New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/DOG-cover.jpg)
জার্মান শেফার্ড কিংবা ল্যাব্রাডর নয় রাজ্যে পুলিশের নতুন চমক নেড়ি কুকুর। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/DOG-Express-Photo-Shashi-GhoshDOG-3501.jpg)
জার্মান শেফার্ড কিংবা ল্যাব্রাডরের মতো বিদেশি কুকুরই শধু নয়, রাজ্য পুলিশ এখন ভরসা রাখছে দেশি কুকুরে! অবাক লাগলেও রাজ্য পুলিশ এমন সিদ্ধান্তই নিয়েছে। ব্যারাকপুরের মঙ্গলপান্ডে পুলিশ একাডেমিতে বিদেশি কুকুরের সঙ্গে প্রশিক্ষিত হচ্ছে 'আশা' নামের এক 'দেশি গার্ল'। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/DOG-Express-Photo-Shashi-GhoshDOG-3608.jpg)
পুলিশ আধিকারিকদের কথায়, বছর দেড়েক আগে এলাকার কিছু বাচ্চা ঢিল মেরে একটি কুকুরছানাকে আহত করে। ঘটনাটি চোখে পড়তে, কুকুরটিকে উদ্ধার করে নিয়ে আনা হয় একাডেমিতে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/DOG-Express-Photo-Shashi-GhoshDOG-3513.jpg)
২০১৭'র ডিসেম্বরে ৩ মাসের কুকুরছানাটি নতুন আশ্রয়স্থল খুঁজে পায়। আরও নির্দিষ্ট করে বলতে গেলে, সারমেয় শাবকটির ঠাঁই মেলে ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমিতে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/DOG-Express-Photo-Shashi-GhoshDOG-3610.jpg)
এই ক্যাম্পে প্রধানত জার্মান শেফার্ড কিংবা ল্যাব্রাডরের মতো প্রজাতির কুকুরকে প্রশিক্ষিত করা হয়। তাই, এদের মাঝে একটি নেড়ি কুকুরকে রাখতে রীতিমতো ঘাম ছুটেছিল কর্তাদের। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/DOG-Express-Photo-Shashi-GhoshDOG-3526.jpg)
শুরুতে একটু সমস্যা হলেও মাস ছয়েকের মধ্যেই আশার বন্ধু হয়ে উঠেছিল জার্মান শেফার্ড, ল্যাব্রাডররা। আর এখন তো সেই বন্ধুত্ব রীতিমতো গাঢ়। ব্যারাকপুর লাটবাগানে প্রশিক্ষণ কেন্দ্রে আশার প্রশিক্ষণও প্রায় শেষ পর্যায়ে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/DOG-Express-Photo-Shashi-GhoshDOG-3553.jpg)
ডিএসপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ(এসি) হেমন্ত বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, "এই দেশি কুকুরছানাকে যখন নিয়ে আসা হয়, তখন আইজি (ট্রেনিং) ছিলেন কে. জয়ারমন। বিদেশি কুকুরদের মাঝখানে এই নেড়িছানাকে প্রশিক্ষণের প্রস্তাব দেন তিনিই।" এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/DOG-Express-Photo-Shashi-GhoshDOG-3488.jpg)
আশাকে প্রশিক্ষণ দিতে গিয়ে প্রশিক্ষকরা বুঝতে পারেন, যে কোনও বিদেশি কুকুরকে সমান টেক্কা দিতে পারবে এই দেশি কুকুর। রাজ্য পুলিশ অনেক আশা নিয়ে এই দেশি কুকুরটিকে প্রশিক্ষণ দিতে শুরু করেছিল বলেই তার নাম রাখা হয় 'আশা'। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/DOG-Express-Photo-Shashi-GhoshDOG-3611.jpg)
মাত্র দেড় বছর বয়সের আশা এখন রীতিমতো বিস্ফোরক বিশেষজ্ঞ। যে কোনও বিদেশি কুকুরকে দৌড়ে হারিয়ে দিতে পারে অনায়াসে। এক পুলিশ কর্তার কথায়, আশা খুব শীঘ্রই চাকরিতে যোগ দেবে। তবে, আশার মধ্যে এখনও ছেলেমানুষি রয়ে গিয়েছে। পুলিশের চাকরিতে যোগ দেওয়ার আগে শুধু একটু পরিণত হতে হবে আশাকে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us