New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Samir-pal.jpg)
নিজের স্টুডিওতে শিল্পী সমীর পাল- ছবি শশী ঘোষ
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Oldest-man-of-Kumartuli-Express-Photo-Shashi-GhoshOldest-Idol-maker-2457-002.jpg)
দুর্গাপুজো এবং কুমারটুলি একে অপরের পরিপূরক। এখানে বছরের পর বছর ধরে শিল্পীরা ঠাকুর বানিয়ে যাচ্ছে। কুমারটুলিতে এমনি অনেকে আছেন যারা সারাটা জীবন ঠাকুর বানাতেই কাটিয়ে দিয়েছেন। এরকম এমনই এক ৭৩ বছর বয়সের শিল্পী সমীর পাল। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Oldest-man-of-Kumartuli-Express-Photo-Shashi-GhoshOldest-Idol-maker-2460-003.jpg)
মূর্তি গড়ার পেশায় তিনি ৫৫ বছর কাটিয়ে দিয়েছেন। ১২ বছর বয়সে বাবা-মা মারা যাওয়ার পর থেকে মামার কাছে মানুষ। মামা রমেন পাল সে সময়ের সুপরিচিত শিল্পী। তার কাছেই মূর্তি গড়ার কাজে হাতেখড়ি। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Oldest-man-of-Kumartuli-Express-Photo-Shashi-GhoshOldest-Idol-maker-2462-004.jpg)
এরপর কাজেরসূত্রে দেশের অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছেন। কখনও উত্তরপ্রদেশ কখনও বা বিহার। এখানে থেকে মাটির ধরন চিনতে শেখা। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Oldest-man-of-Kumartuli-Express-Photo-Shashi-GhoshOldest-Idol-maker-2474-005.jpg)
কুমারটুলির বয়স্ক শিল্পীদের মধ্যে এখন হাতেগোনা মাত্র কয়েকজন বেঁচে আছেন। সমীর পাল এমন একজন শিল্পী যিনি এই বয়সেও এখনও বেশ শক্ত সমর্থ। সর্বদাই হাসিমুখে কাজ করে চলেছেন। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Oldest-man-of-Kumartuli-Express-Photo-Shashi-GhoshOldest-Idol-maker-2480-006.jpg)
সমীর পালের কথায়, গত ১৫-২০ বছরে মানুষের মানসিকতায় অনেক পরিবর্তন হয়েছে। যার ফলে ভালো কাজ করার সুযোগ বেড়েছে অনেকটাই। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Oldest-man-of-Kumartuli-Express-Photo-Shashi-GhoshOldest-Idol-maker-2486-007.jpg)
তাঁদের সময়ে এই সুযোগ সহজে পাওয়া যেত না। দীর্ঘ ৫৫ বছরের কষ্টের উপার্জনে তিনি কুমারটুলিতে দুটো স্টুডিও করতে পেরেছেন। এখানের কাজে তাঁকে তাঁর ছেলে সাহায্যে করলেও ছেলের মধ্যে বিশেষ কোনও আগ্রহ দেখা যায় না। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Oldest-man-of-Kumartuli-Express-Photo-Shashi-GhoshOldest-Idol-maker-2492-008.jpg)
বর্ধমান-আরামবাগ সেতুর পাশে যে রাখালের মূর্তি আছে তা সমীর পালেরই তৈরি। এছাড়া সায়েন্স সিটিতে সাব কন্ট্রাক্টে তৈরি ডায়নোসরও তাঁরই নির্মিত। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Oldest-man-of-Kumartuli-Express-Photo-Shashi-GhoshOldest-Idol-maker-2494-009.jpg)
৭৩ বছরের এই শিল্পী সোশাল সাইটের দৌলতে যথেষ্ট চেনা মুখ। সবার সব প্রশ্নের উত্তর দিতে তাঁর কোনও আড়ষ্টতাই নেই। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Oldest-man-of-Kumartuli-Express-Photo-Shashi-GhoshOldest-Idol-maker-2504-010.jpg)
নিজের এই জনপ্রিয়তা উপভোগ করলেও অন্য দুঃস্থ শিল্পীদের নিয়ে তাঁর চিন্তার অন্ত নেই। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Oldest-man-of-Kumartuli-Express-Photo-Shashi-GhoshOldest-Idol-maker-2520-011.jpg)
দুঃস্থ প্রতিমা শিল্পীদের জন্যে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যের কথা বলা হলেও তা কোনোদিন দেওয়া হয়নি। এই আর্থিক সাহায্যে পাওয়া গেলে অনেক শিল্পীর বেশ উপকার হত। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Oldest-man-of-Kumartuli-Express-Photo-Shashi-GhoshOldest-Idol-maker-2521-012.jpg)
আগে অনেক ধরনের পুজোর মূর্তি গড়া হত এখন সেসব হয় না। অনেক মূর্তি তৈরি বানানোর চল প্রায় উঠে গেছে বললেই চলে। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Oldest-man-of-Kumartuli-Express-Photo-Shashi-GhoshOldest-Idol-maker-2541-001.jpg)
সমীর পালের তৈরি মূর্তি দু-বার স্কটল্যান্ডে গিয়েছে। বিদেশে তাঁরই তৈরি মূর্তির পুজো হয়েছিল এটা ভাবলে এখনও তাঁর ভালো লাগে। যে কটাদিন বেঁচে থাকবেন এই কাজকে আঁকড়ে ধরে বাঁচতে চান এই বুড়ো শিল্পী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us