New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Durgeshwar-Shiva-Temple.jpg)
দুর্গেশ্বর মন্দির। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Durgeshwar-Shiva-TempleExpress-Photo-Shashi-Ghoshburo-shiv-0909.jpg)
তিলোত্তমার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। এমন ইতিহাস, যা বইয়ের পাতায় তোলা না থাকলেও লোকের মুখে মুখে ঘুরে বেড়ায় এখনও। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Durgeshwar-Shiva-TempleExpress-Photo-Shashi-Ghoshburo-shiv-1289.jpg)
১৬, মহম্মদ রমজান লেন। এখানেই অবস্থিত দুর্গেশ্বর শিব বা 'মোটা মহাদেব' মন্দির বাংলার প্রাচীন আটচালা মন্দির শিল্পের প্রকৃষ্ট উদাহরণ। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Durgeshwar-Shiva-TempleExpress-Photo-Shashi-Ghoshburo-shiv-0975.jpg)
কলকাতায় এমন আরও অনেক প্রাচীন মন্দির রয়েছে যাদের কথা খুব কম মানুষই জানেন। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Durgeshwar-Shiva-TempleExpress-Photo-Shashi-Ghoshburo-shiv-1198.jpg)
পুরোনো মন্দিরের মধ্যেও অন্যতম নিমতলা এলাকার মোটা মহাদেবের মন্দির, যার ভগ্নদশা সত্ত্বেও এখানে রোজ জড়ো হন প্রচুর ভক্ত। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Durgeshwar-Shiva-TempleExpress-Photo-Shashi-Ghoshburo-shiv-1125.jpg)
মন্দিরটি আনুমানিক ১৭৯৪ সালে স্থাপিত হয়েছিল অর্থাৎ আজ থেকে ২২৫ বছর আগে। কেউ কেউ এই শিব মন্দিরকে বুড়ো শিবের মন্দিরও বলেন। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Durgeshwar-Shiva-TempleExpress-Photo-Shashi-Ghoshburo-shiv-1074.jpg)
যখন স্থাপিত হয়, তখন এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গা বইত বলে জানা যায়। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Durgeshwar-Shiva-TempleExpress-Photo-Shashi-Ghoshburo-shiv-1035.jpg)
হাটখোলার দত্ত পরিবারের মদনমোহন দত্তের দুই পুত্র রসিকলাল দত্ত এবং জহরলাল দত্ত এর প্রতিষ্ঠা করেন। ভাস্কর্যের রূপকার ছিলেন গদাধর দাস। যখন স্থাপিত হয়, তখন এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গা বইত বলে জানা যায়। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Durgeshwar-Shiva-TempleExpress-Photo-Shashi-Ghoshburo-shiv-1048.jpg)
মদনমোহন দত্ত ছিলেন ব্রিটিশ শাসিত কলকাতার অন্যতম গণ্যমান্য প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Durgeshwar-Shiva-TempleExpress-Photo-Shashi-Ghoshburo-shiv-1350.jpg)
বিশালকায় এই মন্দিরের উচ্চতা আনুমানিক পঞ্চাশ ফুট। বটের ঝুরি নেমে এসেছে মন্দিরের মাথা থেকে পা পর্যন্ত, অনেকটা শিবের জটার মতোই। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Durgeshwar-Shiva-TempleExpress-Photo-Shashi-Ghoshburo-shiv-1005.jpg)
মন্দিরের ভিতরে রয়েছে প্রায় দশ ফুট উচ্চতার শিবলিঙ্গ। এতবড় শিব কলকাতার কোন মন্দিরে নেই বলে জানান স্থানীয়রা। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Durgeshwar-Shiva-TempleExpress-Photo-Shashi-Ghoshburo-shiv-1144.jpg)
প্রকাণ্ড আয়তনের শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হয় লোহার সিঁড়ি বেয়ে ওপরে উঠে। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Durgeshwar-Shiva-TempleExpress-Photo-Shashi-Ghoshburo-shiv-1174.jpg)
লোকমুখে শোনা যায়, একসময় এই শিবলিঙ্গ মাঝে মাঝে 'নিজের জায়গা থেকে সরে' গঙ্গায় চলে যেত। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Durgeshwar-Shiva-TempleExpress-Photo-Shashi-Ghoshburo-shiv-1357.jpg)
এই ঘুরে বেড়ানো বন্ধ করতে শিবলিঙ্গকে শেকল দিয়ে বেঁধে রাখা হতো। যাতে বুড়ো শিব নিজের জায়গা ছেড়ে পালাতে না পারেন। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Durgeshwar-Shiva-TempleExpress-Photo-Shashi-Ghoshburo-shiv-1261.jpg)
তবে এই মন্দিরের বর্তমান পুরোহিত বলেন, এসব লোকজনের মনগড়া কথা। ছবি: শশী ঘোষ


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us