আমার মধ্যে সেই রেশটা রয়ে যেত।'
/indian-express-bangla/media/media_files/2025/08/13/abir-chatterjee-talks-about-his-daughter-mayurakshi-2025-08-13-13-51-11.png)
আবীর যখন শিক্ষক
'আবীর চট্টোপাধ্যায়কে দেখে আমি শিখেছি ঠিক কোন জায়গায় সুইচ অন-অফ করা উচিত। পেশাদারিত্বটা আমি ওঁর থেকেই শিখেছি। অভিনেতা হিসেবে আবীর চট্টোপাধ্যায় কিন্তু, আমাকে কখনও অনুভব করায়নি আমি ইন্ডাস্ট্রিতে আউটসাইডার, সদ্য কেরিয়ার শুরু করা একটি মেয়ে। এত বড় একজন স্টার হয়েও মাটির মানুষ।'
/indian-express-bangla/media/media_files/2025/11/18/480422391_1161329795357511_8982766207411503372_n-2025-11-18-14-15-09.jpg)
মাটির মানুষ আবীর
'অর্জুন বা ইন্ডাস্ট্রির অনেককেই ছোট থেকে দেখেছে কিন্তু আমাকে তো কোনওদিন দেখেনি। তবুও একজন নবাগতার সঙ্গে এত সুন্দর ব্যবহার...!! এত বছর পর আবীর চট্টোপাধ্যায় সম্পর্কে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি উনি ভীষণ ডাউন টু আর্থ, কোনও দম্ভ মানুষটার মধ্যে নেই। তারকাসুলভ আচরণ কখনই করেন না তবে কর্মক্ষেত্রে মারাত্মক পেশাদার। ঝামেলা ঝঞ্ঝাট থেকে শতহস্তে দূরে থাকে।'
/indian-express-bangla/media/media_files/2025/11/18/555528968_1339737070854709_489336868792029444_n-2025-11-18-14-16-17.jpg)
রিল-রিয়েল সোনা দা
'আবীর চট্টোপাধ্যায় ঠিক অন স্ক্রিন সোনাদার মতোই। এটা আমি বহুবার উপলব্ধি করেছি। সিনেমার স্ক্রিনে আবীর দা ঝিনুকদের সঙ্গে যেমন ব্যবহার করে যাঁরা চান তাঁদের সঙ্গে বাস্তবেও তিনি ঠিক সেইরকমই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us