/indian-express-bangla/media/media_files/2025/09/23/cats-2025-09-23-14-07-30.jpg)
মঙ্গলে সুখবর
/indian-express-bangla/media/media_files/2025/09/23/wdqwe-2025-09-23-14-07-57.jpg)
অপেক্ষার অবসান
অনেকদিন ধরেই ক্যাটরিনা কইফের প্রেগন্যান্সির গুঞ্জনে সরব টিনসেলটাউন। তিনি নাকি তিন মাসের অন্তঃসত্ত্বা। শাহরুখ পুত্র আরিয়ানের ডেবিউ সিরিজের অনুষ্ঠানে ভিকির একাকী উপস্থিতি ক্যাটের প্রেগন্যান্সি জল্পনা আরও জোড়াল হয়। এর মাঝেই মঙ্গলে সুখবর শোনালেন তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ।
/indian-express-bangla/media/media_files/2025/09/18/qdqwewq-2025-09-18-16-56-59.jpg)
খুশির জোয়ার
ভিকি-ক্যাটরিনার জীবনে এখন খুশির জোয়ার। শীঘ্রই কোলে আসছে ছোট্ট সোনা। দুই থেকে তিন হওয়ার আনন্দ জাহির করে দম্পতি লেখেন, 'আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের জার্নি শুরু হচ্ছে। আমাদের হৃদয় জুড়ে এখন শুধুই আনন্দ।'
/indian-express-bangla/media/media_files/2025/09/18/dfwe-2025-09-18-16-56-59.jpg)
গুঞ্জনে সিলমোহর
বিয়ের পর বহুবার ক্যাটরিনা কইফের অন্তঃসত্ত্বা গুঞ্জন হয়ে উঠেছে পেজ ৩-এর হট কেক। যদিও প্রতিবারই মন ভেঙেছে ক্যাট ভক্তদের। কিন্তু, এবার সকলকে চমকে দিয়ে সুখবর দিলেন হবু মা-বাবা।
/indian-express-bangla/media/media_files/2025/09/18/cats-2025-09-18-16-56-59.jpg)
শুভেচ্ছার বন্যা
মঙ্গলে সুখবর শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে প্রিয়জন, ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/18/adwed-2025-09-18-16-56-59.jpg)
ডিউ ডেট
বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, তিনমাসের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। ১৫ অক্টোবরের আগেই দুই থেকে তিন হতে পারেন বলিউডের এই পাওয়ার কাপল। দীপাবলির আগেই মাতৃত্বের সুখ পাবেন ক্যাটরিনা? সেটা তো সময়ের অপেক্ষা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us